বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬৮ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়বাংলাদেশ

১২ ফেব্রুয়ারির আগেই জানা যাবে ২২তম রাষ্ট্রপতির নাম !

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৩, ২:৫৭

শেয়ার করুনঃ
১২ ফেব্রুয়ারির আগেই জানা যাবে ২২তম রাষ্ট্রপতির নাম !

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গতকাল বুধবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। তফসিলে মনোনয়নপত্র দাখিল ১২ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র যাচাই ১৩ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ১৪ ফেব্রুয়ারি এবং ভোটগ্রহণ ১৯ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। গতকাল সকালে নির্বাচন কমিশন সভা শেষে সিইসি এ তফসিল ঘোষণা করেন।

তবে বর্তমান পরিস্থিতি ও সংশ্লিষ্ট আইন অনুসারে বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা কে হচ্ছেন তা জানতে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে না। মনোনয়নপত্র দাখিলের আগেই দলীয় প্রার্থী চূড়ান্ত করার জন্য সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা শেষে দেশের ২২তম রাষ্ট্রপতি কে হচ্ছেন তা জানা যাবে। দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সংসদীয় বোর্ডের সভায় যাঁকে মনোনয়ন দেওয়া হবে তিনিই রাষ্ট্রের সবচেয়ে সম্মানিত এ পদের দায়িত্ব পাবেন। সংশ্লিষ্ট আইন অনুসারে এ নির্বাচনে নির্বাচনী কর্মকর্তা (প্রধান নির্বাচন কমিশনার) আগামী ১৪ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাইয়ের পরে ১৩ ফেব্রুয়ারি আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করবেন।

২০১৮ সালের রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা হয় ওই বছরের ২৫ ফেব্রুয়ারি। আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করতে গণভবনে সংসদীয় বোর্ডের সভা হয় ৩১ জানুয়ারি। ওই দিনই গণমাধ্যমকে জানানো হয়, মো. আবদুল হামিদকেই দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি পদের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। এরপর নির্বাচনী কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা, মনোনয়নপত্র যাচাইরের পর ওই বছরের ৭ ফেব্রুয়ারি তাঁকে নির্বাচিত ঘোষণা করা হয়। ওই দিনই রাষ্ট্রপতি নির্বাচনের গেজেট প্রকাশ করা হয়। সন্ধ্যায় গণভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে ওই গেজেট তাঁর হাতে তুলে দেন তৎকালীন সিইসি ও অন্য চার কমিশনার।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এবার রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল পর্যালোচনা করে দেখা যায়, গতবারের মতোই এবার ২৫ জানুয়ারি তফসিল ঘোষণা করা হলেও তফসিল ঘোষণা থেকে মনোনয়নপত্র দাখিলের সময়ের ব্যবধান ১৭ দিন। গতবার এ ব্যবধান ছিল ১১ দিন। এ অবস্থায় এবার আওয়ামী লীগ তাদের প্রার্থী চূড়ান্ত করতে বেশি সময় পাচ্ছে। তবে ১২ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ সময়ের আগেই প্রার্থী চূড়ান্ত করার বিকল্প নেই। সে কারণে আগামী দুই সপ্তাহের মধ্যেই পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন তা স্পষ্ট হয়ে যাবে।

২২তম রাষ্ট্রপতি
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি তাঁর কার্যভার গ্রহণের তারিখ থেকে পরবর্তী পাঁচ বছর এ পদে অধিষ্ঠিত থাকতে পারেন। বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ২০১৮ সালের ২৪ এপ্রিল দ্বিতীয়বারের কার্যভার গ্রহণ করেন। সে অনুযায়ী তাঁর দায়িত্বের পাঁচ বছর মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৩ এপ্রিল। এ পদে একই ব্যক্তি তৃতীয় মেয়াদের জন্য নির্বাচিত হতে পারেন না।

সংবিধানের ১২৩ অনুচ্ছেদে বলা আছে, রাষ্ট্রপতি পদের মেয়াদ অবসানের কারণে মেয়াদ শেষ হওয়ার দিনের আগের ৯০ থেকে ৬০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। আইনজ্ঞদের মতে, মেয়াদ পূরণের আগের ৯০ থেকে ৬০ দিনের মধ্যে বলতে প্রথম ৩০ দিনকে বোঝাবে। এই বিধানের আলোকে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের সময় গণনা শুরু হয়েছে গত ২৪ জানুয়ারি। এ ছাড়া সংবিধান অনুসারে রাষ্ট্রপতি নির্বাচনে কারো বয়স ৩৫ বছরের নিচে হলে, সংসদ সদস্য নির্বাচনের যোগ্য না হলে এবং সংবিধানের অধীন অভিশংসন দ্বারা রাষ্ট্রপতির পদ থেকে অপসারিত হলে তিনি অযোগ্য বিবেচিত হবেন। রাষ্ট্রপতি নির্বাচনী আইন অনুসারে সংসদ সদস্যরা প্রস্তবক ও সমর্থক না হলে কেউ প্রার্থী হতে পারবেন না।

জনপ্রিয় সংবাদ

ভারতের মণিপুরে ফের উত্তেজনা, নাগা বিদ্রোহীদের গুলিতে নিহত দুই নারী

ভারতের মণিপুরে ফের উত্তেজনা, নাগা বিদ্রোহীদের গুলিতে নিহত দুই নারী

প্রথমবার সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল সরকারের অভ্যন্তরীণ ঋণ

প্রথমবার সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল সরকারের অভ্যন্তরীণ ঋণ

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

নিখোঁজের একদিন পর করতোয়া নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

নিখোঁজের একদিন পর করতোয়া নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

সর্বশেষ সংবাদ

আত্মহত্যায় প্ররোচনা মামলায় মাকছুদার রিমান্ডে মিলল তথ্য

আত্মহত্যায় প্ররোচনা মামলায় মাকছুদার রিমান্ডে মিলল তথ্য

সরকারি হাসপাতালের সামনে নতুন ক্লিনিক নয়: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালের সামনে নতুন ক্লিনিক নয়: স্বাস্থ্যমন্ত্রী

১৭ পয়সার বেশি ভাড়া নিলে বাতিল রুট পারমিট: সড়ক মন্ত্রী

১৭ পয়সার বেশি ভাড়া নিলে বাতিল রুট পারমিট: সড়ক মন্ত্রী

কৃষকের ভিড়ে সার না দিয়ে সটকে গেলেন ডিলার, সড়ক অবরোধ

কৃষকের ভিড়ে সার না দিয়ে সটকে গেলেন ডিলার, সড়ক অবরোধ

সরাইলে পাঁচ মাস ধরে এসিল্যান্ড নেই, ভূমিসেবায় ভোগান্তি

সরাইলে পাঁচ মাস ধরে এসিল্যান্ড নেই, ভূমিসেবায় ভোগান্তি

এ সম্পর্কিত আরও পড়ুন

সরকারি হাসপাতালের সামনে নতুন ক্লিনিক নয়: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালের সামনে নতুন ক্লিনিক নয়: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি হাসপাতালের সামনে নতুন করে কোনো ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, বর্তমানে অনুমোদন থাকা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোও যথাযথভাবে কার্যক্রম পরিচালনা না করলে বন্ধ করে দেওয়া হবে।  মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব

১৭ পয়সার বেশি ভাড়া নিলে বাতিল রুট পারমিট: সড়ক মন্ত্রী

১৭ পয়সার বেশি ভাড়া নিলে বাতিল রুট পারমিট: সড়ক মন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়ার পর নতুন নির্ধারিত বাসভাড়ার চেয়ে এক পয়সাও বেশি আদায় করা হলে সংশ্লিষ্ট পরিবহনের রুট পারমিট বাতিল করা হবে বলে সতর্ক করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী জানান, নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় করলে সংশ্লিষ্ট পরিবহনের বিরুদ্ধে আইন অনুযায়ী

জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চান উপদেষ্টা

জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চান উপদেষ্টা

জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণে জনগণের কষ্ট হবে স্বীকার করে সরকারের প্রতি জনগণের সহনশীলতা প্রত্যাশা করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের কার্যক্রমের অগ্রগতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, গত দুই-তিন দিনে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ২ থেকে ৩ শতাংশ কমলেও অপরিশোধিত তেলের দাম এখনো ব্যারেলপ্রতি ১০০ ডলারের বেশি। উচ্চমূল্য দীর্ঘস্থায়ী হওয়ার

সর্বজনীন পেনশনে প্রথমবার নতুন শরিয়াহভিত্তিক স্কিম চালুর উদ্যোগ

সর্বজনীন পেনশনে প্রথমবার নতুন শরিয়াহভিত্তিক স্কিম চালুর উদ্যোগ

সর্বজনীন পেনশন ব্যবস্থায় প্রথমবারের মতো শরিয়াহভিত্তিক একটি স্কিম চালুর উদ্যোগ নিয়েছে সরকার। জাতীয় পেনশন কর্তৃপক্ষের পরিচালনা পর্ষদ ইতোমধ্যে প্রস্তাবটি অনুমোদন করেছে। এখন শরিয়াহসম্মত বিনিয়োগ, তহবিল ব্যবস্থাপনা, মুনাফা, পরিচালন ব্যয় ও ঝুঁকি ব্যবস্থাপনার কাঠামো চূড়ান্ত করার কাজ চলছে। নতুন স্কিমের আইনগত ভিত্তি তৈরিতে আইনের খসড়া প্রণয়ন করে জাতীয় সংসদে পাঠানোর উদ্যোগও নেওয়া হয়েছে।  জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান জানিয়েছেন,

দূরপাল্লার বাসে ৮ পয়সা, সিটিতে ১০ পয়সা ভাড়া বৃদ্ধির প্রস্তাব

দূরপাল্লার বাসে ৮ পয়সা, সিটিতে ১০ পয়সা ভাড়া বৃদ্ধির প্রস্তাব

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ৮ পয়সা, সিটি সার্ভিসের বাসে প্রতি কিলোমিটারে ১০ পয়সা এবং লঞ্চে প্রতি নটিক্যাল মাইলে ৫ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক জরুরি প্রেসবার্তায় সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ প্রস্তাব দেন। প্রেসবার্তায় যাত্রী কল্যাণ সমিতি অভিযোগ করেছে, জ্বালানি তেলের দাম বাড়ার পর বাস ও লঞ্চের