সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬১ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ধর্মবাংলাদেশ

পিরোজপুরে এক মন্দিরে ২৫১ প্রতিমা নিয়ে বৃহৎ দুর্গোৎসব

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২ অক্টোবর ২০২২, ০:৪৫

শেয়ার করুনঃ
পিরোজপুরে এক মন্দিরে ২৫১ প্রতিমা নিয়ে বৃহৎ দুর্গোৎসব

ভিন্নধর্মী নানান আয়োজন আর ২৫১ টি প্রতিমা নিয়ে গোটা বরিশাল বিভাগে সবথেকে বড় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার কবুতরখালীর রাজ মন্দিরে। এরইমধ্যে প্রতিমা তৈরিসহ পূজোর আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শুধু শেষ মুহুর্তে এসে আলোকসজ্জা সম্পন্নসহ খুটিনাটি কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

আয়োজকরা জানান, বিগত অর্থযুগের ঐতিহ্য ধরে রাখতে এবারে ৫ শত প্রতিমা তৈরির ইচ্ছে থাকলেও সামাজিক ও অর্থনৈতিকসহ নানান বিষয় চিন্তা করে ২৫১ টি প্রতিমা দিয়ে দুর্গাপূজোর আয়োজন করা হয়েছে। তবে ধারাবাহিকবাভাবে আগামীতে প্রতিমার সংখ্যা ৫ শত এবং ১ হাজার ১ টি প্রতিমা করার ইচ্ছা রয়েছে।

আরও

ইসলামের ইতিহাসে প্রথম সশস্ত্র যুদ্ধের স্মারক বদর দিবস

ইসলামের ইতিহাসে প্রথম সশস্ত্র যুদ্ধের স্মারক বদর দিবস

এবারের আয়োজনে বিগত বছরের সাথে নতুন অনেক কিছুই যুক্ত হচ্ছে। যেমন বিগত বছরগুলোর মতো এবারেও দুর্গাপূজা যে কয়দিন চলবে প্রতিদিন ২-৩ হাজার লোকের জন্য প্রসাদের ব্যবস্থা রাখা হবে। দুরদূরান্ত থেকে আসা মানুষদের জন্য খাবারের পাশাপাশি থাকার ব্যবস্থাও নিশ্চিত করা হবে। অসহায়, দুস্থ নারীদের মাঝে বস্ত্র বিতরণ এবং দরিদ্র-মেধাবী ও কন্যাদায়গ্রস্থ পিতা-মাতাকে আর্থিক সহায়তা প্রদান করা হবে ।

তবে এবারের পূজোয় নতুন প্রজন্মের জন্য ডাক্তার বাড়ি ও রাজ মন্দির প্রাঙ্গনে অনেককিছু সংযোজন করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমানের ম‌্যুরালের পাশাপাশি তাকে নিয়ে লেখা বিভিন্ন বই, তথ্য ও চিত্র নিয়ে বঙ্গবন্ধু কর্নার, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা বইয়ের সংযোজন ঘটিয়ে শেখ হাসিনা কর্নার, মুক্তিযুদ্ধের বিভিন্ন তথ্য- চিত্র নিয়ে মুক্তিযুদ্ধ কর্নার ও শেখ রাসেল কর্নার করা হয়েছে। যেখান থেকে মানুষ জাতির পিতা,মুক্তিযুদ্ধ, আমাদের প্রধানমন্ত্রী ও শেখ রাসেল সম্পর্কে বিভিন্ন কিছু জানতে পারবেন। এছাড়া পুরো ডাক্তার বাড়ি ও মন্দির এলাকাকে ঘিরে বিভিন্ন লেখক-মনিষী,বিখ্যাত ব্যক্তিদের বানি সংবলিত প্লাকার্ড, ছবি, ব্যানার সাটানো হয়েছে। সেইসাথে প্রজেক্টরের মাধ্যমে বঙ্গবন্ধু,মুক্তিযুদ্ধসহ পূর্বের পূজা নিয়ে তৈরি প্রদর্শনও করা হবে প্রতিদিন।

দুর্গোৎসব
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

নামায পরিত্যাগের ভয়াবহ পরিণতি

নামায পরিত্যাগের ভয়াবহ পরিণতি

রাজ মন্দিরের সভাপতি ডাঃ সুদীপ কুমার হালদার বাংলানিউজকে বলেন, প্রতিবছর রাজ মন্দিরের দুর্গাপূজার আয়োজনে কয়েক লাখ লোকের সমাগম ঘটে। আর আগতদের সেবায় ডাক্তার বাড়ির সকল লোকজন নিজেদের নিয়োজিত করেন। গত একমাস ধরে আমাদের ৪০ জন আত্মীয় স্বজন পূজোর আয়োজনকে কেন্দ্র করে শ্রম দিয়ে যাচ্ছেন। সাতক্ষীরার শকর পালের নেতৃত্ব ৬ জন পাল ২৫১ টি প্রতিমা তৈরির কাজ করেছে।

তিনি বলেন, এবারেও  সার্বিক নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপনসহ নিজস্ব ভলান্টিয়ার ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। পূজো ‍শুরুর দিন থেকে শেষ পর্যন্ত প্রতিদিন আগতদের উদ্দেশ্যে অন্য প্রসাদের ব্যবস্থা করা হবে। রাজ মন্দিরের পাশেই নারী ও শিশুদের জন্য ব্রেষ্ট ফিডিং কর্নার, নারীদের স্যানিটারি ন্যাপকিন ব্যবহারে উদ্বুদ্ধ করার লক্ষ্যে কাউন্সিলিং পয়েন্ট ও ফ্রি স্যানিটারি ন্যাপকিন বিতরণ, পূজা চলাকালে টানা ৪ দিন বিকেল ৩ টা থেকে রাত ১১ টা পর্যন্ত ফ্রি মেডিক্যাল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। ৫ টি তোরণের পাশাপাশি মন্দির এলাকায় পদ্মাসেতুর আদলে একটি স্প্যান বানানো হয়েছে। যারমধ্যে লাইব্রেরসিহ তিনটি কর্নার স্থাপন করা হয়েছে। রয়েছে মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা বসার স্থান।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

রাজ মন্দিরের পুজোর আয়োজক অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক বাবু শৈলেশ্বর হালদার বলেন, এখানে দুর্গাপূজার আয়োজনের পাশেই রয়েছে,মা কালির মন্দির, মা মনসা মন্দির, শিব ঠাকুর মন্দি, বাবা লোকনাথের মন্দির, মা স্বরস্বতীর মন্দির। আমরা চাই উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে পুজোর আয়োজন শেষ করতে। এরইমধ্যে স্থানীয় প্রশাসন আমাদের সার্বিক সহযোগীতা করছেন।

অপর আয়োজক নমিতা হালদার বলেন, তার ৪ সন্তানসহ স্বজনদের অংশগ্রহনে কয়েকবছর ধরে বৃহৎ আকারে রাজ মন্দিরে দুর্গাপূজার আয়োজন চলছে। বিশেষ করে ডাঃ সুদীপ কুমার হালদার, তার স্ত্রী ডাঃ স্নিগ্ধা চক্রবর্তী পুরো আয়োজনের সকল কাজের দেখভাল করে থাকেন। যাতে পুজোতে আসা কোন মানুষ কষ্ট না পান। আমাদের এখানে হিন্দুধর্মালম্বীদের পাশাপাশি বিভিন্ন ধর্মের মানুষ আসেন পূজো দেখতে।

স্থানীয় বাসিন্দা হরিদাস জানান, এ পূজোকে ঘিরে আশপাশের মানুষদের মাঝেও বেশ উৎসাহ রয়েছে, এ মন্দিরকে ঘিরে গ্রামীন মেলাও বসবে। আর দিনে দিনে এতো ভিড় বাড়ছে যে আশপাশের সড়কগুলোতেও যানবাহন চলাচলে নিয়ন্ত্রন ব্যবস্থা নিশ্চিত করতে হয়। শুনেছি এবারে নাকি বিভিন্ন মন্ত্র লেখা সংবলিত লিফলেটও করা হচ্ছে। যা মন্দির এলাকায় প্রবেশ করেই পাঠ করতে পারবেন যে কেউ। যাতে করে নতুন প্রজন্ম ধর্মের ওপর আরও শ্রদ্ধাশীল হবে বলে মনে করছি।

উল্লেখ্য নিজের ইচ্ছে ও বাবার মানত পূরণ করার লক্ষ্যে দীর্ঘ প্রচেষ্টার পর ডাঃ সুদীপ কুমার হালদার কবুতরখালীর ডাক্তার বাড়ির রাজ মন্দিরে গত ২০১৬ সালে ৪১‌টি প্রতীমা দি‌য়ে প্রথম বৃহৎ আকারে দুর্গাপূজার আয়োজন করেন।এরপরের বছর ১ শত এবং পরের বছর আড়াইশতটি প্রতিমা নিয়ে দুর্গাপূজার আকার বড় হতে থাকে। তবে করোনার কারনে দুই বছর বৃহৎ আকারের আয়োজন বন্ধ থাকার পর এবারে আবার ২৫১ টি প্রতিমা নিয়ে পূজোর আয়োজন করা হয়েছে। পূজা মন্ডপ এলাকায় বাহারি রংয়ের আলোকসজ্জার মাঝেই সাজা‌নো হ‌য়ে‌ছে কৃত্তা রাক্ষসী, কুম্ভকর্ন, জগদ্ধাত্রী, কা‌লি, মনসা, সরস্বতী, শিব, রাধা কৃষ্ণ, শ্রী‌চৈতন‌্য মহাপ্রভু, লক্ষ্মী নারায়ন, রাম সীতা, দুর্গা, হনুমান সহ  প্রতীমাগু‌লো।

এদিকে ব‌রিশাল বিভা‌গের ম‌ধ্যে ব‌রিশাল জেলায় প্রথমবা‌রের মত ২৫‌টি প্রতীমা তৈরী ক‌রে পূজা শুরু কর‌বে সদর উপ‌জেলার জাগুয়া ইউনিয়নের আস্তাকা‌ঠি সার্বজনীন শ্রী শ্রী হ‌রি ও দুর্গা ম‌ন্দি‌র। 

সর্বশেষ সংবাদ

বিএনপির সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ এনসিপি এমপি হাসনাতের

বিএনপির সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ এনসিপি এমপি হাসনাতের

হিলিতে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

হিলিতে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সংসদে ‘ফ্যাসিবাদের ছায়া’ ফিরে এসেছে—ডা. শফিকুর রহমান

সংসদে ‘ফ্যাসিবাদের ছায়া’ ফিরে এসেছে—ডা. শফিকুর রহমান

উলিপুরে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

উলিপুরে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

নিখোঁজের ১১ দিনেও খোঁজ মেলেনি হিফজ ছাত্র তন্ময়ের, দিশেহারা পরিবার

নিখোঁজের ১১ দিনেও খোঁজ মেলেনি হিফজ ছাত্র তন্ময়ের, দিশেহারা পরিবার

জনপ্রিয় সংবাদ

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

জিলক্বদ মাসে ইবাদতের প্রস্তুতির বার্তা

জিলক্বদ মাসে ইবাদতের প্রস্তুতির বার্তা

আরবি চান্দ্র বছরের একাদশ মাস জিলক্বদ মুসলমানদের জন্য এক বিশেষ তাৎপর্যপূর্ণ সময় হিসেবে বিবেচিত। হজের তিন মাসের মধ্যে এটি দ্বিতীয় মাস এবং একই সঙ্গে হারাম মাসগুলোর একটি, যেখানে ইবাদত, সংযম ও আত্মশুদ্ধির গুরুত্ব বিশেষভাবে আলোচিত হয়। ইসলামের ইতিহাস ও শরিয়তের আলোকে জিলক্বদ মাসকে বিশ্রাম ও প্রস্তুতির সময় বলা হয়। রজব, শাবান, রমজান ও শাওয়াল মাসে ধারাবাহিক ইবাদতের পর এই মাস মুমিনের

নামায পরিত্যাগের ভয়াবহ পরিণতি

নামায পরিত্যাগের ভয়াবহ পরিণতি

"নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ" প্রিয় পাঠকবৃন্দ, আজ আমি আপনাদের হাফিজ মাছুম আহমদ দুধরচকী, আপনাদের সামনে তুলে ধরতে চাই নামায আদায় না করার কি শাস্তি হবে! সেই সম্পর্কে নিম্নে আলোচনা সংকিপ্ত আকারে তুলে ধরছি, "ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ" -ঈমান আনয়নের পর মুমিন বান্দাদের জন্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবশ্যপালনীয় ইবাদাত হচ্ছে পাঁচ ওয়াক্ত নামায। প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে ধনী-গরিব নির্বিশেষে

বিদায়ের সুরে রমজান, শেষ জুমায় ইবাদতের ছোঁয়া

বিদায়ের সুরে রমজান, শেষ জুমায় ইবাদতের ছোঁয়া

আজ ২০ মার্চ পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার, জুমাতুল বিদা। সারাদেশে দিনটি যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য, মর্যাদা ও ইবাদতের মধ্য দিয়ে পালিত হচ্ছে। ‘জুমাতুল বিদা’ শব্দটি আরবি, যেখানে ‘বিদা’ অর্থ বিদায়—অর্থাৎ রমজানের শেষ জুমা। মুসলিম বিশ্বের কাছে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও মর্যাদাপূর্ণ হিসেবে বিবেচিত। রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের বিভিন্ন মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিরা জুমার নামাজ আদায়ের জন্য ভিড় করছেন। নামাজের

পবিত্র শবেকদর আজ

পবিত্র শবেকদর আজ

আজ সোমবার রাতে পবিত্র লাইলাতুল কদর বা শবেকদর পালিত হবে। এই রাত মুসলমানদের কাছে অত্যন্ত মহিমান্বিত একটি রাত। প্রতিবছর পবিত্র রমজান মাসের ২৬ তারিখ রাতে শবেকদর পালন করা হয়। ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত-বন্দেগির মাধ্যমে এই রাত কাটান। শবেকদরের এই রাতে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে। এই রাতকে কেন্দ্র করে কোরআনে ‘আল-কদর’ নামে একটি সুরা নাজিল করা হয়েছে। ‘শবেকদর’ ফারসি শব্দ। শব মানে রাত

বদর দিবসের তাৎপর্য ও মুসলিম উম্মাহর শিক্ষা

বদর দিবসের তাৎপর্য ও মুসলিম উম্মাহর শিক্ষা

ঐতিহাসিক বদর দিবস ইসলামের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। হিজরি দ্বিতীয় সনের ১৭ রমজানে সংঘটিত বদর যুদ্ধ ইসলামের ইতিহাসে প্রথম সশস্ত্র যুদ্ধ হিসেবে পরিচিত। এই দিনে বদর প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর নেতৃত্বে অল্পসংখ্যক মুসলিম বাহিনী মক্কার কুরাইশদের শক্তিশালী বাহিনীর বিরুদ্ধে লড়াই করে বিজয় অর্জন করে। ইতিহাস থেকে জানা যায়, মক্কার কাফেররা মহানবী (সা.) এবং তাঁর অনুসারীদের মক্কা থেকে মদিনায় হিজরত