
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৪, ৩:২৭

সিরাজগঞ্জের তাড়াশে মীর আমেনা ট্রাভেলস এন্ড ট্যুরস এর আয়োজনে ১০ম হাজী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৭ জানুয়ারী) সকাল ১০ টায় ঝুরঝুরি মহিলা দাখিল মাদ্রাসা ময়দানে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন জেলা হতে প্রায় ১০ হাজার লোকের সমাগম ঘটে ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ -৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলংগা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল আজিজ।
এ সময় তার সফর সঙ্গী ছিলেন ৭ নং মাধাই নগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আগামী নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সোহরাওয়ার্দী হোসেন মহুরী সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এ ছাড়া ট্রাভেল্সের বিভিন্ন কর্মকর্তাগন হজ্জের নিয়মাবলী নিয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন।
মীর আমেনা ট্রাভেলস এন্ড ট্যুরস এর স্বত্বাধিকারী আলহাজ্জ মীর আরিফুল ইসলাম লিটন সকলকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন।
সম্মেলন শেষে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।