শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬১৪ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ধর্ম

জামাতে পুরো জুমার নামাজ না পেলে কী করবেন?

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২২, ১৬:৫৬

শেয়ার করুনঃ
জামাতে পুরো জুমার নামাজ না পেলে কী করবেন?

জামাতে ইমামের সঙ্গে প্রথম রাকাত থেকে নামাজ না পেলে কীভাবে নামাজ সম্পন্ন করা যায়, তা জানা প্রত্যেক মানুষের জন্য জরুরি। জুমার নামাজসহ অন্যান্য ওয়াক্তে মাসবুক ব্যক্তিদের নামাজ আদায়ের বিষয়টি তুলে ধরা হলো-

জুমার নামাজে মাসবুক হলে

আরও

শুক্রবারের আমলে মুমিনের জীবনে আসে প্রশান্তি ও বরকত

শুক্রবারের আমলে মুমিনের জীবনে আসে প্রশান্তি ও বরকত

কোনো ব্যক্তি যদি জুমা পড়তে এসে এক রাকাত পায় তবে সে ইমামের সালাম ফেরানোর পর বাকি এক রাকাত পড়ে নিলেই জুমা আদায় হয়ে যাবে।অনুরুপভাবে কেউ দ্বিতীয় রাকাতের রুকুর আগে ইমামের সঙ্গে নামাজে অংশগ্রহণ করতে পারলে ইমামের সালাম ফেরানোর পর দ্বিতীয় রাকাত আদায় করলে জুমা আদায় হয়ে যাবে।

কিন্তু যদি কেউ নামাজের দ্বিতীয় রাকাতে রুকুর পর জামাতে অংশগ্রহণ করে তবে তার এ অংশগ্রহণ জুমা হিসেবে বিবেচিত হবে না। বরং তাকে ইমামের সালাম ফেরানোর পর ৪ রাকাত নামাজ আদায় করতে হবে। জামাতে অংশগ্রহণের সময় জোহরের ৪ রাকাত নামাজ আদায়ের নিয়তে শমিল হবে এবং তা আদায় করে নেবে। হাদিসে পাকে এসেছে-

আরও

জুমার নামাজ মুমিনের সাপ্তাহিক ঈমান নবায়নের গুরুত্বপূর্ণ সুযোগ

জুমার নামাজ মুমিনের সাপ্তাহিক ঈমান নবায়নের গুরুত্বপূর্ণ সুযোগ

হজরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, ‘যে ব্যক্তি জুমার এক রাকাত পেয়ে যায়, সে ব্যক্তি যেন আর এক রাকাত পড়ে নেয়। কিন্তু যে (দ্বিতীয় রাকাতের) রুকু না পায়, সে যেন জোহরের ৪ রাকাত পড়ে নেয়।’ (তাবারানি, বায়হাকি, মুসান্নেফে ইবনে আবি শায়বা)আর যদি কোনো ব্যক্তি জুমার নামাজ না পায় বা মসজিদে গিয়ে দেখে জুমা নামাজ শেষ হয়ে গেছে তবে ওই ব্যক্তি জোহরের ৪ রাকাত নামাজ পড়ে নেবে। কারণ জামাত ছাড়া একা একা জুমার নামাজ পড়া যায় না।

চার রাকাত বিশিষ্ট ফরজ নামাজে মাসবুক হলে

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

যে ব্যক্তি ইমামের সঙ্গে ৪ রাকাত বিশিষ্ট ফরজ নামাজ (জোহর-আসর-এশা) এক রাকাত পেলো, তার প্রতি আবশ্যক হলো ইমামের সালাম ফেরানোর পর বাকি তিন রাকাত আদায় করা। সে দ্বিতীয় রাকাতে সুরা ফাতেহা ও অন্য একটি সুরা মিলিয়ে প্রথম তাশাহহুদের জন্য বসবে। এরপর বাকি দুই রাকাত শুধুমাত্র সুরা ফাতেহা পাঠ করবে। অর্থাৎ মাসবুক ব্যক্তি ইমামের সঙ্গে যেখান থেকে নামাজ পেয়েছে, সেখান থেকে তার নামাজের প্রথমাংশ ধরে বাকি নামাজ সম্পূর্ণ করবে।

তিন রাকাত বিশিষ্ট ফরজ নামাজে মাসবুক হলে

যে ব্যক্তি ইমামের সঙ্গে মাগরিবের নামাজের এক রাকাত পেলো সে ইমামের সালাম ফেরানোর পর দ্বিতীয় রাকাতে সুরা ফাতেহা ও অন্য একটি সুরা মিলিয়ে প্রথম তাশাহহুদের জন্য বসবে। এরপর তৃতীয় রাকাত শুধু সুরা ফাতেহা পাঠ করে আদায় করে শেষ তাশাহহুদের জন্য বসবে এবং পূর্বের নিয়মে সালাম ফেরাবে।

দুই রাকাত বিশিষ্ট নামাজে মাসবুক হলে

যে ব্যক্তি ইমামের সঙ্গে ফজর নামাজের এক রাকাত পেল সে ইমামের সালাম ফেরানোর পর দ্বিতীয় রাকাত সুরা ফাতেহা ও অন্য একটি সুরা মিলিয়ে তাশাহহুদের জন্য বসে বৈঠক শেষে সালাম ফিরাবে। যখন কেউ ইমামের শেষ বৈঠকের সময় মসজিদে প্রবেশ করে তখন সুন্নাত হলো সে যেন নামাজে শরিক হয় এবং ইমামের সালাম ফেরানো পরে তার নামাজ পূর্ণ করে।আল্লাহ তাআলা জামাতে ছুটে যাওয়া নামাজ যথাযথভাবে আদায় করার তাওফিক দান করুন। আমিন।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

সর্বশেষ সংবাদ

আল্লাহর সঙ্গে সুসম্পর্ক গড়াই মুমিনের জীবনের সবচেয়ে বড় সাফল্য

আল্লাহর সঙ্গে সুসম্পর্ক গড়াই মুমিনের জীবনের সবচেয়ে বড় সাফল্য

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধার

শেখ হাসিনার পালানোর ভিডিও প্রকাশ করা সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধার

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

মির্জাপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

মির্জাপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

গরু চুরিতে বাধা, নবাবগঞ্জে যুবককে কুপিয়ে দুই গরু লুট

গরু চুরিতে বাধা, নবাবগঞ্জে যুবককে কুপিয়ে দুই গরু লুট

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর

দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

২০ শতাংশ জমিতে কেরালা শিম চাষে দেড় লাখ টাকা লাভের স্বপ্ন

এ সম্পর্কিত আরও পড়ুন

আল্লাহর সঙ্গে সুসম্পর্ক গড়াই মুমিনের জীবনের সবচেয়ে বড় সাফল্য

আল্লাহর সঙ্গে সুসম্পর্ক গড়াই মুমিনের জীবনের সবচেয়ে বড় সাফল্য

মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও গভীর সম্পর্ক হওয়া উচিত মহান আল্লাহর সঙ্গে। তাঁর প্রতি ভালোবাসা, আনুগত্য, কৃতজ্ঞতা ও ভয় অন্তরে ধারণ করার মধ্য দিয়েই একজন মুমিন প্রকৃত ঈমানি জীবনের পরিচয় দেন। ইসলামী চিন্তাবিদ ও লেখক হাফিজ মাছুম আহমদ দুধরচকী তাঁর আলোচনায় আল্লাহর সঙ্গে বান্দার সুসম্পর্ক বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, মহান আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এবং মাতৃগর্ভে বিভিন্ন

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

ইসলামে পিতা-মাতার প্রতি শ্রদ্ধা, আনুগত্য ও সদ্ব্যবহারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে বিবেচনা করা হয়েছে। মহান আল্লাহর ইবাদতের নির্দেশ দেওয়ার পরই পবিত্র কোরআনে পিতা-মাতার সঙ্গে উত্তম আচরণের নির্দেশ এসেছে। এ কারণে তাঁদের অধিকার রক্ষা করা প্রত্যেক সন্তানের গুরুত্বপূর্ণ দায়িত্ব। হাফিজ মাছুম আহমদ দুধরচকীর আলোচনায় পিতা-মাতার মর্যাদা ও তাঁদের প্রতি সন্তানের কর্তব্যের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, পিতা-মাতার সন্তুষ্টি অর্জন এবং

পবিত্র জমাদিউল আউয়াল মাসের গুরুত্ব ও ফজিলত

পবিত্র জমাদিউল আউয়াল মাসের গুরুত্ব ও ফজিলত

নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা’দ, আরবের শীতকাল জমাদিউল আউয়াল। আরবি বর্ষপঞ্জি বা হিজরি সনের পঞ্চম মাস হলো ‘জমাদিউল আউয়াল’। এর জোড়া মাস হলো ‘জমাদিউস সানি’, এটি হিজরি আরবি সনের ষষ্ঠ মাস। আমাদের ভারতীয় উপমহাদেশে এই মাস দুটি ‘জমাদিউল আউয়াল’ ও ‘জমাদিউস সানি’ নামে সমধিক পরিচিত। এর বাংলা অর্থ হলো প্রথম জমাদা ও দ্বিতীয় জমাদা বা প্রথম শীত ও

পবিত্র জুমার দিনের ফজিলত: যে আমলগুলোতে মিলতে পারে অশেষ সওয়াব

পবিত্র জুমার দিনের ফজিলত: যে আমলগুলোতে মিলতে পারে অশেষ সওয়াব

মুসলিম উম্মাহর কাছে শুক্রবার একটি বিশেষ মর্যাদাপূর্ণ দিন। ইসলামে এ দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়। জুমার দিন মুসলমানরা মসজিদে সমবেত হয়ে জুমার নামাজ আদায় করেন, আল্লাহর ইবাদতে মশগুল হন এবং নিজেদের ভুল-ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করেন। ইসলামি বিশ্বাস অনুযায়ী, শুক্রবার এমন একটি দিন, যেদিন আল্লাহর রহমত ও ক্ষমা লাভের বিশেষ সুযোগ রয়েছে। তাই এ দিনটি শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না

জুমার দিনে যেসব আমল বদলে দিতে পারে জীবন

জুমার দিনে যেসব আমল বদলে দিতে পারে জীবন

জুমার দিন মুসলমানদের জন্য সপ্তাহের অন্যতম মর্যাদাপূর্ণ দিন। হাদিসে এ দিনের বিশেষ ফজিলতের কথা বর্ণিত হয়েছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুমার দিনের মর্যাদা উল্লেখ করে এটিকে গুরুত্বপূর্ণ দিন হিসেবে তুলে ধরেছেন। এ দিনে জুমার নামাজ আদায় করা হয়, যা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। কোরআনে জুমার নামাজের আজান হলে আল্লাহর স্মরণের দিকে এগিয়ে যেতে এবং বেচাকেনা ছেড়ে দিতে নির্দেশ দেওয়া