প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৩৭

জয়পুরহাট-১ আসনের ধানের শীষের প্রার্থী মাসুদ রানা প্রধান রবিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৮টায় পাঁচবিবি পৌরসভার ৭ নং ওয়ার্ডে নির্বাচনী পথসভায় অংশগ্রহণকারীদের কাছে ভোট প্রার্থনা করেন। বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। সভার সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি আমিনুল সরকার এবং সঞ্চালনা করেন যুবনেতা নয়ন প্রধান।
