
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১৪:৩৪

শিশুস্বাস্থ্য সুরক্ষা এবং অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধে আগামী ২৮ জুন দেশব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। প্রায় ১৪ মাস বন্ধ থাকার পর পুনরায় শুরু হতে যাওয়া এই কর্মসূচিতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ কোটি ৩৫ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।
