শনিবার, ১৬ মে, ২০২৬২ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ধর্ম

ডান-বামের ব্যবহার সম্পর্কে নবিজীর (সা.) নির্দেশনা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুন ২০২২, ১৬:১৪

শেয়ার করুনঃ
ডান-বামের ব্যবহার সম্পর্কে নবিজীর (সা.) নির্দেশনা

অধিকাংশ কাজ ডান থেকে শুরু করা বরকত ও কল্যাণের। আবার এমন কিছু কাজও রয়েছে যেগুলো বাম থেকে করায় রয়েছে কল্যাণ। কারণ নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ডান ও বাম থেকে কাজ করার ব্যাপারে দিয়েছেন সুস্পষ্ট দিক-নির্দেশনা। হাদিসে এসেছে-

হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুতা পরা, চিরুনি করা, ওজু করা এবং প্রত্যেক সম্মানজনক কাজ ডান থেকে করতে পছন্দ করতেন।’ (বুখারি ও মুসলিম)হাদিসে সুস্পষ্টভাবে ডান হাতে পান করার নির্দেশের পাশাপাশি বাম হাতে পান করতে নিষেধ করা হয়েছে।

আরও

নৈতিক সমাজ প্রতিষ্ঠায় ইসলামী শিক্ষার গুরুত্ব

নৈতিক সমাজ প্রতিষ্ঠায় ইসলামী শিক্ষার গুরুত্ব

১. হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যখন তোমাদের কেউ খায় সে যেন ডান হাতে খায় ও পান কর সে যেন ডান হাতে পান করে। কারণ শয়তান তার বাম‎‎ হাতে খায় ও পান করে।’ (মুসলিম)

২. হজরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‎আলাইহি‎‎ ওয়া সাল্লাম‎ বলেছেন, ‘তোমরা বাম‎‎ হাতে খেয়ো না, কারণ শয়তান বাম‎‎ হাতে খায়।’ (মুসলিম)

আরও

নৈতিক সমাজ প্রতিষ্ঠায় ইসলামী শিক্ষার গুরুত্ব

নৈতিক সমাজ প্রতিষ্ঠায় ইসলামী শিক্ষার গুরুত্ব

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

৩. হজরত হাফসা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, নবি সাল্লাল্লাহু ‎‘আলাইহি‎‎ ওয়াসাল্লাম‎ খানা, পান করা ও পরিধানের জন্য তার ডান হাত ব্যবহার করতেন, এ ছাড়া অন্যান্য কাজের জন্য তিনি তার বাম‎‎ হাত ব্যবহার করতেন।’ (আবু দাউদ)

৪. হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরো বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‎আলাইহি‎‎ ওয়াসাল্লাম‎ বলেছেন, ‘যে তার বাম‎‎ হাতে খায়, শয়তান তার সঙ্গে খায়। আর যে তার বাম‎‎ হাতে পান করে, শয়তান তার সঙ্গে পান করে।’ (মুসনাদে আহমাদ)

নবিজীর দিক-নির্দেশনা অনুযায়ী মানুষের দুই ধরনের কাজ করেন-

এমন কাজ যা ডান-বাম উভয় দিক থেকে করা যায়। তবে যে কাজগুলো সম্মানের সেগুলো ডান থেকে করা উত্তম। যেমন-

১. অজু ডান থেকে শুরু করা

২. গোসলের সময় ডান পাশ আগে ধোয়া।

৩. মসজিদে প্রবেশে ডান পা আগে দেয়া।

৪. জুতা পরার সময় ডান থেকে শুরু করা।

৫. নিজ ঘরে প্রবেশেও ডান থেকে শুরু করা উত্তম।

৬. খাবার খাওয়া ও পরিবেশন ডান হাত ও ডান থেকে শুরু করা।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

৭. টয়লেট থেকে বের হতে ডান পা আগে বের করা।

৮. মুসাফাহা ও মুআনাকা তথা কোলাকুলি ডান হাত ও ডান থেকে শুরু করা।

৯. কোনো কিছু আদান প্রদানে ডান হাত ব্যবহার করা উত্তম।

পক্ষান্তরে এমন অনেক কাজ আছে যেগুলো বাম থেকে শুরু করতে হয়; তাহলো-

১. কাপড়, জুতা খুলতে বাম থেকে শুরু করতে হয়।

২. মসজিদ থেকে বের হতে বাম পা আগে বের করতে হয়।

৩. টয়লেটে প্রবেশের সময় বাম দিয়ে প্রবেশ করতে হয়।

৪. বাম হাতে ঢিলা-কুলুখ, টিসু পেপার ব্যবহার করতে হয়।ৎ

৫. অজুতে উভয় পা ও নাক পরিস্কারে বাম হাত ব্যবহার করা উত্তম।

৬. থুথু বাম দিকে ফেলা।

৭. লজ্জাস্থান স্পর্শের প্রয়োজন হলে তাও বাম হাতে করা।

মনে রাখতে হবে

সম্মান ও কল্যাণের কাজ ডান থেকে করা এবং অপেক্ষাকৃত নিচু ও নেতিবাচক কাজগুলো বাম থেকে করাই উত্তম।আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসের নির্দেশনা অনুযায়ী দৈনন্দিন জীবনে কাজগুলো সম্পাদনে ডান ও বাম মেনে চলার তাওফিক দান করুন। আমিন।

সর্বশেষ সংবাদ

উত্তর প্রদেশে ভয়াবহ ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১১১

উত্তর প্রদেশে ভয়াবহ ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১১১

২২ বছর পর চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২২ বছর পর চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সভাপতি খোকন, সম্পাদক আলী—বার নির্বাচনে বিএনপির জয়

সভাপতি খোকন, সম্পাদক আলী—বার নির্বাচনে বিএনপির জয়

ট্রাম্প-শি বৈঠক: ইরানকে অস্ত্র না দেওয়ার প্রতিশ্রুতি চীনের

ট্রাম্প-শি বৈঠক: ইরানকে অস্ত্র না দেওয়ার প্রতিশ্রুতি চীনের

রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পানির সংকট, রোগীদের চরম দুর্ভোগ

রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পানির সংকট, রোগীদের চরম দুর্ভোগ

জনপ্রিয় সংবাদ

মব সহিংসতা ঠেকাতে নতুন আইন হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

মব সহিংসতা ঠেকাতে নতুন আইন হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিলেন প্রধানমন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর দিলেন প্রধানমন্ত্রী

হামের ভয়াবহ থাবা, আরও ১১ শিশুর মৃত্যু

হামের ভয়াবহ থাবা, আরও ১১ শিশুর মৃত্যু

ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়ছে, দালাল নির্ভরতা শেষ

ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা বাড়ছে, দালাল নির্ভরতা শেষ

১৫১ কোটি ডলার পরিশোধের পরও রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলারে

১৫১ কোটি ডলার পরিশোধের পরও রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলারে

এ সম্পর্কিত আরও পড়ুন

জুমার দিন মুসলমানদের জন্য বিশেষ ইবাদতের গুরুত্ব

জুমার দিন মুসলমানদের জন্য বিশেষ ইবাদতের গুরুত্ব

ইসলামের দৃষ্টিতে জুমার দিন মুসলমানদের জন্য সপ্তাহের শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত। ইসলামি চিন্তাবিদ ও আলেমরা বলেন, এ দিনটি ইবাদত, দোয়া, আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামি সূত্র মতে, মহান আল্লাহ মুসলমানদের জন্য শুক্রবারকে বিশেষ মর্যাদা দিয়েছেন। হাদিসে বর্ণিত আছে, এ দিনেই মানবজাতির আদি পিতা হযরত আদম (আ.) সৃষ্টি হন এবং কিয়ামতও সংঘটিত হবে শুক্রবারে। মহানবী হযরত মুহাম্মদ (সা.)

ইসলামে মুমিন বান্দার পরিচয় ও জীবনদর্শন

ইসলামে মুমিন বান্দার পরিচয় ও জীবনদর্শন

ইসলামে ‘মুমিন’ শব্দটি শুধু ধর্মীয় পরিচয় নয়, বরং একজন বিশ্বাসীর পূর্ণাঙ্গ জীবনচর্চার প্রতীক হিসেবে বিবেচিত। পবিত্র আল-কুরআন ও সহিহ হাদিস-এ মুমিন বান্দার গুণাবলি, আচরণ ও দায়িত্ব সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে। ইসলামী চিন্তাবিদদের মতে, মুমিন বান্দা হচ্ছেন সেই ব্যক্তি, যিনি আল্লাহর একত্বে বিশ্বাস স্থাপন করেন, নবী-রাসুলদের প্রতি আস্থা রাখেন এবং আখিরাতের জবাবদিহিতার বিশ্বাস হৃদয়ে ধারণ করেন। ইসলামে ঈমান কেবল মুখের স্বীকারোক্তি

সামর্থ্যবান মুসলমানের জন্য হজ ফরয—ইসলামের নির্দেশনা

সামর্থ্যবান মুসলমানের জন্য হজ ফরয—ইসলামের নির্দেশনা

ইসলামের পাঁচটি মূল স্তম্ভের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হলো হজ। ধর্মীয় বিধান অনুযায়ী, নির্দিষ্ট শর্ত পূরণ হলে প্রত্যেক মুসলমানের ওপর জীবনে অন্তত একবার হজ পালন ফরয হয়। ইসলামী চিন্তাবিদ ও আলেমরা বলছেন, হজ কেবল একটি ধর্মীয় সফর নয়; বরং আত্মশুদ্ধি, ত্যাগ ও মানবিক সমতার অনন্য শিক্ষা। পবিত্র কুরআন-এ স্পষ্টভাবে বলা হয়েছে—যাদের শারীরিক ও আর্থিক সামর্থ্য আছে, তাদের জন্য হজ পালন বাধ্যতামূলক। অর্থাৎ

পাপমুক্ত জীবনের জন্য ইসলামের বাস্তব নির্দেশনা

পাপমুক্ত জীবনের জন্য ইসলামের বাস্তব নির্দেশনা

মানুষ ভুল ও পাপের ঊর্ধ্বে নয়—এ কথাই স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে ইসলামে। তবে গুনাহ থেকে দূরে থাকা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ইসলাম দিয়েছে সুস্পষ্ট জীবনব্যবস্থা। আলেমরা বলছেন, আত্মশুদ্ধি, তাকওয়া ও আল্লাহভীতি অর্জনের মাধ্যমেই একজন মুসলমান গুনাহ থেকে নিজেকে রক্ষা করতে পারে। ইসলামী চিন্তাবিদদের মতে, গুনাহ থেকে বাঁচার প্রথম শর্ত হলো আল্লাহর উপস্থিতির অনুভূতি হৃদয়ে জাগ্রত রাখা। পবিত্র কুরআনে বারবার তাকওয়া

নৈতিক সমাজ প্রতিষ্ঠায় ইসলামী শিক্ষার গুরুত্ব

নৈতিক সমাজ প্রতিষ্ঠায় ইসলামী শিক্ষার গুরুত্ব

মানবজীবন গঠনে ইসলামের নির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরিপূর্ণ জীবনব্যবস্থা হিসেবে ইসলাম মানুষকে নৈতিকতা, মানবতা ও শান্তির পথে পরিচালিত করে বলে মন্তব্য করেছেন বক্তারা। সম্প্রতি আয়োজিত এক আলোচনা সভায় আলেম ও ইসলামী চিন্তাবিদরা বলেন, ইসলাম শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে সুষম ও ন্যায়ভিত্তিক দিকনির্দেশনা প্রদান করে। বক্তারা জানান, পবিত্র কোরআন ও মহানবী হযরত