প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩৫

ঝালকাঠির সদর উপজেলায় মাদকাসক্ত ও মানসিকভাবে বিকারগ্রস্ত এক ছেলের বিরুদ্ধে নিজ মাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। নিহত নারীর নাম শেফালি আক্তার (৬৫)। তিনি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের বৈদারাপুর এলাকার মৃত মো. আলী খানের স্ত্রী।


