সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬৩ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

পিপীলিকার ফ্রি মেডিকেল ক্যাম্পে হাজারো মানুষের চিকিৎসা সেবা

গোলাম রব্বানী
গোলাম রব্বানী , নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২ এপ্রিল ২০২৫, ১৭:৪২

শেয়ার করুনঃ
পিপীলিকার ফ্রি মেডিকেল ক্যাম্পে হাজারো মানুষের চিকিৎসা সেবা

দিনাজপুরের হাকিমপুর উপজেলার সীমান্তবর্তী হিলি এলাকায় পবিত্র ঈদুল ফিতরের তৃতীয় দিন স্বেচ্ছাসেবী সংগঠন পিপীলিকা কর্তৃক আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে এলাকার গরীব ও অসহায় দুস্থ মানুষদের চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। বুধবার (২ এপ্রিল) উপজেলার পাউশগাড়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এই ক্যাম্পে চিকিৎসাসেবা পেয়ে খুশি শত শত নারী-পুরুষ।

সকাল ১০টা থেকে শুরু হওয়া এই ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করা হয়। পিপীলিকা সংগঠনের পক্ষ থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, কিডনি, নিউরোলজি, স্নায়ু, রক্তের গ্রুপ নির্ণয়সহ বিভিন্ন মেডিসিন, অর্থপেডিক সার্জারি, শিশু, নাক-কান-গলা, এবং অন্যান্য চিকিৎসাসেবা প্রদান করেন। দিনব্যাপী এই ক্যাম্পে মোট ৮ জন চিকিৎসক উপস্থিত ছিলেন।

ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা নিতে আসা কল্পনা বেগম (৪০) জানান, "আমরা গরীব মানুষ শহরে ভালো ডাক্তার দেখাতে গেলে অনেক টাকা লাগে। এখানে পিপীলিকার সৌজন্যে নিজ এলাকায় ফ্রি চিকিৎসা সেবা নিতে পেরে আমি খুবই খুশি। আমার কিডনির সমস্যা ছিল, ডাঃ কবীর হোসেনের পরামর্শ নিয়ে চিকিৎসা নিয়েছি।"

অটোরিকশা চালক মোঃ শামীম হোসেন (৫৫) বলেন, "আমি এখানে এসে ডায়াবেটিসের চিকিৎসা নিয়েছি। এলাকাতে মাইকিং শুনে এখানে এসেছি। এটা আমাদের জন্য খুবই উপকারী একটি উদ্যোগ।"

চিকিৎসাসেবা প্রদানকারী ডাঃ মোঃ কবীর হোসাইন বলেন, "ঈদের ছুটিতে গরীব ও অসহায় মানুষদের চিকিৎসা সেবা দিতে পেরে আমি খুব খুশি। পিপীলিকার মতো স্বেচ্ছাসেবী সংগঠন যে ভাবে প্রতি বছর এই ধরনের ক্যাম্পের আয়োজন করে, তা সত্যিই প্রশংসনীয়।"

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও সাবেক জেলা আমীর মোঃ আনোয়ারুল ইসলাম বলেন, "পিপীলিকা সংগঠন মানবতার সেবায় যে উদ্যোগ নিয়েছে, তা প্রশংসনীয়। তাদের এমন উদ্যোগকে আমরা সর্বাত্মক সহযোগিতা প্রদান করব।"

হাকিমপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আজিজার রহমান বলেন, "এটা এলাকার শিক্ষিত তরুণ-যুবকদের একটি ভালো উদ্যোগ। এলাকার গরীব-দুস্থ মানুষ এখানে চিকিৎসাসেবা নিতে পেরে উপকৃত হয়েছে।"

পিপীলিকার সভাপতি মোঃ মনিরুল ইসলাম জানান, "পিপীলিকা মূলত একটি স্বেচ্ছাসেবী সংগঠন, যার মাধ্যমে আমরা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। প্রতি বছর এই সংগঠনের মাধ্যমে এলাকার গরীব দুস্থদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।"

এ সময় উপস্থিত ছিলেন, হিলি প্রেসক্লাবের সভাপতি মোঃ গোলাম রব্বানী, সম্পাদক মোঃ ছামিউল ইসলাম আরিফ, পিপীলিকার উপদেষ্টা জামায়াত নেতা মোঃ খায়রুল ইসলাম সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

ফ্রি মেডিকেল
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

প্রবাসীদের স্বার্থরক্ষায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার

প্রবাসীদের স্বার্থরক্ষায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস, মুক্তিযুদ্ধে শহীদ ১৮ জনের আত্মত্যাগ স্মরণ

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস, মুক্তিযুদ্ধে শহীদ ১৮ জনের আত্মত্যাগ স্মরণ

হিলিতে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

হিলিতে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে পড়ে সাবেক অতিরিক্ত সচিবের মৃত্যু

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে পড়ে সাবেক অতিরিক্ত সচিবের মৃত্যু

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৭, নিখোঁজ ৫

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৭, নিখোঁজ ৫

সর্বশেষ সংবাদ

প্রকৃতি বাঁচিয়ে স্থাপনা নির্মাণে স্থপতি প্রকৌশলীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রকৃতি বাঁচিয়ে স্থাপনা নির্মাণে স্থপতি প্রকৌশলীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

নির্বাচনে জয় নিয়ে শঙ্কিত নেতানিয়াহু, তবু ছাড়ছেন না রাজনীতি

নির্বাচনে জয় নিয়ে শঙ্কিত নেতানিয়াহু, তবু ছাড়ছেন না রাজনীতি

ক্যানসার চিকিৎসায় স্বাস্থ্য বাজেটের বড় অংশ ব্যয় হবে: স্বাস্থ্যমন্ত্রী

ক্যানসার চিকিৎসায় স্বাস্থ্য বাজেটের বড় অংশ ব্যয় হবে: স্বাস্থ্যমন্ত্রী

ডিজেল ছাড়াই সেচ, বরেন্দ্র অঞ্চলে কৃষিতে নতুন সম্ভাবনা

ডিজেল ছাড়াই সেচ, বরেন্দ্র অঞ্চলে কৃষিতে নতুন সম্ভাবনা

২০২৭ সালের এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

২০২৭ সালের এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

এ সম্পর্কিত আরও পড়ুন

শ্রীমঙ্গলে গাছে প্রাইভেটকারের ধাক্কা, প্রাণ গেল তিন বছরের জায়ানের

শ্রীমঙ্গলে গাছে প্রাইভেটকারের ধাক্কা, প্রাণ গেল তিন বছরের জায়ানের

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি দ্রুতগতির প্রাইভেটকার গাছের সঙ্গে ধাক্কা খেয়ে তিন বছরের শিশু জায়ানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন। রোববার (১৮ অক্টোবর) বেলা ১২টা ৪০ মিনিটের দিকে উপজেলার মতিগঞ্জ বাজারের পাশে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জায়ান মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের চাঁদনীঘাট এলাকার আব্দুল মুহিত দিপুর ছেলে। আহতরা হলেন জায়ানের আট বছর

শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় প্রস্তুত বিজিবি-ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার

শারদীয় দুর্গাপূজার সার্বিক নিরাপত্তায় প্রস্তুত বিজিবি-ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার

আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠ ও সুন্দর এবং নির্বিঘ্নে উৎযাপন করতে পারে সেই লক্ষ্য সীমান্তবর্তী সহ বিজিবি রংপুর রিজিয়নের আওতায় সকল দূর্গা পূজামন্ডপের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বিক নিরাপত্তায় সদা প্রস্তুত বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি বলে মন্তব্য করেছেন রংপুর পশ্চিম রিজিয়নের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান। রংপুর রিজিয়নের আওতায় সীমান্তবর্তী১ হাজার ৯টি

রাজাপুরে বিকাশ এজেন্টকে কুপিয়ে সাড়ে সাত লাখ টাকা ছিনতাই

রাজাপুরে বিকাশ এজেন্টকে কুপিয়ে সাড়ে সাত লাখ টাকা ছিনতাই

ঝালকাঠির রাজাপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে মো. সুমন মৃধা (৩৫) নামে এক বিকাশ এজেন্ট ব্যবসায়ীকে কুপিয়ে ও মারধর করে ৭ লাখ ৫ হাজার টাকা এবং চারটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। শনিবার (১৭ অক্টোবর) রাত ৯টার পর উপজেলার বারবাকপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত সুমন মৃধা ওই এলাকার মো. রুস্তম মৃধার ছেলে। তিনি হাজিরহাট বাজারে বিকাশ

ড্রোন নজরদারিতে দুর্গোৎসব, পানছড়িতে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা

ড্রোন নজরদারিতে দুর্গোৎসব, পানছড়িতে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা

পার্বত্য খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ বছর উপজেলার ১১টি পূজামণ্ডপে চলছে দেবীর আরাধনা। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখর হয়ে উঠেছে জনপদ। উৎসব নির্বিঘ্ন রাখতে ড্রোন নজরদারিসহ চার স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। বিজিবি, সেনাবাহিনী, পুলিশ ও আনসার-ভিডিপির সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন। উপজেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, অন্যান্য

মৌলভীবাজারে সাংবাদিককে আগ্নেয়াস্ত্র নিয়ে মোটরসাইকেলে অনুসরণের অভিযোগ

মৌলভীবাজারে সাংবাদিককে আগ্নেয়াস্ত্র নিয়ে মোটরসাইকেলে অনুসরণের অভিযোগ

মৌলভীবাজারের অনুসন্ধানী সাংবাদিক ও লেখক মো. এহসানুল হক (এহসান বিন মুজাহির)-কে প্রকাশ্যে এক সশস্ত্র যুবক রাতের বেলা মোটরসাইকেল নিয়ে পিছু ধাওয়া করে কড়া নজরদারিতে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর নিজের ও পরিবারের চরম নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে শ্রীমঙ্গল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়েরের আবেদন করা হয়েছে, যা বর্তমানে প্রক্রিয়াধীন। ঘটনার প্রতিবাদে এবং সাংবাদিক এহসানের জীবনের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে