
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩৪

রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে রহস্যজনকভাবে একটি ব্যানার টানিয়ে উদ্বোধনের ঘোষণা দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে ব্যানারটি কে বা কারা টানিয়েছে এবং কখন টানানো হয়েছে—এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে পাংশা পৌর শহরের ট্যাম্পুস্ট্যান্ড এলাকায় অবস্থিত উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ব্যানারটি ঝুলতে দেখেন স্থানীয়রা।
