শনিবার, ৭ মার্চ, ২০২৬২২ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতি

গুলশানে শুরু হলো ত্রয়োদশ সংসদ প্রস্তুতি কর্মশালা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৬ মার্চ ২০২৬, ১৬:৩০

শেয়ার করুনঃ
গুলশানে শুরু হলো ত্রয়োদশ সংসদ প্রস্তুতি কর্মশালা

আগামী ১২ মার্চ বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এ অধিবেশনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে। শুক্রবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় গুলশানে দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই কর্মশালার উদ্বোধন করেন বিএনপি চেয়ারম্যান ও সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ‘‘বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী সংসদ নেতা তারেক রহমান দলীয় সংসদ সদস্যদের একটি প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত আছেন।” উদ্বোধনী পর্বে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ, ডা. এজেডএম জাহিদ হোসেন প্রমুখ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

কর্মশালায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান স্বাগত বক্তব্য রাখেন। তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কর্মশালার মূল লক্ষ্য নতুন নির্বাচিত সংসদ সদস্যদের সংসদ কার্যপ্রণালী, আচরণ বিধি, বিল প্রণয়ন ও পর্যালোচনা, বাজেট সংক্রান্ত নথি বিশ্লেষণ এবং সংসদীয় কমিটিগুলোর কার্যক্রম শেখানো। অভিজ্ঞ এমপিরা নতুনদের কাছে তাদের অভিজ্ঞতা তুলে ধরবেন।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

আরও

সংরক্ষিত নারী আসনে বিএনপিতে জোর আলোচনায় যাদের নাম

সংরক্ষিত নারী আসনে বিএনপিতে জোর আলোচনায় যাদের নাম
উপস্থিত সিনিয়র নেতাদের মতে, এই কর্মশালার মাধ্যমে সরকার এবং সরকারি দলের দক্ষতা বাড়ানোই প্রধান উদ্দেশ্য। দুই দিনের কর্মশালায় বিভিন্ন বিভাগের এমপিরা ভাগাভাগি করে অংশ নেবেন। প্রথম দিনে সকালের সেশনে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা এবং বিকেলে রাজশাহী, রংপুর, ঢাকা ও ফরিদপুর বিভাগের অংশগ্রহণ। পরের দিন বাকি জেলা ও বিভাগের এমপিরা অংশ নেবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ২০৯ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, যার মধ্যে ১৪৬ জন প্রথমবারের মতো সংসদে এসেছেন। ফলে নতুন সংসদ সদস্যদের জন্য এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত প্রয়োজন। কর্মশালায় এমপিদের পয়েন্ট অব অর্ডার উত্থাপন, বিল প্রণয়ন, আলোচনায় অংশগ্রহণ এবং স্থানীয় সমস্যা সংসদে তুলে ধরার দিকনির্দেশনা দেওয়া হবে।

ত্রয়োদশ_জাতীয়_সংসদসংসদ_প্রশিক্ষণসংসদীয়_কার্যপ্রণালী
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

সর্বশেষ সংবাদ

গোয়ালন্দে বীর মুক্তিযোদ্ধা আঃ সামাদ মোল্লার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

গোয়ালন্দে বীর মুক্তিযোদ্ধা আঃ সামাদ মোল্লার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

জ্বালানি তেলের অস্থিরতা রোধে বিপিসির নতুন নির্দেশনা

জ্বালানি তেলের অস্থিরতা রোধে বিপিসির নতুন নির্দেশনা

সংসদে রাষ্ট্রপতির ভাষণ বিধান রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদে রাষ্ট্রপতির ভাষণ বিধান রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

শুক্রবারের হামলা: ভয়াবহ বিস্ফোরণে কাঁপল তেল আবিব

শুক্রবারের হামলা: ভয়াবহ বিস্ফোরণে কাঁপল তেল আবিব

ইরান দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত, আসছে নতুন অস্ত্র

ইরান দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত, আসছে নতুন অস্ত্র

জনপ্রিয় সংবাদ

বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল ও মতবিনিময়

বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল ও মতবিনিময়

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রের

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রের

বিএনপি থেকে সংরক্ষিত আসনে মনোনয়ন চান টাঙ্গাইলের নাজমা পারভীন

বিএনপি থেকে সংরক্ষিত আসনে মনোনয়ন চান টাঙ্গাইলের নাজমা পারভীন

চাঁদাবাজি-মাদকে জিরো টলারেন্সের নির্দেশ আইজিপির

চাঁদাবাজি-মাদকে জিরো টলারেন্সের নির্দেশ আইজিপির

কমলগঞ্জে একতা সমাজকলাণ পরিষদের ইফতার সামগ্রী বিতরণ

কমলগঞ্জে একতা সমাজকলাণ পরিষদের ইফতার সামগ্রী বিতরণ

এ সম্পর্কিত আরও পড়ুন

বিদেশি চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে কোনো আলোচনা হয়নি

বিদেশি চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে কোনো আলোচনা হয়নি

অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন দেশের সঙ্গে সম্পাদিত বিদেশি চুক্তি নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে দাবি করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। পোস্টে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন দেশের সঙ্গে সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি সম্পাদন করেছে। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে এসব চুক্তি নিয়ে জামায়াতে ইসলামীর

সংরক্ষিত নারী আসনে বিএনপিতে জোর আলোচনায় যাদের নাম

সংরক্ষিত নারী আসনে বিএনপিতে জোর আলোচনায় যাদের নাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে দলটি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করেছে। এ অবস্থায় সংসদের সংরক্ষিত ৫০টি নারী আসনের মধ্যে ৩৫টি আসন পাওয়ার সুযোগ পাচ্ছে দলটি। বিষয়টি ঘিরে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে এবং দলীয় মনোনয়ন পেতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বর্তমান ও সাবেক

রিজওয়ানা-খলিলুরকে গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

রিজওয়ানা-খলিলুরকে গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

বিদায়ী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (৬ মার্চ) জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। ঢাকা মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে দলের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান

নির্বাচনী ইঞ্জিনিয়ারিং অভিযোগে রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের

নির্বাচনী ইঞ্জিনিয়ারিং অভিযোগে রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে ‘স্বঘোষিত রাজসাক্ষী’ উল্লেখ করে তাকে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানান জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সংবাদ সম্মেলনে তাহের বলেন, ১২

প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছে সরকার: মির্জা ফখরুল

প্রতিশ্রুতি বাস্তবায়নে এগোচ্ছে সরকার: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, “আমরা ৫২, ৭১ ও ২৪-কে ধারণ করে সামনে এগোতে চাই। আল্লাহ আমাদের জনকল্যাণমুখী একটি রাষ্ট্র গঠনের শক্তি দিক।” শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁওয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা Eco-Social Development Organization (ইএসডিও) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন,