মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬২৪ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ধর্ম

বিশ্বনবির আকিকা যেভাবে সম্পন্ন হয়েছিল

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২ নভেম্বর ২০১৯, ১৭:৫৬

শেয়ার করুনঃ
বিশ্বনবির আকিকা যেভাবে সম্পন্ন হয়েছিল

আকিকা করা সুন্নাত। নবজাতক শিশুর জন্য পশু জবেহের মাধ্যমে তা করতে হয়। এটি এমন এক সুন্নাত, যা প্রত্যেক শিশুর জন্মের পর করলে শিশুর অনেক উপকার হয়। কেননা আকিকা হলো (সম্পদ) সাদকা দেয়ার মতো। হজরত জাফর সাদিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক হাদিস থেকে জানা যায় যে, ‘আকিকা সম্পাদনের কারণে শিশু সন্তানের জীবন থেকে বেশিরভাগ কষ্টদায়ক জিনিস (রোগ-ব্যাধি) সরিয়ে দেয়া হয়।’

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মের সপ্তম দিনে তাঁর আকিকা করা হয়েছিল। মুহাম্মদ ইবনে ইয়াকুব আল-কুলাইনির তথ্য মতে বিশ্বনবির চাচা আবু তালিব এ আকিকা সম্পাদন করেছিলেন। তার ভাষায়-

‘আবু তালিব রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আকিকা সম্পাদন করেছিলেন। তখন তার বয়স হয়েছিল মাত্র ৭ দিন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আকিকা উপলক্ষে আবু তালিব তার পরিবারের সব সদস্যকে খাওয়ার দাওয়াত করেছিলেন। পরিবারের সদস্যরা যখন জিজ্ঞাসা করলেন এটা কী? তখন আবু তালিব বললেন, ‘এটা আহমদের জন্য আকিকা’।

আরও

আশুরা ত্যাগ, সত্য ও তাকওয়ার শিক্ষা

আশুরা ত্যাগ, সত্য ও তাকওয়ার শিক্ষা

তারপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জন্মের ৭দিন পর হজরত হাসান ইবনে আলি এবং হজরত হুসাইন ইবলে আলি রাদিয়াল্লাহু আনহুমার আকিকা সম্পাদন করেছিলেন। প্রত্যেকের জন্য একটি করে তিনি দুটি বকরি কুরবানি করেছিলেন। তিনি আকিকার বকরি থেকে একটি পা তাদের দিয়েছিলেন, যারা তাদের মায়ের গর্ভ থেকে ভূমিষ্ট হওয়ার সময় সাহায্য করেছিলেন।

আকিকার নিয়ম

- জন্মের ৭ দিন পর আকিকা করা সুন্নাত।

- যদি জন্মের ৭ দিন পর আকিকা করা সম্ভব না হয় তবে, ১৪ অথবা ২১ দিনের সময় আকিকা করা। আর্থিকভাবে সাবলম্বী না হয় তবে শৈশব থেকে সাবালক হওয়ার মধ্যবর্তী কোনো এক সময়ে আকিকা করলেও হবে। তবে বর্তমান সময়ে ১৯ থেকে ২৪ বছরের আগেই আকিকা করে নেয়া।

আরও

পবিত্র মহররমে কারবালার আত্মত্যাগ স্মরণে মুসলিম বিশ্ব

ধর্ম
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
পবিত্র মহররমে কারবালার আত্মত্যাগ স্মরণে মুসলিম বিশ্ব
- আকিকা করা মোস্তাহাব এবং সুন্নাত। এটি একেবারে বাধ্যতামূলক নয়। যদি কেউ আকিকা না করে তবে তার গোনাহ হবে না।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
- আকিকার জন্তুর বয়স ১৩ মাস থেকে ১৫ মাসের হতে হবে। এর নিচে হলে আকিকা হবে না।

আকিকা সম্পর্কে হাদিসের বর্ণনায় এসেছে-

- হজরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেছেন তিনি বলেছেন যে, নবজাতক নিজ আকিকার সাথে বন্ধক থাকে। তার জন্মের সপ্তম দিন তার নামে একটি আকিকার পশু জবেহ করবে।’ (তিরমিজি, আবু দাউদ)

- হজরত সালমান ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত নিশ্চয় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি যে, সন্তানের সঙ্গে ‘আকিকা সম্পর্কিত। ‎সুতরাং তার পক্ষ হতে রক্ত প্রবাহিত করো এবং তার থেকে কষ্টদায়ক বস্তু দূর কর।’ (আবু দাউদ)

মুসলিম উম্মাহর উচিত শিশুর জন্মের সপ্তম দিনে আকিকা দেয়া। আর এটি বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত। এতে শিশু অনেক কষ্টদায়ক বিপদাপদ থেকে মুক্ত থাকে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সঠিকভাবে আকিকা করার তাওফিক দান করুন। সুন্নাতের উপর যথাযথ আমল করার তাওফিক দান করুন। আমিন।

ইনিউজ ৭১/এম.আর 

জনপ্রিয় সংবাদ

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

দীর্ঘদিন পর মাঠ ফিরে পেলো পূর্ব ধামশ্রেণী সরকারি প্রাথমিক বিদ্যালয়

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

মধ্যপ্রাচ্যে শান্তি ও হরমুজে নিরাপদ নৌচলাচলে ইরানের দ্বারস্থ মোদি

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়তে চায় আত্মবিশ্বাসী কেপ ভার্দে: প্রেসিডেন্ট

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

দখল-দূষণে সংকটে শ্রীমঙ্গলের ছড়া-নদী

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

আত্রাইয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্বাস্থ্যকর্মী গ্রেপ্তার

সর্বশেষ সংবাদ

বাংলাদেশিদের জন্য আবার খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশিদের জন্য আবার খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার

জলাবদ্ধতায় আটকাল পর্যটক এক্সপ্রেস, ভোগান্তিতে যাত্রীরা

জলাবদ্ধতায় আটকাল পর্যটক এক্সপ্রেস, ভোগান্তিতে যাত্রীরা

৭২ ঘণ্টায় তিস্তাসহ ১২ জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

৭২ ঘণ্টায় তিস্তাসহ ১২ জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি বাহিনীর সক্ষমতা বাড়াতে জাতিসংঘে ফলপ্রসূ আলোচনা

শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি বাহিনীর সক্ষমতা বাড়াতে জাতিসংঘে ফলপ্রসূ আলোচনা

খামেনির দ্বিতীয় জানাজায় কোমে ইতিহাস গড়ল শোকাহত মানুষের উপস্থিতি

খামেনির দ্বিতীয় জানাজায় কোমে ইতিহাস গড়ল শোকাহত মানুষের উপস্থিতি

এ সম্পর্কিত আরও পড়ুন

সংকটে মুমিনের শক্তি ধৈর্য ও তাওয়াক্কুল

সংকটে মুমিনের শক্তি ধৈর্য ও তাওয়াক্কুল

জীবনের পথে মানুষকে নানা ধরনের পরীক্ষা ও সংকটের মুখোমুখি হতে হয়। কখনো অর্থনৈতিক কষ্ট, কখনো পারিবারিক সমস্যা, আবার কখনো অসুস্থতা বা মানসিক অস্থিরতা মানুষকে দুর্বল করে তোলে। ইসলাম শিক্ষা দেয়, এসব পরিস্থিতিতে হতাশ না হয়ে ধৈর্য ধারণ এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখাই একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, "নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।" (সূরা আল-বাকারা: ১৫৩)

আশুরা ত্যাগ, সত্য ও তাকওয়ার শিক্ষা

আশুরা ত্যাগ, সত্য ও তাকওয়ার শিক্ষা

ইসলামি বর্ষপঞ্জির প্রথম মাস মহররমের ১০ তারিখ, পবিত্র আশুরা মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এই দিনটি শুধু ঐতিহাসিক নানা ঘটনার স্মৃতিবাহী নয়, বরং সত্য, ন্যায় ও আল্লাহর প্রতি আনুগত্যের এক অনন্য শিক্ষা বহন করে। জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি হাফিজ মাছুম আহমদ দুধরচকী এক বক্তব্যে বলেন, আশুরার রোজা ইসলামের গুরুত্বপূর্ণ নফল ইবাদতের অন্যতম। রমজানের রোজা ফরজ

এই ফেতনার যুগে ঈমান রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায়

এই ফেতনার যুগে ঈমান রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায়

নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা’দ” প্রিয় পাঠকবৃন্দ, আজ আমি আপনাদের হাফিজ মাছুম আহমদ দুধরচকী, আপনাদের সামনে তুলে ধরতে চাই এই ফেতনার যুগে ঈমান রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায় নিয়ে, সেই সম্পর্কে নিম্নে সংকিপ্ত আকারে আলোচনা তুলে ধরছি, “ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ” ঈমান শব্দের আভিধানিক অর্থ স্বীকার করা, স্বীকৃতি দেওয়া, অনুগত হওয়া মতান্তরে দৃঢ় বিশ্বাস করা। এটি কুফর বা

ইয়াতিমের হক আদায়ে ইসলামের কঠোর নির্দেশনা

ইয়াতিমের হক আদায়ে ইসলামের কঠোর নির্দেশনা

ইসলামে ইয়াতিমদের অধিকার সংরক্ষণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে বিবেচনা করা হয়েছে। পবিত্র কোরআন ও হাদিসে ইয়াতিমদের প্রতি সদাচরণ, তাদের সম্পদের সুরক্ষা এবং ন্যায়সঙ্গত অধিকার নিশ্চিত করার বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। ইসলামি চিন্তাবিদরা বলছেন, একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইয়াতিমদের হক আদায় অপরিহার্য। ধর্মীয় সূত্র মতে, ইয়াতিম হলো সেই শিশু, যার পিতা মৃত্যুবরণ করেছেন এবং সে এখনো প্রাপ্তবয়স্ক হয়নি। ইসলাম ইয়াতিমদের

কারবালার রক্তঝরা হৃদয় বিদারক এর সংক্ষিপ্ত ইতিহাস

কারবালার রক্তঝরা হৃদয় বিদারক এর সংক্ষিপ্ত ইতিহাস

নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা’দ” প্রিয় পাঠকবৃন্দ, আজ আমি আপনাদের হাফিজ মাছুম আহমদ দুধরচকী, আপনাদের সামনে তুলে ধরতে চাই কারবালার রক্তঝরা হৃদয় বিদারক এর সংকিপ্ত ইতিহাস, সেই সম্পর্কে নিম্নে সংকিপ্ত আকারে আলোচনা তুলে ধরছি, “ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ” ‘ইসলাম জিন্দা হোতে হে হার কারবালাকে বাদ’ অর্থাৎ ইসলামের পুনর্জাগরণ হয় প্রতিটি কারবালার পরই। কোনো এক উর্দু কবির এ প্রবাদটিই তুলে