প্রকাশ: ১৬ জুন ২০২৬, ২১:৪০

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার এবং একজন মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধার করা ইয়াবার পরিমাণ ১ লাখ ৩০ হাজার পিস, যার আনুমানিক বাজারমূল্য ৬ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

