মৌলভীবাজারের জুড়ী উপজেলায় আকস্মিকভাবে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ৭টা থেকে ৮টার মধ্যে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের কামিনীগঞ্জ বাজারে ছাত্রলীগের ব্যানারে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। হঠাৎ সংগঠিত এ মিছিলকে ঘিরে স্থানীয়ভাবে তীব্র আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। স্থানীয় সূত্র জানায়, জুড়ী সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি এ. আর. সাজেদের নেতৃত্বে ১০-১৫ জন নেতাকর্মী “জয় বাংলা জয় বঙ্গবন্ধু”, “অবৈধ
সেনাবাহিনীর সদস্যদের আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি করে একবিংশ শতাব্দীর বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। মঙ্গলবার (১১ নভেম্বর) খুলনার জাহানাবাদ সেনানিবাসে আর্মি সার্ভিস কোর (এএসসি)-এর ৪৪তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। সম্মেলনে সেনাবাহিনী প্রধান আর্মি সার্ভিস কোরের গৌরবোজ্জ্বল ইতিহাস ও দেশের প্রয়োজনে তাদের অবদানের কথা স্মরণ করে বলেন,
জুলাই সনদের বাইরে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করলে দায় সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাম্প্রতিক বৈঠকে জুলাই সনদ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সনদের সীমার বাইরে সরকার কোনো পদক্ষেপ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানা এলাকায় ডেঙ্গু পরিস্থিতি দিনদিন ভয়াবহ রূপ নিচ্ছে। সোমবার (১০ নভেম্বর) রাত ১০টার দিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মহিপুরের পরিচিত দর্জি শ্রী শিশির দাস এবং আলীপুর কালাচাঁনপাড়া এলাকার ফার্মেসি ব্যবসায়ী (রাখাইন) উবাচো। স্বজনদের বরাতে জানা গেছে, তারা কয়েকদিন আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশালের শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই তারা
পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলোর চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. হাসান মাহমুদ। তিনি বলেন, “চাঁদার টাকায় এসব সংগঠন ভারতসহ পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র কিনছে, যা দেশের সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি।” মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টায় খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে ব্যবসায়ী ও ঠিকাদারদের সঙ্গে আয়োজিত
সিরাজগঞ্জের সলঙ্গায় অটো-ভ্যান চালক আমিনুল ইসলাম (২০) এর খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল মানববন্ধন এবং সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী। অলিদহ ও আশেপাশের গ্রামের জনসাধারণের আয়োজনে এলাকাবাসী ও নিহত আমিনুলের স্বজনরা সোমবার (১০নভেম্বর) বিকালে অলিদহ বাংলা বাজারে এ বিক্ষোভ মিছিল মানববন্ধন ও সংবাদ সম্মেলনে অংশ গ্রহণ করে। মিছিলকারীরা স্লোগানে স্লোগানে আমিনুল খুনিদের ফাঁসির দাবি জানায়। মিছিলটি অলিদহ বাজার ঘুরে মাছ বাজারে গিয়ে
ভারতের রাজধানী দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের রেশ না কাটতেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ঘটেছে আরেক মর্মান্তিক বোমা হামলা। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে ইসলামাবাদের কাচেহরি আদালত সংলগ্ন ব্যস্ত এলাকায় এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত এবং আরও অন্তত ২১ জন আহত হয়েছেন। পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য নিশ্চিত করেছে। পুলিশ জানায়, সকাল ৯টার দিকে আদালতের নিকটবর্তী যাত্রীবাহী একটি গাড়িতে বিস্ফোরণ
দেশজুড়ে নিরাপত্তা জোরদার করতে রাস্তার পাশের পরিবহণের জ্বালানি তেল বিক্রি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। সম্প্রতি বিভিন্ন অগ্নিসংযোগ ও সহিংস কর্মকাণ্ডে পেট্রোল ও ডিজেলের অপব্যবহারের অভিযোগ ওঠায় এ সিদ্ধান্ত নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার (১১ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, ১৩ নভেম্বর নিষিদ্ধ রাজনৈতিক
পটুয়াখালীর মহিপুরে নদীর তীরে ঝুপড়ি ঘরে বসবাসরত এক স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু ঘটেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) ভোররাতে মহিপুর থানার ডালবুগঞ্জ ইউনিয়নের পেয়ারপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন মোয়াজ্জেমপুর গ্রামের সিরাজউদ্দিন খান (৭৫) এবং তার স্ত্রী আকলিমা বেগম (৬৫)। আকলিমা ছিলেন সিরাজউদ্দিনের তৃতীয় স্ত্রী। দীর্ঘদিন ধরে আন্ধারমানিক নদীতে খেয়া চালিয়ে জীবিকা নির্বাহ করতেন সিরাজউদ্দিন। স্ত্রীকে নিয়ে নদীর পাড়ে একটি ছোট ঝুপড়ি
আল্লাহ কে? এই প্রশ্ন মানবজাতির চিরন্তন অনুসন্ধান। হাফিজ মাছুম আহমদ দুধরচকী এই বিষয়ে পবিত্র কুরআনের আলোকে তুলে ধরেছেন মহান আল্লাহর পরিচয়, কর্তৃত্ব ও মানুষের প্রতি তার নির্দেশনার প্রকৃত রূপ। কুরআনের সূরা ইউনুসের তৃতীয় আয়াতে আল্লাহ নিজেই জানিয়েছেন, তিনি আসমান-যমীন সৃষ্টি করেছেন এবং বিশ্বজগতের শাসনকর্তা হিসেবে সমাসীন আছেন। তিনি বলেন, সৃষ্টির পর আল্লাহ কোনোভাবেই নিস্ক্রিয় নন বরং তিনি নিয়ন্ত্রণ করছেন প্রতিটি ঘটনার
আগামী ১৩ নভেম্বর ঘিরে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পেট্রোলিং কার্যক্রম বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (১১ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। উপদেষ্টা বলেন, রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে এমন যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। “সন্ত্রাসী
ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক লালকেল্লার খুব কাছাকাছি এলাকায় একটি বেসামরিক গাড়িতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। সোমবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে এ বিস্ফোরণের পর পুরো ভারতজুড়ে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি এবং ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে। দিল্লি পুলিশের মুখপাত্র সঞ্জয় ত্যাগী জানিয়েছেন, হুন্ডাই আই-টুয়েন্টি মডেলের ওই গাড়িতে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও প্রতিযোগিতামূলক করতে নতুন নির্বাচনী আচরণবিধি প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন বিধিমালায় অন্তর্ভুক্ত করা হয়েছে কঠোর শাস্তির ব্যবস্থা—যেখানে গুরুতর লঙ্ঘন প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করতে পারবে কমিশন। এছাড়া অন্যান্য ক্ষেত্রে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। দলের ক্ষেত্রেও একই পরিমাণ অর্থদণ্ড ধার্য করা হয়েছে। সোমবার (১০
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যুগপৎ সংগ্রামে থাকা শরীক দলগুলোকে ভুলে যায়নি বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলটি ৩০০ আসনের মধ্যে ৬৩টি আসনে শরীকদের জন্য কোনো প্রার্থী দেয়নি। এতে শরীক দলগুলোর মধ্যে নতুন সমীকরণ তৈরি হয়েছে। খালি থাকা এসব আসনে নিজেদের অবস্থান ও সম্ভাবনা যাচাই করে দেখছেন শরীক নেতারা। বিএনপির নীতিনির্ধারকরা জানিয়েছেন, আলোচনার মাধ্যমে সমঝোতার ভিত্তিতেই প্রার্থী মনোনয়ন চূড়ান্ত হবে। শরীকদের
আগামী ২৪ নভেম্বরের মধ্যে ‘টাইফয়েড জ্বরের ভয়াবহতা রোধে দেবীদ্বারের ৫ থেকে ১৫ বছর বয়সী ১ লক্ষ ২৪ হাজার ৬৮ জন শিশুর টিকাদান সম্পন্ন করা হবে। সোমবার (১০ নভেম্বর) দুপুরে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আয়োজিত রিভিউ সভায় আয়োজক ও সংশ্লিষ্টরা এসব কথা বলেন। এসময় আলোচকরা বলেন, একটি মহল টাইফয়েড জ্বরের টিকাদান কর্মসূচীকে হারাম এবং এ টিকাদানে শিশুরা ক্ষতিগ্রস্ত হবে বলে যে
আগামী ১৩ নভেম্বর শেখ হাসিনার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা এড়াতে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং জাতীয় ঈদগাহ মাঠ এলাকা ঘিরে মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর টহল, চেকপোস্ট ও নজরদারি বৃদ্ধি পায়। পুলিশ জানিয়েছে, গত কয়েকদিন ধরে রায়কে কেন্দ্র করে রাজধানীর গুরুত্বপূর্ণ স্পটগুলোতে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। এছাড়া ১৩
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করা হবে কিনা—তার অপেক্ষায় এখন দেশ। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে টানা ১০ দিনের শুনানি শেষে রায়ের দিন ঘোষণা করা হয়েছে আগামী ২০ নভেম্বর (বৃহস্পতিবার)। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ মঙ্গলবার (১১ নভেম্বর) এ রায়ের তারিখ নির্ধারণ করেন। বেঞ্চের অন্যান্য সদস্যরা হলেন—বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো.
ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌর এলাকায় মধ্যরাতে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা আগুন দিলে ঘুমন্ত অবস্থায় চালক অঙ্গার হয়ে মারা গেছেন। এ ঘটনায় বাসে থাকা এক নারী যাত্রী ও তার ছেলে দগ্ধ হয়ে আহত হয়েছেন। সোমবার গভীর রাতে পৌরসভার ভালুকজান তেলের পাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত চালকের নাম জুলহাস (৩৫)। তিনি উপজেলার কৈয়ারচালা গ্রামের বাসিন্দা। আহত নারী যাত্রী রুমকী (৪০)
রাজধানীর বিভিন্ন এলাকায় সোমবার দিবাগত রাত থেকে ভোর পর্যন্ত তিনটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যাত্রাবাড়ী, রায়েরবাগ এবং উত্তরা সোনারগাঁও জনপদ এলাকার খালপাড়—এই তিন স্থানে পার্কিং অবস্থায় থাকা রাইদা ও রাজধানী পরিবহনের বাসগুলোতে অগ্নিসংযোগ করা হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। যদিও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে শহরে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো.
ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক লালকেল্লার কাছে যাত্রীবাহী গাড়িতে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে একটি হুন্দাই আই২০ গাড়িতে বিস্ফোরণ ঘটে। এতে আরও অন্তত ২৪ জন আহত হয়েছেন। নিহতদের বেশ কয়েকজন ঘটনাস্থলেই প্রাণ হারান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বিস্ফোরণের শক্তি ছিল অত্যন্ত ভয়াবহ। ঘটনাস্থলে ছিন্নভিন্ন মরদেহ
নোয়াখালীর হাতিয়ায় বিএনপির একটি অংশের আয়োজনে অনুষ্ঠিত গণসমাবেশে জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ধানের শীষের প্রার্থী পরিবর্তনের দাবি উঠেছে। ইতোমধ্যে ঘোষিত প্রার্থী মাহাবুবের রহমান শামীমকে বাদ দিয়ে সাবেক সংসদ সদস্য ও আজিম গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিমকে মনোনয়ন দেওয়ার দাবি জানান উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় জনগণ। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় হাতিয়া মহিলা কলেজ মাঠে আয়োজিত আলোচনা সভা ও
রাজধানীর বিভিন্ন স্থানে ধারাবাহিক ককটেল বিস্ফোরণের প্রেক্ষাপটে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা জোরদার করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার (১০ নভেম্বর) সরকারের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যেকোনো প্রচেষ্টাকে সরকারি ব্যবস্থার মাধ্যমে কঠোরভাবে দমন করা হবে এবং এ বিষয়ে আইনের সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করা হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, সম্প্রতি কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথেড্রাল ও সেন্ট জোসেফ স্কুল প্রাঙ্গণে
ভারত থেকে মৌলভীবাজার হয়ে বাংলাদেশে প্রবেশ করা জুড়ী নদী বহুদিন ধরেই আঞ্চলিক পর্যায়ে মাছ ও জলজ প্রাণীর অন্যতম উৎস হিসেবে পরিচিত। প্রতিবছর ভারত অংশ থেকে স্রোতের সঙ্গে বিভিন্ন প্রজাতির মাছ এ নদী দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। তবে সাম্প্রতিক সময়ে ভারতীয় অংশে জেলেদের ব্যবহৃত বিষটোপের কারণে জুড়ী নদীর পানি মারাত্মকভাবে দূষিত হচ্ছে। নদীর এই দূষিত পানি ধীরে ধীরে দক্ষিণ এশিয়ার বৃহত্তম
চলতি বছরের জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে টানা ১২ দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর মধ্যপ্রাচ্যে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও অন্তর্নিহিত উত্তেজনা কোনভাবেই প্রশমিত হয়নি। বরং আন্তর্জাতিক মহলে নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে যে, এ দুই দেশের মধ্যে এবার আরও বড় সংঘাতের ঝুঁকি তৈরি হয়েছে। এমনই শঙ্কাজনক তথ্য বেরিয়েছে মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের সর্বশেষ প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয়েছে, জুনের সংঘাত