প্রকাশ: ৬ মার্চ ২০২৬, ১৫:১৭

ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধের সপ্তম দিনে রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে ভয়াবহ ও নজিরবিহীন বিমান হামলা চালানো হয়েছে। শুক্রবার (৬ মার্চ) ভোররাত থেকে শুরু হওয়া এই বোমাবর্ষণকে যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী ও তীব্র আক্রমণ বলে উল্লেখ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

