মঙ্গলবার, ১৯ মে, ২০২৬৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ধর্ম

সচেতনতা ইসলামের অন্যতম সৌন্দর্য

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ১৬:৪৪

শেয়ার করুনঃ
সচেতনতা ইসলামের অন্যতম সৌন্দর্য

আরবের জনমানবহীন ফলফসলহীন এক অনাবাদ অঞ্চলে স্বীয় স্ত্রী হাজেরা আর শিশুপুত্র ইসমাঈলকে মহান আল্লাহর নির্দেশে রেখে গিয়েছিলেন নবী হযরত ইবরাহীম আলাইহিস সালাম। পরবর্তীতে পুত্র ইসমাঈলও নবুওতপ্রাপ্ত হন। পিতা-পুত্র দু’জনে মিলে নির্মাণ করেন মহান প্রভুর ঘর, পবিত্র কাবা শরীফ। শুরু হয় হজ্বের ধারা। পবিত্র কুরআনের কত সুন্দর বর্ণনা : (হযরত ইবরাহীম (আ.)-কে মহান আল্লাহর নির্দেশ), তুমি মানুষের মাঝে হজ্বের ঘোষণা করে দাও, তারা তোমার নিকট চলে আসবে হেঁটে হেঁটে, দূর-দূরান্ত থেকে গভীর পথ মাড়িয়ে আগত শীর্ণকায় উটের পিঠে চড়ে। (সূরা হজ্ব : ২৭)।

নবী ইবরাহীম (আ.)-এর ছেলেবেলায় স্বগোত্রের সঙ্গে বিতর্ক হয়েছিল মূর্তির উপাসনা নিয়ে। তাদের অবর্তমানে মূর্তিশালায় ঢুকে মূর্তি গুড়িয়ে দিয়েছিলেন। তাঁর সঙ্গে কথায় কুলাতে না পেরে তারা সোজা তাঁকে আগুনে নিক্ষেপ করে পুড়িয়ে মারার সিদ্ধান্ত নেয়। আল্লাহর কুদরতে তিনি সেদিন জ্বলন্ত অগ্নিকুণ্ড থেকেও নিরাপদে বেরিয়ে আসেন। পবিত্র কুরআনে এ ঘটনাও বিস্তারিত বর্ণিত হয়েছে। এই নবীর হাতেই নির্মিত পবিত্র কাবাঘর। সেই কাবাঘরে মানুষ হজ্ব করতে আসে।

আরও

হতাশ নয়, বিপদে ধৈর্যের শিক্ষা দেয় ইসলাম

হতাশ নয়, বিপদে ধৈর্যের শিক্ষা দেয় ইসলাম

পবিত্র এই ঘর তওয়াফ করে। কিন্তু কালের আবর্তনে এই কাবাঘরের ভেতরেই স্থান করে নেয় তিনশ ষাটটি মূর্তি। যে মূর্তির উপাসনা নিয়ে তিনি সংগ্রাম করেছেন স্বজাতির সঙ্গে, তাঁরই হাতে নির্মিত পবিত্র ঘরটিতেও একটা সময় স্থান করে নিল এই মূর্তির দল। পৃথিবী জুড়ে ‘আল্লাহর ঘর’ বলে পরিচিত এই ঘরখানি। অথচ এই ঘরের পড়শিরাই আল্লাহর দ্বীন ছেড়ে মূর্তিপূজায় আকণ্ঠ নিমজ্জিত! প্রিয় নবীজী (সা.)-এর এ পৃথিবীতে আগমনকালে আরবসমাজ এ মূর্তিপূজার কৃষ্ণ আবরণে এভাবেই আচ্ছাদিত ছিল।

আরও

সামর্থ্যবান মুসলমানের জন্য হজ ফরয—ইসলামের নির্দেশনা

সামর্থ্যবান মুসলমানের জন্য হজ ফরয—ইসলামের নির্দেশনা

জানা কথা, ইসলাম প্রথমেই মানুষকে আহ্বান জানায় সৃষ্টির উপাসনা ছেড়ে একমাত্র স্রষ্টা মহান আল্লাহর বন্দেগি ও দাসত্ব গ্রহণ করতে। তাই মরু আরবে ইসলামের ঘোষণাই ছিল মূর্তিপূজার মূলে কুঠারাঘাত। অথচ প্রিয় নবীজী (সা.)-এর দাওয়াত গ্রহণ করে যারা মূর্তিপূজার অন্ধকার গলি থেকে উঠে আসছিলেন তাওহীদের আলোকিত রাজপথে, তাদেরকেই পবিত্র কুরআনে এ বলে সতর্ক করে দেয়া হলো : আল্লাহকে ছাড়া যাদের তারা ডাকে, তোমরা তাদেরকে গালি দিয়ো না! (সূরা আনআম : ১০৮)। সঙ্গে সঙ্গে স্পষ্ট করে দেয়া হয়েছে এর রহস্য : ‘এমন করলে তারাও যে শত্রুতাবশত আল্লাহকে গালি দেবে!’ (প্রাগুক্ত)।

কোনো জটিল সমীকরণ নয়। যিনি আল্লাহবিশ্বাসী মুমিন, তার কোনো কর্মের প্রতিক্রিয়াস্বরূপ যদি কেউ আল্লাহকে গালি দিয়ে বসে, তাহলে এর দায় তো স্বাভাবিকভাবেই সে মুমিনের ওপরও বর্তায়। দুর্ভাগ্যবশত যদি কেউ আল্লাহকে গালি দেয় তাহলে সে যেমন অপরাধী, কারও কথা বা কাজের প্রতিক্রিয়াস্বরূপ যদি এমনটি ঘটে তাহলে সেও এর দায় এড়াতে পারে না। ইসলাম তার অনুসারীদের এভাবেই সচেতনতা শিক্ষা দেয়।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

সচেতনতার আরেকটি রূপও এখানে লক্ষণীয়। স্বভাবধর্ম ইসলামে সবকিছুতেই মধ্যপন্থাকে গুরুত্ব দেয়া হয়েছে। নবীজী (সা.)-এর ভাষ্য দেখুন : মধ্যপন্থা মেনে যে কর্ম করা হয় সেটাই শ্রেষ্ঠ। (বায়হাকী, শুআবুল ঈমান : ৩৬০৪)।

উপরোক্ত বিষয়েও সযত্নে রক্ষিত হয়েছে এ মধ্যপন্থার শিক্ষা। মূর্তিপূজা আর ইসলাম সম্পূর্ণ বিপরীতমুখী দুটি বিষয়। এ দু’য়ের মাঝে কোনোরকম সমন্বয় কিংবা মূর্তিপূজাকে ছাড় দেয়ার অবকাশ ইসলামে নেই। ইসলামের মৌলিক যে দাওয়াত, এক আল্লাহকে মাবুদ ও উপাস্য হিসেবে মেনে নেয়ার আহ্বান, এটিই তো শিরিক ও মূর্তিপূজাকে গুড়িয়ে দেয়।

এ থেকে কেউ যেন আবার কাফেরদের দেবতা বা মূর্তিগুলোকে গালমন্দ করাকে ‘ভালো কাজ’ না বানিয়ে ফেলে, সেজন্যে সতর্ক করা হয়েছে। একদিকে মূর্তিপূজার বিপরীতে ইসলামের শাশ্বত বাণীর প্রচার এবং সৃষ্টির উপাসনা ছেড়ে এক আল্লাহর ইবাদতের প্রতি আহ্বানের আদেশ, সঙ্গে সঙ্গে পরিণতিতে ইসলাম আক্রান্ত হতে পারে এমন সব কাজে নিষেধাজ্ঞা, এ সচেতনতাই ইসলামের সৌন্দর্য।

শুধু এই একটি ক্ষেত্রই নয়, ইসলামের সর্বত্রই ছড়িয়ে রয়েছে এই সচেতনতার শিক্ষা। দ্বীনী ও পরকালীন বিষয়ে তো বটেই, নিরেট পার্থিব বিষয়েও ইসলাম আমাদের শিক্ষা দেয় এই সচেতনতার।

ইসলাম
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পানির সংকট, রোগীদের চরম দুর্ভোগ

রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পানির সংকট, রোগীদের চরম দুর্ভোগ

২২ বছর পর চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২২ বছর পর চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

উত্তর প্রদেশে ভয়াবহ ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১১১

উত্তর প্রদেশে ভয়াবহ ঝড়ে মৃতের সংখ্যা বেড়ে ১১১

আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন

আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন

ট্রাম্প-শি বৈঠক: ইরানকে অস্ত্র না দেওয়ার প্রতিশ্রুতি চীনের

ট্রাম্প-শি বৈঠক: ইরানকে অস্ত্র না দেওয়ার প্রতিশ্রুতি চীনের

এ সম্পর্কিত আরও পড়ুন

কুরবানী কাদের জন্য: ইসলামের বিধান ও শর্তাবলি

কুরবানী কাদের জন্য: ইসলামের বিধান ও শর্তাবলি

পবিত্র ঈদুল আজহা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে মুসলমানদের মধ্যে কুরবানী সম্পর্কিত নানা প্রশ্ন সামনে আসে। ইসলামি শরিয়তে কুরবানী একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে পালন করা হয়। ইসলামি শিক্ষাবিদদের মতে, কুরবানী মূলত সামর্থ্যবান মুসলমানদের ওপর ওয়াজিব। প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্কসম্পন্ন এবং নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক এমন প্রত্যেক মুসলমান নারী-পুরুষের জন্য কুরবানী আদায় করা আবশ্যক বলে অধিকাংশ ফকিহ মত দিয়েছেন। হাদিস অনুযায়ী,

পিতা-মাতার সেবায় রয়েছে জান্নাতের পথ

পিতা-মাতার সেবায় রয়েছে জান্নাতের পথ

ইসলামের দৃষ্টিতে মা-বাবার প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্যকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। ইসলামি শিক্ষায় আল্লাহর ইবাদতের পরই পিতা-মাতার প্রতি সদাচরণকে সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়েছে বলে আলেমরা উল্লেখ করেছেন। পবিত্র আল-কুরআন-এ একাধিক স্থানে মা-বাবার প্রতি সম্মান, আনুগত্য ও দয়া প্রদর্শনের নির্দেশ রয়েছে। কুরআনের বাণীতে বলা হয়েছে, আল্লাহর সঙ্গে কাউকে শরিক না করা এবং পিতা-মাতার সঙ্গে উত্তম আচরণ করা মুমিনের অন্যতম প্রধান দায়িত্ব।

জুমার দিন মুসলমানদের জন্য বিশেষ ইবাদতের গুরুত্ব

জুমার দিন মুসলমানদের জন্য বিশেষ ইবাদতের গুরুত্ব

ইসলামের দৃষ্টিতে জুমার দিন মুসলমানদের জন্য সপ্তাহের শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত। ইসলামি চিন্তাবিদ ও আলেমরা বলেন, এ দিনটি ইবাদত, দোয়া, আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামি সূত্র মতে, মহান আল্লাহ মুসলমানদের জন্য শুক্রবারকে বিশেষ মর্যাদা দিয়েছেন। হাদিসে বর্ণিত আছে, এ দিনেই মানবজাতির আদি পিতা হযরত আদম (আ.) সৃষ্টি হন এবং কিয়ামতও সংঘটিত হবে শুক্রবারে। মহানবী হযরত মুহাম্মদ (সা.)

ইসলামে মুমিন বান্দার পরিচয় ও জীবনদর্শন

ইসলামে মুমিন বান্দার পরিচয় ও জীবনদর্শন

ইসলামে ‘মুমিন’ শব্দটি শুধু ধর্মীয় পরিচয় নয়, বরং একজন বিশ্বাসীর পূর্ণাঙ্গ জীবনচর্চার প্রতীক হিসেবে বিবেচিত। পবিত্র আল-কুরআন ও সহিহ হাদিস-এ মুমিন বান্দার গুণাবলি, আচরণ ও দায়িত্ব সম্পর্কে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে। ইসলামী চিন্তাবিদদের মতে, মুমিন বান্দা হচ্ছেন সেই ব্যক্তি, যিনি আল্লাহর একত্বে বিশ্বাস স্থাপন করেন, নবী-রাসুলদের প্রতি আস্থা রাখেন এবং আখিরাতের জবাবদিহিতার বিশ্বাস হৃদয়ে ধারণ করেন। ইসলামে ঈমান কেবল মুখের স্বীকারোক্তি

সামর্থ্যবান মুসলমানের জন্য হজ ফরয—ইসলামের নির্দেশনা

সামর্থ্যবান মুসলমানের জন্য হজ ফরয—ইসলামের নির্দেশনা

ইসলামের পাঁচটি মূল স্তম্ভের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হলো হজ। ধর্মীয় বিধান অনুযায়ী, নির্দিষ্ট শর্ত পূরণ হলে প্রত্যেক মুসলমানের ওপর জীবনে অন্তত একবার হজ পালন ফরয হয়। ইসলামী চিন্তাবিদ ও আলেমরা বলছেন, হজ কেবল একটি ধর্মীয় সফর নয়; বরং আত্মশুদ্ধি, ত্যাগ ও মানবিক সমতার অনন্য শিক্ষা। পবিত্র কুরআন-এ স্পষ্টভাবে বলা হয়েছে—যাদের শারীরিক ও আর্থিক সামর্থ্য আছে, তাদের জন্য হজ পালন বাধ্যতামূলক। অর্থাৎ

সর্বশেষ সংবাদ

খাগড়াছড়িতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু

খাগড়াছড়িতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু

গোয়ালন্দ মোড়ে নছিমনে ফেনসিডিল উদ্ধার, আটক ১

গোয়ালন্দ মোড়ে নছিমনে ফেনসিডিল উদ্ধার, আটক ১

হিজলায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু

হিজলায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু

রাজাপুরে পেন গান উদ্ধার অভিযান

রাজাপুরে পেন গান উদ্ধার অভিযান

১৬ ডিসেম্বর চালু হচ্ছে বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল

১৬ ডিসেম্বর চালু হচ্ছে বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল