শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬৮ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে সর্বোচ্চ চেষ্টা সরকারের: জ্বালানি মন্ত্রী

Enews71 Desk
ইনিউজ৭১ , ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩৮

শেয়ার করুনঃ
রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে সর্বোচ্চ চেষ্টা সরকারের: জ্বালানি মন্ত্রী

রমজান মাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি ছিল তার প্রথম সিরাজগঞ্জ সফর। সেখানে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

মন্ত্রী বলেন, রমজান মাসে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সর্বাত্মক চেষ্টা করছে। তবে বিদ্যুৎ ব্যবস্থা একটি কারিগরি বিষয় হওয়ায় মাঝেমধ্যে ছোটখাটো ত্রুটি বা ‘ফল্ট’ দেখা দিতে পারে। তারপরও অধিকাংশ সময় বিদ্যুৎ সরবরাহ ভালো থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, রমজানের পর সামনে কৃষি ও সেচ মৌসুম এবং গ্রীষ্মকাল আসছে। বিদ্যমান সক্ষমতা ব্যবহার করে প্রাণপণ চেষ্টা করা হবে, যাতে কৃষি উৎপাদন ও জনজীবনে বিদ্যুতের সংকট না হয়।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

আরও

একাধিক ভোট আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি

একাধিক ভোট আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি
দায়িত্ব পালনের চ্যালেঞ্জ প্রসঙ্গে মন্ত্রী বলেন, অতীতে রেখে যাওয়া বিপুল বকেয়া এবং বর্তমানে প্রয়োজনীয় জ্বালানি আমদানি—সব মিলিয়ে এটি তার জন্য একটি কঠিন ‘অগ্নিপরীক্ষা’। তিনি জানান, পরিস্থিতি সামাল দিয়ে জনগণকে সর্বোচ্চ সেবা দেওয়ার জন্য কাজ করছেন।

এর আগে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ স্থানীয় নেতারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

বিদ্যুৎরমজানজ্বালানি মন্ত্রী
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

সর্বশেষ সংবাদ

টেকনাফে পাচারচেষ্টা ব্যর্থ, উদ্ধার নারী-শিশুসহ ৫৫ জন

টেকনাফে পাচারচেষ্টা ব্যর্থ, উদ্ধার নারী-শিশুসহ ৫৫ জন

প্রথমবার বরিশালে যাচ্ছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

প্রথমবার বরিশালে যাচ্ছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের

শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের

রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না: ধর্মমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না: ধর্মমন্ত্রী

রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে সর্বোচ্চ চেষ্টা সরকারের: জ্বালানি মন্ত্রী

রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে সর্বোচ্চ চেষ্টা সরকারের: জ্বালানি মন্ত্রী

জনপ্রিয় সংবাদ

শপথে অনড় ১১ দল, কারণ কি জানাল জামায়াত

শপথে অনড় ১১ দল, কারণ কি জানাল জামায়াত

দুই দশক পর সরকার গঠনে বিএনপি, যাদের নিয়ে মন্ত্রিসভা নিয়ে জল্পনা

দুই দশক পর সরকার গঠনে বিএনপি, যাদের নিয়ে মন্ত্রিসভা নিয়ে জল্পনা

টেকনোক্র্যাটসহ নতুন মন্ত্রিসভা গঠনে শেষ পর্যায়ে বিএনপি

টেকনোক্র্যাটসহ নতুন মন্ত্রিসভা গঠনে শেষ পর্যায়ে বিএনপি

তারেক রহমানের সিক্রেট ফাইলে নতুন মন্ত্রিসভা তালিকা

তারেক রহমানের সিক্রেট ফাইলে নতুন মন্ত্রিসভা তালিকা

রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ

রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ

এ সম্পর্কিত আরও পড়ুন

রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না: ধর্মমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না: ধর্মমন্ত্রী

রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে না বলে আশাবাদ ব্যক্ত করেছেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বদ্ধপরিকর এবং সাধারণ মানুষ যেন কোনো কষ্টে না পড়ে, সে বিষয়ে প্রধানমন্ত্রী অত্যন্ত সচেতন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লার মুরাদনগর উপজেলায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর এটি ছিল তার প্রথম নিজ

১৫ দিনের মধ্যে দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু: পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৫ দিনের মধ্যে দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু: পানি সম্পদ প্রতিমন্ত্রী

দেশব্যাপী খাল পুনঃখনন কর্মসূচি আগামী ১৫ দিনের মধ্যে শুরু করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেছেন, সাধারণ মানুষ, প্রশাসন এবং সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড় সার্কিট হাউসে জেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি, রমজানে বাজারদর নিয়ন্ত্রণ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ বিষয়ক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি

সংসদে সংবিধান সংস্কার জরুরি: নাহিদ ইসলাম

সংসদে সংবিধান সংস্কার জরুরি: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, সংবিধান সংস্কার পরিষদ ছাড়া এই সংসদের কোনো মূল্য নেই। তিনি বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বাংলামোটর রূপায়ন টাওয়ার-এ দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।  নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের প্রক্রিয়া এবং ভোটগ্রহণ সুষ্ঠু হলেও ফলাফলে কারচুপি হয়েছে। সত্ত্বেও গণতন্ত্র ও দেশের স্থিতিশীলতার স্বার্থে তারা নির্বাচন ফলাফল মেনে সামনে এগিয়েছেন। তিনি

স্থানীয় সরকার মন্ত্রণালয় জনগণের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে: মন্ত্রী ফখরুল

স্থানীয় সরকার মন্ত্রণালয় জনগণের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে: মন্ত্রী ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি বিধ্বস্ত অর্থনীতি ও রাষ্ট্রব্যবস্থার মধ্যে প্রধানমন্ত্রীর স্বপ্ন ও পরিকল্পনা বাস্তবায়নে কাজ করা সরকার ও কর্মকর্তাদের নৈতিক দায়িত্ব। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। সভায় মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রমের উপস্থাপনা করেন। মন্ত্রী বলেন, সফল রাষ্ট্র বিনির্মাণের

মার্কিন প্রেসিডেন্টের অভিনন্দন বার্তা, বাণিজ্য চুক্তি বাস্তবায়নের প্রত্যাশা

মার্কিন প্রেসিডেন্টের অভিনন্দন বার্তা, বাণিজ্য চুক্তি বাস্তবায়নের প্রত্যাশা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান কে অভিনন্দন জানিয়েছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) হোয়াইট হাউজ থেকে প্রকাশিত এক বিবৃতিতে তিনি তারেক রহমানের জন্য সফল মেয়াদ ও উভয় দেশের মধ্যে শক্তিশালী সম্পর্কের প্রত্যাশা ব্যক্ত করেছেন। বিবৃতিতে ট্রাম্প বলেন, “আমেরিকান জনগণের পক্ষ থেকে আমি আপনার ঐতিহাসিক নির্বাচনের জন্য অভিনন্দন জানাই এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনার সফল মেয়াদ কামনা করি।” তিনি