
প্রকাশ: ৬ মার্চ ২০২৬, ১৯:৫৩

সরকার জ্বালানি তেলের বাজারে অস্থিরতা কমাতে কঠোর পদক্ষেপ নিয়েছে। শুক্রবার (৬ মার্চ) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) একটি নির্দেশনা জারি করে ফিলিং স্টেশন থেকে তেল বিক্রির সর্বোচ্চ সীমা নির্ধারণ করেছে। নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে ব্যক্তিগত ও গণপরিবহন চালকরা নির্দিষ্ট পরিমাণের বেশি তেল নিতে পারবেন না।
