বুধবার, ৪ নভেম্বর, ২০২৬২০ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ধর্ম

যুবক-যুবতির জন্য যেসব উপদেশ খুবই উপকারী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ জুন ২০২৩, ১৭:১১

শেয়ার করুনঃ
যুবক-যুবতির জন্য যেসব উপদেশ খুবই উপকারী

যুবক-যুবতির ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। কেননা যৌবনের উম্মাদনায় যুবক-যুবতিরা ধর্মীয় পরিবেশে খুব কমই সময় অতিবাহিত করে। অথচ এ বয়সের ইসলামের অনুসরণকারীরা কেয়ামতের ময়দানে পাবেন মহান রবের আরশের বিশেষ ছায়া। তাই যুবক-যুবতির জন্য জীবনঘনিষ্ঠ বেশকিছু বিশেষ উপদেশ ও করণীয় রয়েছে। যেসব উপদেশ ও করণীয়গুলো মেনে চলায় দুনিয়া ও পরকালে তাদের সফলতা সুনিশ্চিত। সে উপদেশ ও করণীয়গুলো কী?

হে যুবক-যুবতি!

আরও

জুমার দিনে যেসব আমল বদলে দিতে পারে জীবন

জুমার দিনে যেসব আমল বদলে দিতে পারে জীবন

এখনই সময়- নিয়মিত নামাজ আদায় করার, ইবাদত-বন্দেগি করার এবং নিজেকে গড়ার। সুখময় চিরস্থায়ী জান্নাতের অবস্থান নিশ্চিত করার সময়ও এখনই। কোনো যুবক-যুবতির জন্যই এ বয়সে অলসতা ও বিলাসিতা করার সময় নয়। বরং অলসতা ও বিলাসিতা ত্যাগ করে যৌবনের গুরুত্বপূর্ণ সময় ও শ্রমকে দুনিয়া ও পরকালের কল্যাণময় কাজে ব্যয় করা জরুরি।

যুবক-যুবতির জীবন গঠনে উপকারী উপদেশ

আরও

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

দুনিয়ার মোহ-ই মানুষের যৌবনের এ মূল্যবান সময়কে বিলাসিত ও অলসতার কারণে ধ্বংস করে দেয়। তাই যুবক-যুবতিদের এ যৌবন বয়সে সালাফে সালেহিনদর বিশেষ কিছু উপদেশ ও দিকনির্দেশনা থেকে শিক্ষা নেয়া জরুরি। তাহলো-

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

১. হজরত আবুদ দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, ‘তোমরা যেভাবে কথা বলতে শেখাও অনুরূপ চুপ থাকাও শেখাও। কেননা, চুপ থাকা বড় সহনশীলতা।’ (মাকারিমুল আখলাক)

২. আল্লামা ইবনুল জাওযি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ‘তুমি তোমার নিজের অবস্থার প্রতি দৃষ্টি দাও। তোমার অবস্থা যদি এই হয় যে, তুমি মৃত আর কবরের জন্য প্রস্তুত; তবে তাতেই অবস্থান অব্যাহত রাখো। আর যদি তোমার অবস্থা হয়ে থাকে এমন যে, এই দুটির কোনোটির জন্যই তুমি উপযোগী নও; তবে এই অবস্থা থেকে আল্লাহর দিকে তওবাহ কর এবং ফিরে যাও সেদিকে; যা তার জন্য উপযোগী।’ (বুস্তানুল ওয়ায়েজিন)

৩. হজরত সুফিয়ান সাওরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ‘যখন তুমি আল্লাহর পথে তোমার ভাইকে ভালোবাসবে; তখন তার জন্য তোমার নফস ও সম্পদ ব্যয় করবে। আর ঝগড়া, মতানৈক্য এবং সন্দেহ-সংশয় থেকে বেঁচে থাকবে। সর্বাবস্থায় তোমার ওপর ধৈর্যধারণ করা জরুরি। কেননা, ধৈর্যই নেক আমলের দিকে টেনে নিয়ে যায় আর নেক আমল জান্নাতের দিকে টেনে নিয়ে যায়।’ (হিলইয়াতুল আওলিয়া)

৪. হজরত ইবনু হিব্বান রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ‘আহমক বা বোকার মাঝে সবচেয়ে বড় আহমকি বা বোকামির আলামত হলো- তার মনে যা উদয় হয়, তার জিহ্বা তা-ই বলে দেয়।’ (আর রাওদাহ)

৫. হজরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ‘মানুষ তোমাকে সম্মান করতে থাকে যতক্ষণ পর্যন্ত তুমি তাদের কাছে যা আছে তা গ্রহণ না করবে। সুতরাং যখন তুমি তা গ্রহণ করবে তখন তোমাকে অবজ্ঞা করবে; বিদ্বেষ পোষণ করবে এবং তোমার কথাকে অপছন্দ করবে।’ (হিলইয়াতুল আওলিয়া)

৬. হজরত শামিত বিন আজলান রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ‘হে আদম সন্তান! যতক্ষণ তুমি চুপ থাক ততক্ষণ নিরাপদ থাক। আর যখনই কথাবলা শুরু করো, সতর্কতা অবলম্বন করো যে- যে যা বলছ তা কি তোমার জন্য উপকারী নাকি তোমার বিপক্ষে যাবে।’ (জামিউল উলুমি ওয়াল হিকাম)

৭. হজরত ইবনু হিব্বান রাহমাতুল্লাহি আলাইহি আরও বলেন, ‘অল্পে তুষ্টি অন্তরে আসে। অতএব যার মন ধনী হয়ে যায় তার হাতও ধনী হয়ে যায়। আর যার মন গরীব থাকে তার প্রাচুর্য তার কোনো কাজে আসে না। আর যে ব্যক্তি অল্পে তৃপ্ত হয়ে যায় সে বিরাগ হয়না এবং প্রশান্তি ও আরামের জীবন যাপন করে। আর যে ব্যক্তি অল্পে তৃপ্ত হয়না; আগ্রহের কারণে তার জন্য মৃত্যুর সময় পরিশেষে অবশিষ্ট কোনো কিছু থাকে না । আর চেষ্টা ও বঞ্চিত হওয়া বান্দার মাঝে কেমন যেন লড়াই করে।’ (রওদাতুল ওকালা)

৮. আল্লামা ইবনু হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ‘মুমিন সবসময় ভীত-সন্ত্রস্ত ও (মোরাক্কাব) নিজের অবস্থার ব্যাপারে পর্যবেক্ষণ করতে থাকে। নিজের নেক আমলকে ছোট ও তুচ্ছ মনে করে আর সামান্য বদ আমলের ব্যাপারেও ভয়ে থাকে।’ (ফাতহুল বারি)

৯. হজরত ইবনুল আরাবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ‘যখন বান্দা অধিক বিদ্বেষী-ঈর্ষাপরায়ণ, হিংসুটে, অহমিকাপূর্ণ এবং অহংকারী হয় তখন তার অন্তর নিরাপদ থাকে না। অথচ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ঈমানের ক্ষেত্রে শর্ত করে দিয়েছেন যে, নিজের ব্যাপারে যা পছন্দ করবে, তার অপর ভাইয়ের ব্যাপারেও তা-ই পছন্দ করবে।’ (আহকামুল কোরআন-লিইবনিল আরাবি)

১০. হজরত ইবনু কুদামাহ আল-মাকদিসি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ‘যাকে ঈর্ষা করা হয়না তার মাঝে কোনো কল্যাণ নেই।’ (আলমুগনি)

১১. ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ‘সব ফাসাদের উৎসমূল হচ্ছে প্রবৃত্তির অনুসরণ ও উচ্চাকাঙ্ক্ষা। কেননা জানা ও ইচ্ছা থাকা সত্ত্বেও প্রবৃত্তির অনুসরণ ব্যক্তিকে সত্যপথ থেকে অন্ধ করে দেয়। আর উচ্চাকাঙক্ষা পরকালকে ভুলিয়ে দেয় এবং পরকালের প্রস্তুতি গ্রহণ করতে বাঁধা দেয়।

এমনটি যেন না হয়

ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, প্রত্যেকের জন্যই এ কাজগুলো বৃথা হবে; যদি তা কোনো উপকারে না আসে। আর তাহলো-

১.  এমন ইলম; যার অনুসরণে কোনো আমল করা হয় না।

২. এমন আমল; যার মাঝে ইখলাস তথা একনিষ্ঠতা নেই।

৩. এমন সম্পদ; যা থেকে (আল্লাহর রাস্তায়) খরচ করা হয় না।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

৪. এমন অন্তর; যা আল্লাহর ভালোবাসা থেকে পুরোপুরি উদাসীন।

৫. এমন শরীর ও মন; যা আল্লাহর আনুগত্য থেকে বেকার।

৬. এমন সময়; যা নেক আমল করার মাঝে কাজে লাগানো থেকে বেকার।

৭. এমন চিন্তাভাবনা; যা উপকারহীন বিষয়ের মাঝে ঘুরে বেড়ায়।

৮. এমন ব্যক্তির সেবা যত্ন করা; যার সেবাযত্ন তোমাকে আল্লাহর কাছাকাছি করে না এবং তোমার দুনিয়া সংশোধন করার দিকে ফিরিয়ে নিয়ে যায় না।

৯. তোমার ভয় ও আশা ঐ ব্যক্তির ব্যাপারে যার কপাল আল্লাহর হাতে। (আল ফাওয়ায়িদ)

যুবক-যুবতির করণীয়

১. নিয়মিত নামাজ পড়া। কোরআন তেলাওয়াত করা এবং সাধ্যমতো নফল রোজা পালনের আমল করা।

২. ইলমে দ্বীনের শিক্ষা গ্রহণকারী ওস্তাদদের ব্যাপারে সচেতন থাকা।

৩. যৌবনকেই প্রত্যেকের প্রকৃত সম্পদ মনে করা।

৪. ইলম অনুযায়ী আমল করা এবং দাওয়াতি কাজ করা। কেননা ইলমের বরকত হলো আমল ও দাওয়াত।

৫. পরকালকে নিরাপদ রেখেই দুনিয়ার কাজ করা।

৬. নিজেকে যুবক-যুবতি ভেবে নিরাপদ মনে করার কোনো কারণ নেই, যৌবনেও অনেককে মৃত্যুর স্বাদ নিতে দেখা যায়।

৭. যৌবন বয়সই ইলমে দ্বীন ও জ্ঞানার্জন ও আমলের জন্য সর্বোত্তম সময়।

৮. হালালভাবে আয়-উপার্জনের সর্বোত্তম সময়ও যৌবনকাল।

৯. যৌবনই মসজিদে নামাজ আদায়ের সর্বোত্তম সময়। যুবকরাই মসজিদ আবাদের অনন্য কারিগর।

১০. পরস্পরের মাঝে পুরিপূর্ণ সালাম বিনিময়ই হোক যৌবনের অভ্যর্থনার অন্যতম মাধ্যম।

১১. ইবাদত-বন্দেগি, আয়-রোজগার কিংবা পড়াশোনা- এ সবে যৌবনের শক্তিমত্তাকে কাজে লাগানো।

সুতরাং যৌবনের গুরুত্বপূর্ণ সময়টি কাজে লাগানো সব যুবক-যুবতির জন্য একান্ত আবশ্যক। যাতে দুনিয়া ও পরকালের সফলতা সুনিশ্চিত হয়।আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সব যুবক-যুবতিকে উল্লেখিত উপদেশ ও কাজগুলো নিজেদের জীবনে যথাযথভাবে মেনে চলার তাওফিক দান করুন। আমিন।

জনপ্রিয় সংবাদ

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

মির্জাপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

মির্জাপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

এ সম্পর্কিত আরও পড়ুন

আল্লাহর সঙ্গে সুসম্পর্ক গড়াই মুমিনের জীবনের সবচেয়ে বড় সাফল্য

আল্লাহর সঙ্গে সুসম্পর্ক গড়াই মুমিনের জীবনের সবচেয়ে বড় সাফল্য

মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও গভীর সম্পর্ক হওয়া উচিত মহান আল্লাহর সঙ্গে। তাঁর প্রতি ভালোবাসা, আনুগত্য, কৃতজ্ঞতা ও ভয় অন্তরে ধারণ করার মধ্য দিয়েই একজন মুমিন প্রকৃত ঈমানি জীবনের পরিচয় দেন। ইসলামী চিন্তাবিদ ও লেখক হাফিজ মাছুম আহমদ দুধরচকী তাঁর আলোচনায় আল্লাহর সঙ্গে বান্দার সুসম্পর্ক বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, মহান আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এবং মাতৃগর্ভে বিভিন্ন

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

ইসলামে পিতা-মাতার প্রতি শ্রদ্ধা, আনুগত্য ও সদ্ব্যবহারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে বিবেচনা করা হয়েছে। মহান আল্লাহর ইবাদতের নির্দেশ দেওয়ার পরই পবিত্র কোরআনে পিতা-মাতার সঙ্গে উত্তম আচরণের নির্দেশ এসেছে। এ কারণে তাঁদের অধিকার রক্ষা করা প্রত্যেক সন্তানের গুরুত্বপূর্ণ দায়িত্ব। হাফিজ মাছুম আহমদ দুধরচকীর আলোচনায় পিতা-মাতার মর্যাদা ও তাঁদের প্রতি সন্তানের কর্তব্যের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, পিতা-মাতার সন্তুষ্টি অর্জন এবং

পবিত্র জমাদিউল আউয়াল মাসের গুরুত্ব ও ফজিলত

পবিত্র জমাদিউল আউয়াল মাসের গুরুত্ব ও ফজিলত

নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা’দ, আরবের শীতকাল জমাদিউল আউয়াল। আরবি বর্ষপঞ্জি বা হিজরি সনের পঞ্চম মাস হলো ‘জমাদিউল আউয়াল’। এর জোড়া মাস হলো ‘জমাদিউস সানি’, এটি হিজরি আরবি সনের ষষ্ঠ মাস। আমাদের ভারতীয় উপমহাদেশে এই মাস দুটি ‘জমাদিউল আউয়াল’ ও ‘জমাদিউস সানি’ নামে সমধিক পরিচিত। এর বাংলা অর্থ হলো প্রথম জমাদা ও দ্বিতীয় জমাদা বা প্রথম শীত ও

পবিত্র জুমার দিনের ফজিলত: যে আমলগুলোতে মিলতে পারে অশেষ সওয়াব

পবিত্র জুমার দিনের ফজিলত: যে আমলগুলোতে মিলতে পারে অশেষ সওয়াব

মুসলিম উম্মাহর কাছে শুক্রবার একটি বিশেষ মর্যাদাপূর্ণ দিন। ইসলামে এ দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়। জুমার দিন মুসলমানরা মসজিদে সমবেত হয়ে জুমার নামাজ আদায় করেন, আল্লাহর ইবাদতে মশগুল হন এবং নিজেদের ভুল-ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করেন। ইসলামি বিশ্বাস অনুযায়ী, শুক্রবার এমন একটি দিন, যেদিন আল্লাহর রহমত ও ক্ষমা লাভের বিশেষ সুযোগ রয়েছে। তাই এ দিনটি শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না

জুমার দিনে যেসব আমল বদলে দিতে পারে জীবন

জুমার দিনে যেসব আমল বদলে দিতে পারে জীবন

জুমার দিন মুসলমানদের জন্য সপ্তাহের অন্যতম মর্যাদাপূর্ণ দিন। হাদিসে এ দিনের বিশেষ ফজিলতের কথা বর্ণিত হয়েছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুমার দিনের মর্যাদা উল্লেখ করে এটিকে গুরুত্বপূর্ণ দিন হিসেবে তুলে ধরেছেন। এ দিনে জুমার নামাজ আদায় করা হয়, যা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। কোরআনে জুমার নামাজের আজান হলে আল্লাহর স্মরণের দিকে এগিয়ে যেতে এবং বেচাকেনা ছেড়ে দিতে নির্দেশ দেওয়া

সর্বশেষ সংবাদ

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনায় গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনায় গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রাম্পের রসিকতা, ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার ঘোষণা

ট্রাম্পের রসিকতা, ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার ঘোষণা