শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬১৪ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

হল ছেড়ে পালাল ইডেন ছাত্রলীগ সভাপতি-সেক্রেটারি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৭:১৬

শেয়ার করুনঃ
হল ছেড়ে পালাল ইডেন ছাত্রলীগ সভাপতি-সেক্রেটারি

অনিয়ম ও দুর্নীতি নিয়ে গণমাধ্যমে কথা বলায় মারধরের স্বীকার হন ইডেন মহিলা কলেজ ছাত্রলীগ সহসভাপতি জান্নাতুল ফেরদৌসী। এ ঘটনায় রাতেই জনরোষের মুখে হল ছেড়ে পালিয়ে যান কলেজ ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা।শনিবার (২৪ সেপ্টেম্বর) রাতে জান্নাতুলকে তার হলকক্ষ থেকে টেনেহিঁচড়ে বের করে আনা হয় এবং আপত্তিকর অবস্থার ছবি তোলা হয়। পরে সভাপতি তামান্না ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার আদেশে তাদের সামনেই নির্যাতন করে কলেজ ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী।

ইডেন ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের সিটবাণিজ্যসহ নানান বিষয়ে গণমাধ্যমে কথা বলেন ছাত্রলীগ নেত্রী জান্নাতুল ফেরদৌসী। এরপরই তার ওপর নেমে আসে নির্যাতন। নির্যাতনের ঘটনা জানাজানি হওয়ায় সাধারণ শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়। এ সময় তারা ক্যাম্পাসে মিছিল বের করে। এ ঘটনায় রাতের আঁধারে জনরোষের মুখে হল ছেড়ে পালিয়ে যান সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা।ঘটনার সত্যতা জানতে সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে বারবার ফোন করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়।

আরও

দেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নতুন কমিটি গঠন

দেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নতুন কমিটি গঠন

এ বিষয়ে বঙ্গমাতা হোস্টেলের তত্ত্বাবধায়ক নাজমুন নাহার বলেন, মূল ঘটনা এখনও জানি না। শুনেছি, এটা ছাত্রলীগের ইন্টারনাল বিষয়। দুই পক্ষই ছাত্রলীগের। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।হামলার ঘটনায় রাত ৩টার দিকে ক্যাম্পাসে আসেন ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য। এ ঘটনায় রাতেই অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন ছাত্রলীগের একাংশসহ সাধারণ শিক্ষার্থীরা।

জানা যায়, ৬টি হলের মোট ৩৮টি কক্ষ বর্তমানে রিভার দখলে। প্রতিটি কক্ষে অর্থের বিনিময়ে কমপক্ষে আটজন করে ৩২০ জন ছাত্রীকে রাখছেন রিভা। বিনিময়ে প্রতিমাসে মাথাপিছু সর্বনিম্ন ২ হাজার টাকা করে আদায় করেন তিনি। শুধু সিটভাড়া থেকেই রিভার মাসিক আয় ৫ লাখ ৭৬ হাজার টাকা।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

২০২৭ সালের মধ্যে ৭০ শতাংশ লেনদেন নগদবিহীন করার লক্ষ্য

২০২৭ সালের মধ্যে ৭০ শতাংশ লেনদেন নগদবিহীন করার লক্ষ্য

শুধু সিটবাণিজ্য নয়, আগস্ট মাসেই হলের ওয়াইফাই প্রোভাইডারের কাছ থেকে ৩ লাখ টাকা, চারটি হলের ক্যানটিন থেকে ২ লাখ ৪০ হাজার টাকা চাঁদা আদায় করে কলেজ ছাত্রলীগের এ দুই নেত্রী। এই টাকা ভাগাভাগি নিয়েই নেত্রীদের মধ্যে তীব্র অন্তর্কোন্দল সৃষ্টি হয়।

কলেজের অধ্যক্ষ সুপ্রিয়া ভট্টাচার্য্য সিটবাণিজ্যের বিষয়টি এড়িয়ে যান। তিনি বলেন, সব লেনদেন হয় ব্যাংক ড্রাফটের মাধ্যমে। সিট দখলের সুযোগ নেই।এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে বারবার ফোন করা হলেও তিনি কল ধরেননি। পরে তাকে এসএমএস করা হলে তিনি কোনো উত্তরও দেননি।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

জানা যায়, পদ লাভের কয়েক মাস পার না হতেই অপকর্মে জড়িয়ে পড়েন রিভা। সাধারণ শিক্ষার্থীদের রুমে গিয়ে বেপরোয়া ক্ষমতা দেখানো, রুম দখলে নিয়ে ছাত্রীদের টেনে ছিঁড়ে বের করে দেওয়া, গলায় পা দিয়ে চেপে ধরাসহ নানা হুমকির অডিও ফাঁস হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। অডিওতে কলেজ অধ্যক্ষের চেয়েও নিজেকে ক্ষমতাধর বলে দাবি করেন রিভা।

তবে অডিও ভাইরালের পর দোষ স্বীকার করে ক্ষমা চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেন তিনি। কিন্তু ক্ষমা চাওয়ার পরেও শোধরাননি রিভা। অডিও ফাঁসের সঙ্গে জড়িত থাকার স্বীকারোক্তি আদায় করতে দুই ছাত্রীকে ৬ ঘণ্টা আটকে রেখে নির্যাতন করেন। এসময় তাদের বিবস্ত্র ভিডিও করে তা ভাইরাল করে দেওয়ারও হুমকি দেন রিভা।

উল্লেখ্য, সম্মেলনের প্রায় তিন বছর পর গত ১৩ মে ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়। তামান্না জেসমিন রিভাকে সভাপতি করে কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। বিতর্কিত নেত্রী রিভাকে সভাপতি করায় ওই দিন রাত ৯টা থেকে রাত ২টা পর্যন্ত চলে পদবঞ্চিতদের বিক্ষোভ। এরপরও বহাল তবিয়তে রিভা।

সর্বশেষ সংবাদ

আল্লাহর সঙ্গে সুসম্পর্ক গড়াই মুমিনের জীবনের সবচেয়ে বড় সাফল্য

আল্লাহর সঙ্গে সুসম্পর্ক গড়াই মুমিনের জীবনের সবচেয়ে বড় সাফল্য

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধার

শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধার

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

মির্জাপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

মির্জাপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

জনপ্রিয় সংবাদ

গরু চুরিতে বাধা, নবাবগঞ্জে যুবককে কুপিয়ে দুই গরু লুট

গরু চুরিতে বাধা, নবাবগঞ্জে যুবককে কুপিয়ে দুই গরু লুট

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর

দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

এ সম্পর্কিত আরও পড়ুন

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

মহান মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্ব ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত সাত বীরের অন্যতম ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর)। ১৯৪১ সালের এই দিনে পুরান ঢাকার আগা সাদেক রোডের মোবারক লজে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর পৈতৃক নিবাস নরসিংদীর রায়পুরা উপজেলার রামনগর গ্রামে, যা বর্তমানে তাঁর নাম অনুসারে মতিনগর নামে পরিচিত। ১৯৬৩ সালে পাকিস্তান বিমানবাহিনীতে কমিশন লাভ করেন মতিউর রহমান।

শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধার

শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধার

ঢাকার তুরাগ নদ থেকে কে এম তাহসিন সাউরি (২৮) নামে বিমানবাহিনীর সাবেক এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। নিখোঁজ হওয়ার একদিন পর বুধবার (২৮ অক্টোবর) বিকেলে টঙ্গীর রাজাবাড়ি ঘাটসংলগ্ন নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেন নৌপুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন। তিনি জানান, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে বুধবার

মির্জাপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

মির্জাপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়ায় ট্রেন লাইনচ্যুতির ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সরাসরি রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে আশপাশের কয়েকটি স্টেশনে ট্রেন আটকে পড়েছে এবং যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। লাইনচ্যুতির কারণে রেল চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ায় বিভিন্ন গন্তব্যের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। মির্জাপুরের মহেড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সোহেল রানা সংবাদমাধ্যমকে ট্রেন লাইনচ্যুতির বিষয়টি নিশ্চিত

জামায়াতের ওপর ক্ষোভ, দুধ দিয়ে গোসল করে সমর্থন ছাড়লেন ফারুক

জামায়াতের ওপর ক্ষোভ, দুধ দিয়ে গোসল করে সমর্থন ছাড়লেন ফারুক

চট্টগ্রামের লোহাগাড়ায় জামায়াতে ইসলামীর প্রতি ক্ষোভ প্রকাশ করে দুধ দিয়ে গোসলের মাধ্যমে দলটির সমর্থন ছাড়ার ঘোষণা দিয়েছেন মো. ফারুক (৪৮) নামের এক ব্যক্তি। গত সোমবার রাতে উপজেলার আধুনগর বাজারে এ ঘটনা ঘটে। পরদিন মঙ্গলবার সন্ধ্যায় তাঁর দুধ দিয়ে গোসল করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ফারুক লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের গাটিয়াপাড়া এলাকার বাসিন্দা। নিজের ফেসবুক আইডিতে জামায়াতের পক্ষে নিয়মিত ভিডিও বক্তব্য

পাঁচবিবিতে সোনালী অতীত ফুটবল ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাঁচবিবিতে সোনালী অতীত ফুটবল ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জয়পুরহাটের পাঁচবিবিতে সোনালী অতীত ফুটবল ক্লাবের উদ্যোগে ইংল্যান্ডের লন্ডন সোনালী অতীত ফুটবল ক্লাবের সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠান ও প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৯ জানুয়ারি ২০২৭, শনিবার দুই দলের মধ্যে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ আয়োজনকে সফল করতে বুধবার দুপুরে পাঁচবিবি সোনালী অতীত ফুটবল ক্লাবের আয়োজনে ফুড সোসাইটি মার্কেটের দ্বিতীয় তলায় এ সভা