প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বরিশাল-৫ (সদর) আসনের প্রার্থী সৈয়দ ফয়জুল করিম ভোটাধিকার প্রয়োগ করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নগরীর রূপাতলী হাউজিং এলাকার একটি ভোটকেন্দ্রে তিনি ভোট দেন। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা চলবে। একই সময়ে গণভোটও অনুষ্ঠিত হচ্ছে।
