দিনাজপুরের হিলিতে এলএসডি গোডাউনের সামনের সড়ক সংস্কার কাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের আপত্তি ও পৌর কর্তৃপক্ষের নির্দেশনা উপেক্ষা করে ঠিকাদার দ্রুত কাজ শেষ করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন এলাকাবাসী। জানা গেছে, হাকিমপুর-হিলি পৌরসভার আওতায় কোভিড-১৯ প্রকল্পের অর্থায়নে এলএসডি গোডাউনের ১নং গেটের সামনে রাস্তার দুই পাশে ১৯০ মিটার ইউনিব্লক স্থাপনের কাজ চলছে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে
রাজবাড়ীর গোয়ালন্দে চলতি বোরো মৌসুমে সরকারিভাবে ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (২০ মে) সকালে উপজেলা খাদ্যগুদামে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস। এসময় তিনি বলেন, ‘কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করছে। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং কৃষক তার উৎপাদিত ফসলের সঠিক মূল্য পাবেন।’ উদ্বোধনী দিনে কৃষক মো. কুদ্দুস মোল্লার কাছ থেকে
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে ) দুপুর ১২ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা শরীয়তপুর সদর হাসপাতালে কর্মরত চিকিৎসক ডা. নাসির ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলার ঘটনার তীব্র প্রতিবাদ জানান। একই সঙ্গে নিরাপদ স্বাস্থ্যসেবা পরিবেশ নিশ্চিত, চিকিৎসকদের আইনগত সুরক্ষা প্রদানের দাবি জানান
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নে ওমানে মর্মান্তিকভাবে নিহত চার সহোদরের জানাজায় নেমেছিল হাজারো মানুষের ঢল। একসঙ্গে চার ভাইয়ের মৃত্যুতে পুরো এলাকা শোকের জনপদে পরিণত হয়। গত মঙ্গলবার (১৯ মে) রাত সাড়ে ৮টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ ওমান থেকে মরদেহ পৌঁছালে পরিবারের পক্ষে লাশ গ্রহণ করেন রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। পরে সরকারি ব্যবস্থাপনায় মরদেহগুলো গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। বুধবার
বরিশালের উজিরপুর উপজেলার এক সাধারণ পরিবার থেকে উঠে আসা কিশোর ফুটবলার দেব মন্ডলের গল্প এখন স্থানীয় ক্রীড়াঙ্গনে অনুপ্রেরণার প্রতীক হয়ে উঠেছে। বাবা মিন্টু মন্ডলের ছোট্ট সাইকেল মেরামতের দোকানের টুংটাং শব্দের মাঝেই বড় হওয়া দেব আজ নিজের ফুটবল প্রতিভায় আলোচনার কেন্দ্রবিন্দুতে। দেব মন্ডল সরকারি উজিরপুর বারো বাইকা মডেল ইনস্টিটিউশনের নবম শ্রেণির ছাত্র। অভাবের সংসার, নেই কোনো আধুনিক প্রশিক্ষণ কিংবা নামী ফুটবল একাডেমির
আন্তর্জাতিক বাজারে দীর্ঘদিন ধরেই স্বর্ণের দামে বড় ধরনের ওঠানামা দেখা যাচ্ছে। সর্বশেষ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে তৈরি হওয়া আশাবাদ এবং ভূরাজনৈতিক উত্তেজনা কিছুটা কমে আসার ইঙ্গিত বিশ্ববাজারে প্রভাব ফেলেছে। এর পাশাপাশি উচ্চ সুদের হার দীর্ঘ সময় ধরে বজায় থাকবে—এমন ধারণা কিছুটা দুর্বল হওয়ায় বিনিয়োগকারীদের ঝুঁকিভাবনায় পরিবর্তন এসেছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে বুধবার (২০ মে) স্পট
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে খারাপ অবস্থায় রয়েছে, তবে সরকার তা স্বীকার করে না বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১৯ মে) শরীয়তপুর উপজেলা হাসপাতাল হামলায় আহত চিকিৎসক ডা. নাসির ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে অপরাধ ও সহিংসতার ঘটনা বেড়ে গেছে, যা নাগরিক নিরাপত্তাকে
বিশ্বের ৯৩টি দেশের নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা সুবিধায় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে থাইল্যান্ড। এতদিন এই ভিসায় দেশটিতে প্রবেশের পর ৬০ দিন পর্যন্ত অবস্থানের সুযোগ ছিল। তবে এবার সেই মেয়াদ কমানোর সিদ্ধান্ত নিয়েছে থাই সরকার। সরকারি নীতির এই পরিবর্তনের পেছনে মূল কারণ হিসেবে ভিসার অপব্যবহারের বিষয়টি সামনে আনা হয়েছে। থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফুয়াংকেতকায়েও সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জানান, অন-অ্যারাইভাল ভিসার সুবিধা
ইরানের সঙ্গে চলমান সংঘাত খুব শিগগিরই শেষ হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত আইনপ্রণেতাদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “আমরা খুব দ্রুত এই যুদ্ধ শেষ করতে যাচ্ছি।” ট্রাম্প দাবি করেন, ইরান বর্তমানে একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী এবং তারা একটি চুক্তি করতে “মরিয়া হয়ে উঠেছে”। তার ভাষায়, ইরান এই পরিস্থিতিতে ক্লান্ত এবং আলোচনার
পাকিস্তানকে টেস্ট সিরিজে আবারও হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে ৭৮ রানের রোমাঞ্চকর জয় তুলে নেয় টাইগাররা। এর ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজ বাংলাদেশ জিতল ২-০ ব্যবধানে। ঘরের মাটিতে এই প্রথমবার টেস্ট ক্রিকেটে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার কীর্তি গড়ল বাংলাদেশ। এর আগে পাকিস্তানের মাটিতেও একই অর্জন করেছিল টাইগাররা। ফলে দুই দেশের টেস্ট ইতিহাসে বাংলাদেশের আধিপত্য আরও
দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত হয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্যদের হাত ধরে বাংলাদেশের প্রতিটি গ্রাম আর্থসামাজিক উন্নয়নের কেন্দ্রে পরিণত হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বৈষম্যমুক্ত ও ন্যায়ভিত্তিক নিরাপদ সমাজ বিনির্মাণে বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্যের সাহস ও নিষ্ঠা আগামী দিনের পাথেয় হয়ে থাকবে। বুধবার (২০ মে) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ উদযাপন
কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, একটি বিদেশী পিস্তল ও গুলিসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৯ মে) রাতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ হোয়াইক্যং বিওপি’র বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে। আটককৃত যুবকের নাম লুৎফর রহমান (২১)। তিনি টেকনাফ থানার ক্যারেঙ্গাঘোনা গ্রামের বাসিন্দা এবং নুর আহমেদের ছেলে বলে জানিয়েছে বিজিবি।
ডিজিটাল প্রযুক্তির বিস্তারের ফলে দ্রুত পরিবর্তিত হচ্ছে সমাজব্যবস্থা ও মানুষের দৈনন্দিন জীবন। তথ্যপ্রযুক্তির ব্যবহার শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্য ও প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি এনেছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে মোবাইল ইন্টারনেট, অনলাইন শিক্ষা ও ডিজিটাল লেনদেন মানুষের সময় ও খরচ কমিয়ে এনেছে। গ্রামাঞ্চলেও প্রযুক্তির প্রসার ঘটায় কৃষি, উদ্যোক্তা কার্যক্রম ও কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, প্রযুক্তি সমাজকে আরও সংযুক্ত, স্বচ্ছ ও
পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে কুরবানির বিধান নিয়ে ধর্মীয় আলোচনায় নতুন করে গুরুত্ব দেওয়া হচ্ছে ইসলামের নির্দেশনার ওপর। ইসলামী শরিয়ত অনুযায়ী, নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক এবং আর্থিকভাবে সক্ষম মুসলিমদের ওপর কুরবানি করা ওয়াজিব বলে জানিয়েছেন দেশের শীর্ষ আলেমরা। ইসলামী বিধান অনুযায়ী, যে ব্যক্তি নেসাব পরিমাণ সম্পদের মালিক—অর্থাৎ যার কাছে প্রয়োজনীয় ব্যয়ের বাইরে সাড়ে সাত ভরি স্বর্ণ বা সমমূল্যের সম্পদ থাকে—তার ওপর
খাগড়াছড়ি পার্বত্য জেলায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’। মঙ্গলবার (১৯ মে) সকালে খাগড়াছড়ি সদর উপজেলায় এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সারাদেশের ন্যায় পার্বত্য অঞ্চলেও ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব করতে এ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। পরে উপজেলা পরিষদ হলরুমে
রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় র্যাবের অভিযানে ২২০ বোতল ফেনসিডিলসহ একজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) সকালে এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল ওই এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহভাজন একটি নছিমন থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে নছিমনের ভেতর বিশেষভাবে লুকানো অবস্থায় ২২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত নছিমনটিও জব্দ
বরিশালের হিজলা উপজেলায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’। আধুনিক ও ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”। মঙ্গলবার (১৯ মে) সকালে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানের আগে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি
ঝালকাঠির রাজাপুর উপজেলায় র্যাবের অভিযানে একটি বিদেশি মারণঘাতী আগ্নেয়াস্ত্র ‘পেন গান’ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মঙ্গলবার (১৯ মে) ভোররাতে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। র্যাব-৮ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে একটি বিশেষ আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়। তারা
আগামী ১৬ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল উদ্বোধনের পরিকল্পনা নিয়েছে সরকার। নির্ধারিত সময়ের মধ্যেই সব কাজ শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। মঙ্গলবার তথ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য তুলে ধরেন। সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মন্ত্রী বলেন, তৃতীয় টার্মিনাল
দেশে মোটরসাইকেল মালিকদের অগ্রিম আয়কর বা এআইটির আওতায় আনার পরিকল্পনা নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আগামী অর্থবছরের বাজেটে এই প্রস্তাব যুক্ত করতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মূলত কর নেটওয়ার্কের বাইরে থাকা বিপুল সংখ্যক যানবাহনকে রাজস্ব ব্যবস্থার আওতায় আনতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে বিষয়টি সামনে আসতেই সাধারণ বাইক মালিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকের প্রশ্ন,
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) আগের কাঠামোতে থাকছে না বলে ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেছেন, বাহিনীটির নাম পরিবর্তনের বিষয়ও সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। মঙ্গলবার (১৯ মে) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় র্যাবের ভবিষ্যৎ কাঠামো, মানবাধিকার ইস্যু এবং নতুন আইনি কাঠামো নিয়ে সরকারের
আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কর আদায় উল্লেখযোগ্যভাবে না বাড়লে যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক বাণিজ্য চুক্তি বাংলাদেশের অর্থনীতিতে অতিরিক্ত চাপ সৃষ্টি করবে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম খান। সোমবার (১৮ মে) রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ আয়োজিত “জাতীয় বাজেট ২০২৬-২৭: রাজনৈতিক প্রতিশ্রুতি ও নাগরিক প্রত্যাশা” শীর্ষক সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি
দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত ৭ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার (১৮ মে) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত বিভিন্ন কর্মসূচি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের দিকে আরও বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৮ মে) সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে “ট্রান্সফর্মিং হাইয়ার এডুকেশন ইন বাংলাদেশ: রোডম্যাপ টু সাসটেইনেবল এক্সিলেন্সি” শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক শিক্ষা ও গবেষণা র্যাংকিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো