
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১৪:৮

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশে এখন আর আগের মতো নকলের প্রবণতা নেই, তবে নকলের ধরন ও কৌশল পরিবর্তিত হয়েছে। তাই সময়ের প্রয়োজন অনুযায়ী পুরোনো পরীক্ষা আইন সংশোধন করা হয়েছে। আসন্ন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় কোনো শিক্ষার্থীর কাছে নকল পাওয়া গেলে তাকে আটকসহ আইনের আওতায় আনা হবে।
