শনিবার, ১৮ জুলাই, ২০২৬৩ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ধর্ম

খাওয়ার সময় দুই হাঁটু উঠিয়ে বসা কি সুন্নত?

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৯ নভেম্বর ২০২৩, ১৭:১৭

শেয়ার করুনঃ
খাওয়ার সময় দুই হাঁটু উঠিয়ে বসা কি সুন্নত?

রাসুলের (সা.) প্রতিটি কথা, কাজ ও আচরণ আমাদের জন্য আদর্শ। কোরআনে আল্লাহ বলেছেন,

لَقَدۡ کَانَ لَکُمۡ فِیۡ رَسُوۡلِ اللّٰهِ اُسۡوَۃٌ حَسَنَۃٌ لِّمَنۡ کَانَ یَرۡجُوا اللّٰهَ وَ الۡیَوۡمَ الۡاٰخِرَ وَ ذَکَرَ اللّٰهَ کَثِیۡرًا

আরও

জুমার দিনে আমল বাড়ানোর আহ্বান, রহমত ও ক্ষমার বার্তা

জুমার দিনে আমল বাড়ানোর আহ্বান, রহমত ও ক্ষমার বার্তা

তোমাদের মধ্যে যারা আল্লাহ ও আখিরাতের প্রতি বিশ্বাস রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। (সুরা আহজাব: ২১)

খাওয়া আমাদের জীবনের নিত্যপ্রয়োজনীয় একটি কাজ। খাওয়ার সময় কতটুকু খাওয়া উচিত, কীভাবে খাওয়া উচিত, কোন হাতে খেতে হবে, কীভাবে বসতে হবে, কীভাবে বসা যাবে না এসব ব্যাপারেও রাসুলের (সা.) দিক-নির্দেশনা রয়েছে, তিনি নিজে কীভাবে খেতেন তাও সাহাবিদের সূত্রে বর্ণিত হয়েছে।

আরও

সংকটে মুমিনের শক্তি ধৈর্য ও তাওয়াক্কুল

সংকটে মুমিনের শক্তি ধৈর্য ও তাওয়াক্কুল

একাধিক বর্ণনায় এসেছে, রাসুল (সা.) অনেক সময় দুই হাঁটুর ওপর ভর করে বসে খাবার খেয়েছেন। আনাস (রা.) বলেন,

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

رأيت النبي – صلى الله عليه وسلم – جالساً مقعياً يأكل تمراً

আমি নবিজিকে (সা.) দুই হাঁটুর ওপর ভর করে ঝুঁকে বসে খেজুর খেতে দেখেছি। (সহিহ মুসলিম)

আবদুল্লাহ ইবন বুসর (রা.) বলেন, নবিজির (সা.) একটি বড় হাঁড়ি ছিল যা চার ব্যক্তি ধরে ওঠাত। এর নাম ছিল ’গাররা’। একদিন সাহাবিরা যখন ইশরাকের নামাজ আদায় শেষ করেন, তখন ওই হাঁড়িটি আনা হলো। তাতে সারিদ ছিল। সাহাবিরা ওই হাঁড়ির কাছে জমায়েত হলে রাসুল (সা.)তার দুই হাঁটুর ওপর ভর করে বসেন। রাসুলকে (সা.) এভাবে বসতে দেখে একজন বেদুইন প্রশ্ন করলো, এটা কোন ধরনের বসা? নবিজি (সা.) বললেন,

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

‏ إِنَّ اللَّهَ جَعَلَنِي عَبْدًا كَرِيمًا وَلَمْ يَجْعَلْنِي جَبَّارًا عَنِيدًا ‏

মহান আল্লাহ্ আমাকে অনুগ্রহ পরায়ণ বিনয়ী বান্দা বানিয়েছেন, দর্পী-অহংকারী বানাননি। (সুনানে আবু দাউদ)

এ দুটি বর্ণনা থেকে বোঝা যায় মাঝে মাঝে নবিজি (সা.) বিনয় প্রকাশ করার জন্য বা সময় কম থাকায় এভাবে বসে খেয়েছেন।

আলেমরা বলেন, খাওয়ার সময় বসার সাধারণ সুন্নত পদ্ধতি হলো, দুই হাঁটু বিছিয়ে এক পায়ের ওপর বসে আরেক পা দাঁড় করিয়ে রাখা। যেভাবে আমরা নামাজের সময় বসি। সহিহ বুখারির ব্যাখ্যাকার বদরুদ্দীন আইনি (রহ.), ইবনে কায়্যিমসহ (রহ.) অনেক আলেমরা এভাবে বসে খাওয়াকে সুন্নত বলেছেন।

এ ছাড়া হেলান দিয়ে বা উপুড় হয়ে শুয়ে খাওয়ার ব্যাপারে নবিজির (সা.) স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। আবু জুহাইফা (রা.) থেকে বর্ণিত রাসুল (সা.) বলেছেন, আমি কখনও হেলান দিয়ে খাবার খাইনা। (সহিহ বুখারি)

সালেম (রহ.) তার বাবার সূত্রে বর্ণনা করেন, রাসুল (সা.) উপুড় হয়ে শুয়ে খেতে নিষেধ করেছেন। (সুনানে আবু দাউদ)

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপজয়ীদের জন্য প্রথমবার চ্যাম্পিয়নশিপ রিং দেবে ফিফা

বিশ্বকাপজয়ীদের জন্য প্রথমবার চ্যাম্পিয়নশিপ রিং দেবে ফিফা

শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ পরীক্ষা করছে ভারত

শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ পরীক্ষা করছে ভারত

গাছের যত্ন নিলে সুফল ভোগ করবেন জনগণ: সমাজকল্যাণ মন্ত্রী

গাছের যত্ন নিলে সুফল ভোগ করবেন জনগণ: সমাজকল্যাণ মন্ত্রী

পানিতে পড়ে নিহত ডুবুরি সাদিকের জানাজা সম্পন্ন

পানিতে পড়ে নিহত ডুবুরি সাদিকের জানাজা সম্পন্ন

টানা বৃষ্টি ও বন্যায় মৌলভীবাজারে সবজির দামে আগুন, চাপে ক্রেতারা

টানা বৃষ্টি ও বন্যায় মৌলভীবাজারে সবজির দামে আগুন, চাপে ক্রেতারা

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৯ লাখ মানুষ

চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৯ লাখ মানুষ

বন্যার্ত এগারো জেলায় চিকিৎসকদের ছুটি বাতিল

বন্যার্ত এগারো জেলায় চিকিৎসকদের ছুটি বাতিল

বাবার হত্যার প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির, জাতীয় ঐক্যের বার্তা

বাবার হত্যার প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির, জাতীয় ঐক্যের বার্তা

যমুনার প্রবল স্রোতে টাঙ্গাইলে বাড়ছে ভাঙন আতঙ্ক

যমুনার প্রবল স্রোতে টাঙ্গাইলে বাড়ছে ভাঙন আতঙ্ক

সরাইলে কিশোরকে কুপিয়ে হত্যা, জড়িতদের ধরতে পুলিশের অভিযান

সরাইলে কিশোরকে কুপিয়ে হত্যা, জড়িতদের ধরতে পুলিশের অভিযান

এ সম্পর্কিত আরও পড়ুন

জুমার দিনে আমল বাড়ানোর আহ্বান, রহমত ও ক্ষমার বার্তা

জুমার দিনে আমল বাড়ানোর আহ্বান, রহমত ও ক্ষমার বার্তা

আজ শুক্রবার, মুসলিম উম্মাহর জন্য সপ্তাহের সর্বশ্রেষ্ঠ ও বরকতময় দিন। ইসলামে জুমার দিনের বিশেষ মর্যাদা রয়েছে। এ দিনকে ‘সাইয়্যিদুল আইয়াম’ বা সব দিনের সেরা দিন হিসেবে উল্লেখ করা হয়েছে। পবিত্র এই দিনে আল্লাহ তাআলা বান্দাদের জন্য রহমত, বরকত ও ক্ষমার বিশেষ সুযোগ রেখেছেন। হাদিসে বর্ণিত হয়েছে, জুমার দিনে এমন একটি মুহূর্ত রয়েছে যখন কোনো মুসলিম বান্দা একনিষ্ঠভাবে আল্লাহর কাছে দোয়া করলে

জুমার দিনের শ্রেষ্ঠ আমল, ইসলামের আলোকে করণীয় জানুন

জুমার দিনের শ্রেষ্ঠ আমল, ইসলামের আলোকে করণীয় জানুন

ইসলামে সপ্তাহের শ্রেষ্ঠ দিন হিসেবে জুমার দিনের বিশেষ মর্যাদা রয়েছে। পবিত্র এই দিনটি মুসলমানদের জন্য রহমত, বরকত ও ক্ষমা লাভের অন্যতম সুযোগ। কোরআন ও হাদিসে জুমার দিনের বিভিন্ন আমলের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে। বিশেষ করে জুমার নামাজ আদায়, বেশি বেশি দরুদ শরিফ পাঠ, দোয়া, তওবা, কোরআন তিলাওয়াত এবং সূরা কাহফ পাঠের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ইসলামী চিন্তাবিদরা বলেন, জুমার দিনের

সংকটে মুমিনের শক্তি ধৈর্য ও তাওয়াক্কুল

সংকটে মুমিনের শক্তি ধৈর্য ও তাওয়াক্কুল

জীবনের পথে মানুষকে নানা ধরনের পরীক্ষা ও সংকটের মুখোমুখি হতে হয়। কখনো অর্থনৈতিক কষ্ট, কখনো পারিবারিক সমস্যা, আবার কখনো অসুস্থতা বা মানসিক অস্থিরতা মানুষকে দুর্বল করে তোলে। ইসলাম শিক্ষা দেয়, এসব পরিস্থিতিতে হতাশ না হয়ে ধৈর্য ধারণ এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখাই একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, "নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।" (সূরা আল-বাকারা: ১৫৩)

আশুরা ত্যাগ, সত্য ও তাকওয়ার শিক্ষা

আশুরা ত্যাগ, সত্য ও তাকওয়ার শিক্ষা

ইসলামি বর্ষপঞ্জির প্রথম মাস মহররমের ১০ তারিখ, পবিত্র আশুরা মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এই দিনটি শুধু ঐতিহাসিক নানা ঘটনার স্মৃতিবাহী নয়, বরং সত্য, ন্যায় ও আল্লাহর প্রতি আনুগত্যের এক অনন্য শিক্ষা বহন করে। জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি হাফিজ মাছুম আহমদ দুধরচকী এক বক্তব্যে বলেন, আশুরার রোজা ইসলামের গুরুত্বপূর্ণ নফল ইবাদতের অন্যতম। রমজানের রোজা ফরজ

এই ফেতনার যুগে ঈমান রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায়

এই ফেতনার যুগে ঈমান রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায়

নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা’দ” প্রিয় পাঠকবৃন্দ, আজ আমি আপনাদের হাফিজ মাছুম আহমদ দুধরচকী, আপনাদের সামনে তুলে ধরতে চাই এই ফেতনার যুগে ঈমান রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায় নিয়ে, সেই সম্পর্কে নিম্নে সংকিপ্ত আকারে আলোচনা তুলে ধরছি, “ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ” ঈমান শব্দের আভিধানিক অর্থ স্বীকার করা, স্বীকৃতি দেওয়া, অনুগত হওয়া মতান্তরে দৃঢ় বিশ্বাস করা। এটি কুফর বা