মানুষের সহস্র প্রয়োজন ও চাহিদা থাকে। প্রয়োজনের তাগিদে মানুষ সব করে। চাহিদা পূরণে কেউ সাধ্যের কমতি করে না। ধর্মপ্রাণ মানুষ বিশ্বাস করে, আল্লাহর কাছে নিজের প্রয়োজন ও চাহিদার কথা তুলে ধরলে আল্লাহ প্রয়োজন পূরণ করেন। চাহিদায় ঘাটতি থাকলে তা দূর করে দেন। এ জন্য সবাই চায়, আল্লাহর কাছে তার কথা গৃহিত হোক। তার দোয়া কবুল হোক। স্বাভাবিকভাবে শুক্রবার বা জুমার দিন একটি গুরুত্বপূর্ণ
দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এবার খাদ্য মূল্যস্ফীতি বহু বছরের তুলনায় সর্বোচ্চ পর্যায়ে। তবে চলতি বছরের জুলাই পর্যন্ত বাংলাদেশ খাদ্য ঘাটতি অনুভব করেনি বলে জানিয়েছে বিশ্বব্যাংক। ধারণা করা হচ্ছে, খাদ্য ও খাদ্যবহির্ভূত খাত মিলে দক্ষিণ এশিয়ায় গড় মূল্যস্ফীতি হবে সাড়ে ১৫ শতাংশ। যার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে খাদ্যখাত। বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিশ্বব্যাংকের প্রধান কার্যালয় ওয়াশিংটন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিটি নিত্যপণ্যের দাম যেন মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে। মানুষ যেন কষ্ট না পায়, সেজন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। গতকাল আমি বৈঠক করেছি। এক কোটি মানুষকে আমরা পারিবারিক কার্ড দিয়ে দিচ্ছি, যাতে তারা ন্যায্যমূল্যে চাল-ডাল এবং তেল-চিনি কিনতে পারে। ৫০ লাখ মানুষ যাতে ১৫ টাকা কেজিতে চাল কিনতে পারে। সেই ব্যবস্থা নেবো। বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকালে জন্মাষ্টমী উদযাপন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ‘মদ্যপ’ অবস্থায় ছাত্রীদের ওয়াশরুমে ঢুকে এক ছাত্রীকে হয়রানির অভিযোগ উঠেছে একই বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের বিরুদ্ধে। বুধবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।অভিযুক্ত শিক্ষার্থীর নাম তানজিন আল আলামিন। তিনি ২০১৫-১৬ শিক্ষাবর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। আল আলামিন ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের সভাপতি এবং ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সংস্কৃতিবিষয়ক উপ-সম্পাদক।হয়রানির শিকার ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ সেশনের
ফেনীর সোনাগাজীতে প্রচণ্ড গরম ও লোডশেডিংয়ে একটি পোল্ট্রি খামারের ৮০০ ব্রয়লার মুরগি মারা গেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন খামার মালিক নজরুল ইসলাম পলাশ।বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেলে সোনাগাজী সদর ইউনিয়নের মধ্যম সুজাপুর গ্রামের পলাশের খামারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নজরুল ইসলাম পলাশ গত বছর থেকে বাড়ির পাশে একটি খামারে ব্রয়লার মুরগি পালন করে আসছেন। বুধ ও
এবার অন্তত দশটি করে সন্তানের জন্ম দিতে হবে রুশ মহিলাদের। সেই কাজের ‘পুরস্কার’ হিসাবে কিছু টাকা দেওয়া হবে ওই মহিলাদের। জানা গিয়েছে, গোটা পরিকল্পনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বয়ং! কোভিড অতিমারীর পরেই ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েছে রাশিয়া (Russia)। মূলত এই দুটি কারণেই সেদেশের জনসংখ্যা ব্যাপক ভাবে কমে গিয়েছে। দেশকে জনবহুল করে তুলতেই নয়া দাওয়াই পুতিনের। তবে এই প্রকল্প
সেই ‘মুন্নাভাই এমবিবিএস’ সিনেমাটির কথা মনে আছে নিশ্চয়ই? সেখানে অসুখ-বিসুখ থেকে মনখারাপ, সব কিছুই নিমেষে সারিয়ে ফেলতে পারতেন মুন্নাভাই শুধু ‘জাদু কি ঝাপ্পি’র মাধ্যমে। তা মনখারাপ হোক বা শরীর খারাপ, প্রিয় মানুষ কিংবা কাছের বন্ধুবান্ধবের থেকে পাওয়া আলিঙ্গন তো ওষুধের মতোই কাজ করে। তা সেই ‘জাদু কি ঝাপ্পি’ই যে এই মহিলার জীবনে হয়ে উঠতে পারে এমন ভয়ঙ্কর, তা কি কখনও
সত্যজিৎ রায়-সুনীল গঙ্গোপাধ্যায় জুটির অরণ্যের দিনরাত্রি ছবির এক দৃশ্যে নেশাগ্রস্ত শুভেন্দু চট্টোপাধ্যায়ের সংলাপ ছিল, “চাকরি ছাড়ার থাউজেন্ড রিজন রয়েছে, কিন্তু ছাড়া যায় না!” সম্ভবত তার মধ্যে এই কারণটি ছিল না। চিনে এক তরুণী রাতারাতি চাকরি ছেড়ে দিয়েছেন, যেহেতু নিমন্ত্রণ করা সত্ত্বেও সহকর্মীরা তাঁর বিয়েতে আসেননি। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। বিয়েতে সহকর্মীরা আসেননি বলে যে কেউ অভিমান করে সংস্থার চাকরিই
বিয়ে হয়েছিল ৯ মাস। এই কয়েক মাসে যৌনতায় রাজি হননি স্ত্রী। এই ‘অপরাধে’ তাঁকে খুন করল স্বামী। তারপর স্ত্রীর নামে নিখোঁজ ডায়েরি করল পুলিশে। তবুও শেষরক্ষা হয়নি। ইতিমধ্যেই গ্রেপ্তার অভিযুক্ত ইলেকট্রিশিয়ান। বিহারের (Bihar) ওই ব্যক্তি বেঙ্গালুরুতে থাকত বলে জানা গিয়েছে। ঠিক কী হয়েছিল? এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম পৃথ্বীরাজ সিং। তার সঙ্গে বিয়ে হয়েছিল জ্যোতি কুমারীর। পুলিশের জেরার
অতিরিক্ত মুনাফার জন্য ডলারের বাজার অস্থিতিশীল করায় ছয়টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) কারণ দর্শানো নোটিশ (শোকজ) দিয়েছে বাংলাদেশ ব্যাংক। অনুমোদন ছাড়াই স্বর্ণ ব্যবসা শুরু করায় সাকিবের দুই প্রতিষ্ঠানকে শোকজ কেন্দ্রীয় ব্যাংকের একটি সূত্র জানিয়েছে, বুধবার (১৭ আগস্ট) ডাচ্-বাংলা, সাউথইস্ট, প্রাইম, সিটি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের এমডির কাছে শোকজ লেটার পাঠানো হয়েছে। শোকজ লেটারে মোট ১০টি বিষয়ে এমডিদের ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন কম দামে
মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে হাজার-হাজার নেতা-কর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পিরোজপুর জেলা আওয়ামীলীগের আলোচনা সভা। বৃহস্পতিবার বিকেলে শহরের শহীদ মিনার চত্ত্বরে জেলা আওয়ামীলীগের আয়োজনে শোকদিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মুষলধারে বৃষ্টির কারনে নেতা-কর্মীরা শহীদ মিনারের পাশ্ববর্তী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অবস্থান নেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে মহাবতার ভগবান শ্রী শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন উপলক্ষে বিশাল ধর্মীয় শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদ বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় কালীগঞ্জ বাস টার্মিনার সংলগ্ন কালীমাতা মন্দির প্রাঙ্গণে রাস্তার সামনে থেকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন উপলক্ষে শত শত কৃষ্ণ ভক্ত বৃন্দের উপস্থিত
১৮ আগস্ট মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর সাবেক গণপরিষদ সদস্য ও তৎকালিন গোয়ালন্দ মহকুমা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মরহুম কাজী হেদায়েত হোসেন এর ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো: নজরুল ইসলাম মন্ডলের উদ্যোগে গোয়ালন্দ আল জামিয়া নিজামিয়া আরাবিয়া কওমি মাদ্রাসায় বৃহস্পতিবার দুপুরে বাদ যোহর নামাজের পর দোয়া মাহফিল ও মাদ্রাসার
ব্রাহ্মণবাড়িয়া- সরাইল রোডে অতিরিক্ত ভাড়া আদায় করছেন সিএনজি চালকরা।এতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে যাত্রীদের। কিন্তু নজরদারী নেই জনপ্রতিনিধি ও প্রশাসনের। ক্ষোভ বাড়ছে জনসাধারণ ও যাত্রীদের মাঝে। আজ (১৮ আগস্ট) বৃহস্পতিবার সরজমিনে গিয়ে দেখা যায়, সরাইল থেকে ব্রাহ্মণবাড়িয়া রোডের নির্ধারিত ভাড়া ৩০ টাকা করে নেওয়ার কথা ছিল। তবে যাত্রীদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে ৫০ টাকা করে ভাড়া নিচ্ছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানবতা উন্নতির ধারণা নিয়েই কাজ করছে বর্তমান সরকার। তাই নিজেদের সংখ্যালঘু ভাববেন না। নিজের হীনমন্যতা নিয়ে বাঁচবেন না। কেননা, এই দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার। তিনি বলেন, সম্প্রীতির এই আত্মবিশ্বাস নিয়ে চলতে পারলে, দুষ্টু লোকেরা কখনোই হাঙ্গামা লাগানোর চেষ্টায় সুবিধা করতে পারবে না। জন্মাষ্টমী উপলক্ষ্যে বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিকেলে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে দেওয়া ভাষণে
সিরাজগঞ্জের বেলকুচি ও এনায়েতপুর থেকে এসএসসি পরিক্ষার্থীসহ দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকালে জেলার বেলকুচি উপজেলার ভাঙাবাড়ি ইউনিয়নের শেন ভাঙাবাড়ি ও এনায়েতপুর থানার দৌলতপুর ইউনিয়নের ভাঙাবাড়ি দক্ষিণপাড়া থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন- বেলকুচি উপজেলার ভাঙাবাড়ি ইউনিয়নের শেন ভাঙাবাড়ি গ্রামের আমিরুল ইসলামের ছেলে এসএসসি পরিক্ষার্থী মাহফুজুর রহমান (১৫) ও এনায়েতপুর থানার বারুপুর কবরস্থান এলাকার বেলাল হোসেনের ছেলে
ঝিনাইদহে অতিরিক্ত দামে ডিম, তেল, সার ও মাংস বিক্রির অপরাধে ৬ টি ব্যবসায় প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে শহরের নতুন হাটখোলা, হাটের রাস্তাসহ বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। শহরের বিভিন্ন দোকানে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে ডিম ও তেল বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের সহযোগিতায় অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। অভিযোগের সত্যতা পাওয়ায় ৬
কোস্টগার্ডের অভিযানে অবৈধ জেলি পুশকৃত ২২৫ মণ চিংড়ি জব্দ করা হয়েছে। বৃহস্প্রতিবার (১৮ আগষ্ট) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত (১৮ আগস্ট) রাত ৩টার দিকে কোস্টগার্ড স্টেশন পাগলা কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট রুহান মনজুর এর নেতৃত্বে রাজধানীর কেরানীগঞ্জ উপজেলাধীন ধলেশ্বরী ব্রীজ সংলগ্ন এলাকায় একটি বিশেষ
সাতক্ষীরার কালিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ১'শ ৩০ বোতল ফেন্সিডিলসহ আলী নেওয়াজ গাজী (৫২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সে থানা এলাকার চাম্পাফুল ইউনিয়নের বারোদহা গ্রামের সুন্নত আলী গাজীর পুত্র। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। থানা পুলিশ সূত্রে জানাগেছে, বৃহষ্পতিবার (১৮ আগষ্ট ) ভোর ৪ টা ১৫ মিনিটে কালিগঞ্জের নলতা হাইস্কুলের ফুটবল মাঠের পাশ থেকে আলী
ঝিনাইদহ কারাগারে বিনা বিচারে ৩২ মাস ধরে আটক থাকা অজ্ঞাত পরিচয় প্রতিবন্ধির অবশেষে পরিচয় মিলেছে। কোন অভিযোগ ছাড়া কারাগারে আটক ব্যক্তির নাম মৃণাল রায়। তিনি নীলফামারী জেলার সদর উপজেলার দক্ষিণ চাওড়া গ্রামের যতিন্দ্র্র রাথ রায়ের বড় ছেলে। একটি দৈনিক পত্রিকায় এ নিয়ে একটি খবর প্রকাশিত হয়। বিনা বিচারে কারাগারে আটক থাকার বিষয়ে ঝিনাইদহের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট বৈজয়ন্ত বিশ্বাস এক
আশুলিয়ায় থানা যুবলীগের উদ্যোগে হুইলচেয়ার ও খাবার সামগ্রী পেয়েছেন শারীরিক প্রতিবন্ধীসহ হতদরিদ্র পরিবার। বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে আশুলিয়ার নরশিংহপুর এলাকায় শোক দিবস উপলক্ষে শোক সভায় এসব বিতরণ করা হয়। এসময় ২৫ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার ও একশ জন প্রতিবন্ধী পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। হুইলচেয়ার পেয়ে প্রতিবন্ধীসহ তাদের স্বজনদের মুখে হাসি দেখা গেছে। ১৯ বছর বয়সী মোরশেদা,জন্ম থেকেই তিনি
নাটোরের লালপুর উপজেলার ধুপইলে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে সনাতন ধর্মালম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকালে উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের ধুপইল মন্দির থেকে ধুপইল হিন্দু যুব সম্প্রদায়ের আয়োজনে এক বর্নাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে মন্দির প্রাঙ্গনে ধুপইল হিন্দু কল্যান পরিষদের সভাপতি কমলকান্তি কুন্ডুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল
শুল্ককর কমানোর আশায় ভারত থেকে আমদানিকৃত শতাধিক চালবোঝাই ট্রাক হিলি বন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের ভিতরে খালাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। চাল বোঝাই ট্রাকগুলো খালাস হলে বাজারে চালের দাম অনেকটাই কমে যাবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। জানা যায়, দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর গত ২৩ জুলাই থেকে ২৫% শুল্ককরে চাল আমদানির অনুমতি (আইপি) দেন সরকার। এই বন্দরে ১০ জন চাল আমদানিকারক
আশাশুনিতে ভারতীয় রুপি স্বল্পমূল্যে বিক্রয়ের নামে প্রতারণা করে পালানোর সময় হাতেনাতে এক প্রতারক জনতার হাতে আটক হয়েছে। বুধবার উপজেলার বড়দল ইউনিয়নে এ ঘটনা ঘটে। উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া গ্রামের হাবিবুর রহমান গাজীর ছেলে কাজল গাজী দীর্ঘদিন ধরে ডলার/রুপি স্বল্পমূল্যে বিক্রয়ের নামে প্রতারনা করে আসছিল। এরই অংশ হিসাবে সে শ্যামনগর উপজেলার সোনা মুদারী গ্রামের বিনয় কৃষ্ণ মন্ডলের ছেলে স্বপন কুমার মন্ডলের সাথে