সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬১৯ মাঘ, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

কাদেরের কথার জবাব দিতে রুচিতে বাধে: ফখরুল

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০২৪, ১৯:১২

শেয়ার করুনঃ
কাদেরের কথার জবাব দিতে রুচিতে বাধে: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ওবায়দুল কাদের সাহেবকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। কারণ তার কথার জবাব দিতে আমার রুচিতে বাধে।সোমবার (১৭ জুন) সকালে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের পর দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি এ মন্তব্য করেন।

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে ঈদুল আজহা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মনে করি যারা দুর্নীতিতে নিমজ্জিত আছেন তারা দুর্নীতি ত্যাগ করবেন। সেই সঙ্গে তাদের সমস্ত অশুভ কামনাগুলোকে বাদ দেবেন এবং জনগণের জন্যে মানুষের কল্যাণের জন্য কাজ করবেন। ঈদুল আজহার দিনে আপনাদের সকলকে ঈদ মোবারক জানাচ্ছি, সেইসাথে আপনাদের মাধ্যমে সারাদেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি।

বিএনপি মহাসচিব বলেন, যারা রাজনীতি ও ক্ষমতায় আছেন, তারা যদি সত্যকে উপলব্ধি করতে না পারেন, দেশের সমস্যা ও গণমানুষের আকাঙক্ষা বুঝতে না পারেন, তাহলে তারা কীভাবে দেশ শাসন করবে। সেটি আমরা দেড় যুগ ধরে দেখছি। এই দখলদার সরকার জনগণের সব আকাঙক্ষাগুলোকে পদদলিত করে দিয়েছে। ভোটের ও গণতান্ত্রিক অধিকার পদদলিত করে তারা আজকে জোর করে শাসন চাপিয়ে দিয়েছে। সুতরাং তাদের কথার উত্তর দিতে আমরা ইচ্ছা করে না। কারণ জনগণ তাদের পছন্দ করে না। জনগণ তাদের ঘৃণা করতে শুরু করেছে। তারা শুধু মিথ্যা কথা বলে জোর করে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতায় এসেছেন। এজন্য আমি তাদের খুব বেশি গুরুত্ব দেই না।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের নাভিশ্বাস উঠেছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, দ্রব্যমূল্য যেভাবে বেড়েছে তাতে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এতে ঈদুল আজহার যে আনন্দ, সেই আনন্দ উপভোগ করার সুযোগ থাকছে না।

মিয়ানমার ও সেন্টমার্টিন ইস্যু নিয়ে বিএনপির এই নেতা বলেন, তারা যাই বলুক না কেন সেন্টমার্টিনে গোলাগুলি হচ্ছে। টেকনাফ থেকে সেন্টমার্টিন সমস্ত জাহাজ বন্ধ হয়ে গেছে। সেখান দিয়ে যেতে পারছে না। এটাই সত্য। তারা এই সত্যকে অস্বীকার করবে কীভাবে। কেন বিজিবি সেখানে যাচ্ছে বারবার। কেন সেনাবাহিনীর প্রধান বারবার বলছেন আমরা সতর্ক আছি।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

সম্প্রতি সংলাপ সম্পর্কিত প্রধান নির্বাচন কমিশনারের দেওয়া বক্তব্য প্রসঙ্গে ফখরুল বলেন, আমরা কখনই আলোচনার বিরুদ্ধে নই, আমরা সংলাপেরও বিরুদ্ধে নই। কিন্তু সংলাপটা হবে কার সঙ্গে? সংলাপের উদ্যোগ নেবে কে? নির্বাচন কমিশন তো বলবে আমার কোনো ক্ষমতা নেই; এখন নির্বাচন কমিশনার সংলাপ নিয়ে কথা বললে তো হবে না, যার ক্ষমতা আছে, যারা ক্ষমতাকে দখল করেছে তাদেরকে সংলাপের বিষয়ে উদ্যোগ নিতে হবে বলতে হবে এবং আমাদের প্রধান যে দাবিনা, আর আমরা তো একা নই, ৬৩টি দল দাবি করেছে-

এখানে অবাধ নিরপেক্ষ নির্বাচন হতে হলে একটা নিরপেক্ষ সরকার হতে হবে। একটা নিউট্রাল গর্ভমেন্ট লাগবে, এখানে দলীয় সরকার থাকলে নিউট্রাল হবে না। সে কারণে তাদের প্রথম যে উদ্যোগটা নেওয়া উচিৎ। প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল সাহেব যেহেতু এই কথা বলেছেন তার তো উচিৎ ছিল পদত্যাগ করা; যে আমি এটা করতে পারিনি সুতরাং আমি পদত্যাগ করছি। সেটা করলে সবাই খুশি হতো, তিনিও সম্মানিত বোধ করতেন এবং এই সরকারকে যদি বোঝাতে পারেন তাহলে বুঝতে হবে হাবিবুল আউয়াল সাহেবের এই কথার মূল্য আছে।

এর আগে, দলের পক্ষ থেকে দেশবাসীকে পবিত্র ঈদুল-আজহার শুভেচ্ছা জানান বিএনপি মহাসচিব। তার সঙ্গে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীর।

সর্বশেষ সংবাদ

বেহেশতের টিকিটের নামে ভণ্ডামি করছে জামায়াত : রফিকুল ইসলাম জামাল

বেহেশতের টিকিটের নামে ভণ্ডামি করছে জামায়াত : রফিকুল ইসলাম জামাল

টি-২০ বিশ্বকাপ: বাংলাদেশের সমর্থনে ভারতের ম্যাচ বয়কট করল পাকিস্তান

টি-২০ বিশ্বকাপ: বাংলাদেশের সমর্থনে ভারতের ম্যাচ বয়কট করল পাকিস্তান

সংখ্যালঘু ভোটারদের নিরাপদে ভোটাধিকার নিশ্চিতের আশ্বাস সেনা ক্যাম্প কমান্ডার'র

সংখ্যালঘু ভোটারদের নিরাপদে ভোটাধিকার নিশ্চিতের আশ্বাস সেনা ক্যাম্প কমান্ডার'র

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কার সমীরণ দেওয়ান

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কার সমীরণ দেওয়ান

ভোটের দিন ইন্টারনেট বন্ধ করলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভোটের দিন ইন্টারনেট বন্ধ করলে আইনি ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

এ সম্পর্কিত আরও পড়ুন

বেহেশতের টিকিটের নামে ভণ্ডামি করছে জামায়াত : রফিকুল ইসলাম জামাল

বেহেশতের টিকিটের নামে ভণ্ডামি করছে জামায়াত : রফিকুল ইসলাম জামাল

ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম জামাল বলেছেন, জামায়াতে ইসলামী নেতা ডাঃ শফিকুর রহমান কোনো আলেম নন এবং জনগণকে বেহেশতের টিকিট বিক্রির নামে প্রতারণা করছে। রবিবার বিকেলে রাজাপুর উপজেলার শুক্তাগড় মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “পাকিস্তানি রাজাকারদের হাত ধরে যে জামায়াতে ইসলামী গঠন হয়েছে,

সংখ্যালঘু ভোটারদের নিরাপদে ভোটাধিকার নিশ্চিতের আশ্বাস সেনা ক্যাম্প কমান্ডার'র

সংখ্যালঘু ভোটারদের নিরাপদে ভোটাধিকার নিশ্চিতের আশ্বাস সেনা ক্যাম্প কমান্ডার'র

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৩ আসনের বাবুগঞ্জ উপজেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের অংশগ্রহণ, নিরাপত্তা এবং ভোটাধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৩০ মিনিট থেকে ১২টা ৪০ পর্যন্ত বাবুগঞ্জ ক্যাডেট কলেজ আর্মি ক্যাম্পের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন সংখ্যালঘু সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। উপস্থিত ছিলেন উপজেলা কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলিপ কুমার

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কার সমীরণ দেওয়ান

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কার সমীরণ দেওয়ান

দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য সমীরণ দেওয়ান। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন না পেয়ে খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রোববার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলের শৃঙ্খলা ভঙ্গ

ঝালকাঠিতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের হত্যার অভিযোগ

ঝালকাঠিতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের হত্যার অভিযোগ

ঝালকাঠির সদর উপজেলায় মাদকাসক্ত ও মানসিকভাবে বিকারগ্রস্ত এক ছেলের বিরুদ্ধে নিজ মাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। নিহত নারীর নাম শেফালি আক্তার (৬৫)। তিনি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের বৈদারাপুর এলাকার মৃত মো. আলী খানের স্ত্রী। রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে নিজ বসতঘরে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শেফালি আক্তারকে তার ছেলে মো. সাগর (৩৫) শ্বাসরোধ করে হত্যা করেছে

পদ্মা ব্যারেজ হলে গোয়ালন্দের মাটি সোনায় পরিণত হবে: নির্বাচনী জনসভায় খৈয়ম

পদ্মা ব্যারেজ হলে গোয়ালন্দের মাটি সোনায় পরিণত হবে: নির্বাচনী জনসভায় খৈয়ম

রাজবাড়ী জেলায় দ্বিতীয় পদ্মা সেতু, পদ্মা ব্যারেজ ও নদী বন্দর নির্মাণ হলে গোয়ালন্দ উপজেলার মাটি সোনায় পরিণত হবে বলে মন্তব্য করেছেন রাজবাড়ী-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদ চত্বরে উজানচর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, “আমাদের এই

জনপ্রিয় সংবাদ

বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীর কোনো অবস্থান নেই: জুনায়েদ আল হাবিব

বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীর কোনো অবস্থান নেই: জুনায়েদ আল হাবিব

এবার ইরানকে ভয়াবহ হামলার হুমকি ট্রাম্পের

এবার ইরানকে ভয়াবহ হামলার হুমকি ট্রাম্পের

নির্বাচনে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ থাকবে: মার্কিন রাষ্ট্রদূত

নির্বাচনে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ থাকবে: মার্কিন রাষ্ট্রদূত

নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা, পাচ্ছে বাংলাদেশ

নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা, পাচ্ছে বাংলাদেশ

প্রায় ২০০ ইইউ পর্যবেক্ষক আসছে বাংলাদেশে

প্রায় ২০০ ইইউ পর্যবেক্ষক আসছে বাংলাদেশে