বরিশালের বানারীপাড়ায় কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন বাবুলকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শনিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের বাকপুর গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন বাবুল একজন বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় পর্যায়ের সংগঠক। তিনি জননেত্রী শেখ হাসিনা পরিষদের কেন্দ্রীয় সভাপতি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নির্ধারিত ফ্লাইটের দায়িত্ব থেকে দুই কেবিন ক্রুকে সরিয়ে নেওয়া হয়েছে। তারা হলেন—জুনিয়র পার্সার মো. সওগাতুল আলম সওগাত ও ফ্লাইট স্টুয়ার্ডেস জিনিয়া ইসলাম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, তারেক রহমানের লন্ডন থেকে ঢাকায় প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সংশ্লিষ্ট ফ্লাইটের নিরাপত্তা ও ভিআইপি ব্যবস্থাপনা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসী হামলায় নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা সম্পন্ন হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় সেনা মসজিদ প্রাঙ্গণে তাদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। শোকাবহ পরিবেশে অনুষ্ঠিত এ জানাজায় রাষ্ট্র ও সশস্ত্র বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানাজায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, সেনাবাহিনী প্রধান জেনারেল
নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শঙ্কার কারণে চট্টগ্রামে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। ভারতীয় সহকারী হাইকমিশন জানিয়েছে, রোববার (২১ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রামের আইভ্যাকের সব ধরনের কার্যক্রম স্থগিত থাকবে। রোববার আইভ্যাকের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়। বিবৃতিতে বলা হয়, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় আবেদনকারীদের নিরাপত্তা নিশ্চিত
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পেছনে বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই মন্তব্য করেন। সালাহউদ্দিন আহমদ বলেন, দেশে নৈরাজ্য সৃষ্টি করে গণতন্ত্র ও নির্বাচনের পথকে বাধাগ্রস্ত করা যাবে না। তিনি আরও মন্তব্য করেন, নির্বাচনের সময়সূচি পেছানোর
শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের জন্য ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে ইনকিলাব মঞ্চ। শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে হাদির দাফন শেষে রাজধানীর শাহবাগে জড়ো হয়ে এ ঘোষণা দেন সংগঠনটির নেতারা। সমাবেশে বক্তারা বলেন, শরিফ ওসমান হাদির মৃত্যু কোনো বিচ্ছিন্ন বা আকস্মিক ঘটনা নয়; এটি রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থার ভয়াবহ ব্যর্থতার বহিঃপ্রকাশ। তারা অভিযোগ করেন,
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলে আংশিক সংশোধন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। গত ১১ ডিসেম্বর প্রকাশিত মূল প্রজ্ঞাপনের কিছু তারিখ ও তথ্য পরিবর্তন করে একটি সংশোধিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত সংশোধিত প্রজ্ঞাপনটি জারি করা হয়। এতে মূলত তিনটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা উল্লেখ করা হয়েছে। সংশোধিত প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় অবৈধভাবে পাচারকৃত বিপুল পরিমাণ সেগুন কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি)। শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলার করল্লাছড়ি এলাকায় এ অভিযান পরিচালিত হয়। বিজিবি সূত্রে জানা যায়, পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর নায়েব সুবেদার মো. শহিদ আলমের নেতৃত্বে একটি বিশেষ টহল দল করল্লাছড়ি এলাকায় নিয়মিত সীমান্ত নিরাপত্তা ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করছিল। অভিযানের এক পর্যায়ে সন্দেহজনকভাবে মজুত রাখা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদীর অকাল মৃত্যুতে তাঁর রুহের মাগফিরাত কামনায় নিজ জেলা ঝালকাঠিতে গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর ঝালকাঠি জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এই জানাজা অনুষ্ঠিত হয়। গায়েবানা জানাজায় বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্রসংগঠন, সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। জানাজায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি ঝালকাঠি জেলা
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পুলিশের ঝটিকা অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, মাদক বিক্রির নগদ অর্থ ও মোটরসাইকেলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার (আজ) সকালে উপজেলার যুগিহুদা গ্রামে এ অভিযান পরিচালনা করে মহেশপুর থানা পুলিশ। পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যুগিহুদা গ্রামের দেলোয়ার হোসেনের বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা মজুত রয়েছে এবং সেখান থেকেই নিয়মিত মাদক কারবার পরিচালিত হচ্ছে। এমন
টেকনাফ সদর ইউনিয়ের ৩ নং ওয়ার্ডের দক্ষিণ লম্বরি গ্রামের প্রবাসী হাফেজ মাও. মোহাম্মদ ইউসুফ এর কন্যা সুমাইয়া ইয়ামিন সামিহা ২০২৫ সালের 'আলহাজ্ব খলিলুর রহমান শিশু বৃত্তি' পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে। সে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি স্কুলের ৬ষ্ট শ্রেণির শিক্ষার্থী। সে ট্যালেন্টপুল বৃত্তি পেয়ে মা-বাবার মুখ উজ্জ্বল করায় মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় এবং সকলের দোয়া কামনা করেন। ভবিষ্যতে সে উচ্চ শিক্ষায় শিক্ষিত
অ্যাডভোকেট প্রিমিয়ার লীগ বাংলাদেশ ঢাকায় প্রথম বারের মতো অংশগ্রহণ করে ফেয়ার প্লেয়ার্স অ্যাওয়ার্ড সম্মাননায় ভূষিত হয়েছে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতি। বসুন্ধরা স্পোর্টস সিটি ঢাকায় অনুষ্ঠিত ফাইনাল ম্যাচ শেষে টিম অধিনায়ক অ্যাডভোকেট নিয়ামুল হক এর হাতে অ্যাওয়ার্ড তুলে দেন আয়োজক কমিটি। জানা যায়, দেশের সকল আইনজীবীদের নিয়ে বৃহৎ পরিসরে প্রতিবছর অ্যাডভোকেট প্রিমিয়ার লীগ ক্রিকেট ম্যাচটি আয়োজন করে থাকে আয়োজক কমিটি। এতে শুধুমাত্র
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জামায়াত ইসলামীর এক কর্মীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ইংরেজিতে ‘আই কিল ইউ’ লেখা একটি চিরকুট পাঠিয়ে এই হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছেন ওই কর্মী। এ ঘটনায় শুক্রবার রাতে ভূরুঙ্গামারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। হুমকি পাওয়া জামায়াত কর্মীর নাম শাহ আলম। তিনি উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ পাথরডুবি গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে। ব্যবসার পাশাপাশি তিনি
নোয়াখালীর কবিরহাট উপজেলায় ঘর থেকে বেরিয়ে নিখোঁজ এক মাদক কারবারির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নলুয়া গ্রামের আলাউদ্দিনের বসত ঘরের পিছনে কড়ই গাছের সাথে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। নিহত বেলায়েত হোসেন ওরফে মুন্সী (৩৫) একই ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের রফিক মিয়ার বাড়ির মো.জামাল উদ্দিনের ছেলে। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়,
খুলনা বিভাগের প্রতিটি জেলায় জনগণের সহযোগিতায় সবচেয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ। তিনি বলেছেন, নির্বাচন বাধাগ্রস্থ করতে নানা রকম অপতৎপরতা থাকতে পারে। প্রশাসন শান্তি শৃঙ্খলা পরিপন্থী সকল অপতৎপরতা রোধে সর্বোচ্চ সতর্ক রয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বেলা ১১টায় ঝিনাইদহ সার্কিট হাউস সংলগ্ন পরিবেশবান্ধব ফলের বাগান ও সৌন্দর্য বর্ধন প্রকল্প উদ্বোধন শেষে সাংবাদিকদের
মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ সিমেন্ট বহনকালে ৮ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় প্রায় ২ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ৪৫০ বস্তা সিমেন্ট ও পাচার কাজে ব্যবহৃত একটি ফিশিং বোট জব্দ করা হয়। শনিবার (২০ ডিসেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার মধ্যরাত আনুমানিক ১টার
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদীর অকাল মৃত্যুতে তাঁর রুহের মাগফিরাত কামনায় নিজ জেলা ঝালকাঠিতে গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর ঝালকাঠি জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। গায়েবানা জানাজায় বিভিন্ন মসজিদ থেকে আগত পাঁচ থেকে ছয় শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। শোকাবহ পরিবেশে অনুষ্ঠিত এই জানাজায় ইমামতি করেন ঈদগাহ
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ টহল অভিযান পরিচালনা করে মালিকবিহীন বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি সীমান্তের কাঠালতলী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, সুবেদার মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল রাত আনুমানিক ৮টার দিকে অভিযান পরিচালনা করে মালামালগুলো উদ্ধার করে। আটককৃত মালামালের মধ্যে
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই গণ-আন্দোলনের নেতা শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক এই তথ্য জানান। মুখপাত্র জানান, মহাসচিব নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন এবং বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড মেনে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের প্রাঙ্গণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবী শহিদ শরিফ ওসমান হাদি। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর তিনটার দিকে তার দাফন সম্পন্ন হয়। এর আগে দুপুর আড়াইটার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের অংশগ্রহণে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে অনুষ্ঠিত এই জানাজায় প্রধান
যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি মানুষের হৃদয়ে অম্লান হয়ে থাকবেন—এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে শহীদ হাদির জানাজা পূর্ব বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. ইউনূস বলেন, ওসমান হাদি আমাদের বুকের ভেতর আছেন। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন
জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়েছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর আড়াইটায় বড় ভাই আবু বকর সিদ্দিকের ইমামতিতে এই নামাজে জানাজা সম্পন্ন হয়। রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত লাখো মানুষের অংশগ্রহণে জানাজাস্থল জনসমুদ্রে পরিণত হয়। ছাত্র-জনতা, রাজনৈতিক কর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষের ঢল নামে দক্ষিণ
চব্বিশের গণঅভ্যুত্থানের শীর্ষ নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির জানাজাকে ঘিরে শনিবার জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউ পরিণত হয়েছে এক অভূতপূর্ব জনসমুদ্রে। রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সকাল থেকেই লাখো মানুষ সেখানে জড়ো হতে থাকেন। শনিবার বেলা সাড়ে ১১টার আগেই পুরো এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাবো’ এবং
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নির্ধারণে তার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। শনিবার বেলা পৌনে ১১টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এই ময়নাতদন্ত কার্যক্রম সম্পন্ন হয়। ময়নাতদন্ত শেষে হাদির মরদেহ পুনরায় জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটের হিমঘরে নেওয়া হয়। সেখানে মরদেহ গোসল করিয়ে জানাজার জন্য প্রস্তুত করা হবে। পরে মরদেহ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নামাজে জানাজার