প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৪৬

বরিশালে আওয়ামী লীগের একের পর এক নেতার জামিন মঞ্জুর হওয়াকে কেন্দ্র করে আদালত অঙ্গনে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ ইউনুসসহ দলটির নেতাদের জামিন দেওয়ার প্রতিবাদে আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও বিএনপি–পন্থী আইনজীবীরা আদালতের কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে বরিশাল চিফ মেট্রোপলিটন আদালত ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে এই কর্মসূচি পালন করা হয়।
