প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১০:৪৮

গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে পরাজিত করে দুর্দান্ত আত্মবিশ্বাস নিয়ে নকআউট পর্বে উঠেছে ব্রাজিল। বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। জয়ের পাশাপাশি দলের সামগ্রিক পারফরম্যান্সেও সন্তুষ্টি প্রকাশ করেছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি।
