প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১২

ঝালকাঠিতে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের আয়োজনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশের জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। তিনি শহীদ শরীফ ওসমান বিন হাদিকে ঝালকাঠির গর্ব হিসেবে অভিহিত করে বলেন, হাদি ছিলেন সাহসী ও প্রতিবাদী এবং তিনি কোনো ব্যক্তি বা দলের নয়, পুরো জাতির সন্তান। শহীদ হাদির দুটি স্বপ্ন ছিল—একটি আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ এবং বৈষম্যহীন ইনসাফভিত্তিক রাষ্ট্র। এই স্বপ্ন বাস্তবায়নের লড়াই করতে গিয়ে তার জীবন শেষ হয়।
