
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১১:২৯

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের নির্বাহী কমিটির (ইউএনএইচসিআর এক্সকম) ব্যুরোর সভাপতির দায়িত্ব প্রথমবারের মতো গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা সোবহান এই দায়িত্ব গ্রহণ করেন। আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে এই ঘটনাকে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।
