প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১২:৫

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত সমঝোতা চুক্তি ঘিরে নতুন তথ্য সামনে এসেছে। ইসরায়েলি গণমাধ্যমের দাবি অনুযায়ী, আসন্ন সমঝোতা চুক্তির খসড়া পর্যালোচনার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছিল তেল আবিব। তবে সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। এ ঘটনায় চুক্তির বিষয়বস্তু নিয়ে ইসরায়েলের অনিশ্চয়তা আরও বেড়েছে।
