বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬২১ মাঘ, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ধর্ম

খোদাভীতি সংকট নিরসনের মূল উপায়

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২২, ১৬:৫৫

শেয়ার করুনঃ
খোদাভীতি সংকট নিরসনের মূল উপায়

পৃথিবীটা বৈচিত্র্যময় মানুষের একটি আবাসস্থল। এতে বাস করে সুখী-দুঃখী, ধনী-গরিব, সাদা-কালো বিভিন্ন পর্যায়ের জনগোষ্ঠী। এ পৃথিবীতে কেউ আছে রাজা, কেউ প্রজা। কেউ থাকে ফুটপাতে, কেউ মহলে। বৈচিত্র্যময় এ জীবনযাত্রায় সবার লক্ষ্য নির্মল শান্তির নীড় গড়া। হৃদয়ে সবাই আঁকে আনন্দ সুখের পরশে উজ্জীবিত হওয়ার স্বপ্ন। তবে সবই মহান আল্লাহর নিয়ন্ত্রণে। তাঁর ইচ্ছায় কেউ সুখ-শান্তির সৌভাগ্য লাভ করে। কারও ভাগ্যে নেমে আসে দুঃখ, বেদনা, মহামারি, অশান্তি ও বিষাদ-ক্লিষ্ট। আসে অভাব-অনটন, পরাজয়, অসম্মান ও মহাবিপদের গ্লানি। কোরআন-সুন্নাহর আলোকে সবই মহান আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা।

 আল্লাহ ঘোষণা করেন, ‘আর আমি অবশ্যই তোমাদিগকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি এবং ফলফসল বিনষ্টের মাধ্যমে। তবে সুসংবাদ দাও ধৈর্যশীলদের।’ (সুরা বাকারা, আয়াত ১৫৫) অন্য আয়াতে আল্লাহ ঘোষণা করেন, ‘অবশ্যই ধনসম্পদে ও জনসম্পদে তোমাদের পরীক্ষা হবে এবং নিশ্চয়ই তোমরা শুনবে পূর্ববর্তী আহলে কিতাবদের কাছে এবং মুশরিকদের কাছে বহু অশোভন উক্তি। 

আরও

মেরাজের রজনীতে হাবিব ও মাহবুবের একান্ত সাক্ষাৎ: দুধরচকী

মেরাজের রজনীতে হাবিব ও মাহবুবের একান্ত সাক্ষাৎ: দুধরচকী

আর যদি তোমরা ধৈর্য ধারণ কর এবং খোদাভীতি অর্জন কর তবে তা হবে একান্ত দৃঢ় সংকল্পের কাজ।’ (সুরা আলে ইমরান, আয়াত ১৮৬) কখনো আপদ-বিপদ ও সংকট, সমস্যা মানুষের পাপাচার ও অন্যায়ের কারণে এসে থাকে। যেন তারা পাপ ও অন্যায় থেকে সতর্ক হয়ে যায়। এ হিসাবে বিপদ আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য এক ধরনের অনুগ্রহ। আল্লাহ ইরশাদ করেন, ‘মানুষের কৃতকর্মের দরুন স্থলে ও সমুদ্রে বিপর্যয় ছড়িয়ে পড়েছে। আল্লাহ তাদের কিছু কর্মের শাস্তি আস্বাদন করাতে চান, যাতে তারা ফিরে আসে।’ (সুরা রুম, আয়াত ৪১) 

ইবনে ওমর (রো.) থেকে বর্ণিত, রসুলুল্লাহ (সা.) বলেন, ‘তোমরা যখনই প্রকাশ্য অপকর্মে লিপ্ত হবে তখনই এমন মহামারি ও দুর্ভিক্ষে পতিত হবে যা তোমাদের পূর্ববর্তীদের মধ্যে কখনো প্রত্যক্ষ করা যায়নি। যখন তোমরা মাপে কম করবে, অভাব-অনটন ও অত্যাচারী শাসকের নির্যাতনের শিকার হবে। যখন তোমরা জাকাত আদায় বর্জন করবে, অনাবৃষ্টির শিকার হবে। যখন আল্লাহ ও রসুলের বিধান পালনে উদাসীন হবে, তোমরা শত্রু মাধ্যমে আক্রান্ত হবে। 

সংকট
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

কোরআন ও হাদীসের আলোকে শবে মেরাজ এবং মেরাজের ঘটনা

কোরআন ও হাদীসের আলোকে শবে মেরাজ এবং মেরাজের ঘটনা

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

আর যখন খোদাপ্রদত্ত কিতাবের বিধান পরিহার করবে, তোমরা দুঃখ-দুর্দশায় নিপতিত হবে।’ (ইবনে মাজাহ) গোটা বিশ্বের মানুষ আজ বহুমুখী সংকটের সম্মুখীন। হিংসা-বিদ্বেষ, হানাহানি, মারামারি ও যুদ্ধবিগ্রহের অমানবিকতায় পিষ্ট হচ্ছে গোটা বিশ্ব। ক্ষুধা, দারিদ্র্য ও নানামুখী সংকটে হাজার হাজার মানুষ প্রতিনিয়ত নিঃস্ব হওয়ার দ্বারপ্রান্তে। যুদ্ধপ্রেমিকদের রোষানলে ধুঁকছে অসহায় মানুষ। গোটা পৃথিবী প্রভাবিত হচ্ছে মারাত্মকভাবে। বিশ্ববাজারে নিত্যপ্রয়োজনীয় সবকিছুতে জোগান সংকট তীব্র হচ্ছে। 

অন্যদিকে অতিরিক্ত চাহিদা মুদ্রাস্ফীতিসহ বিভিন্নমুখী দুর্ভোগ তৈরি করছে। ব্যক্তি, পরিবার, সমাজ ও দেশে দেশে সৃষ্টি হচ্ছে কৃত্রিম সংকট, অনাকাক্সিক্ষত দুর্ভিক্ষ। সব ধরনের সংকট নিরসনে ইসলামের টেকসই সমাধান হলো আল্লাহর শরণাপন্ন হওয়া। তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করা। কোরআনে ইরশাদ হচ্ছে, ‘তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা প্রার্থনা কর। তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের ধনসম্পদ ও সন্তান-সন্ততিতে সমৃদ্ধ করবেন এবং তোমাদের জন্য স্থাপন করবেন উদ্যান ও প্রবাহিত করবেন নদীনালা।’ (সুরা নুহ, আয়াত ১০-১২) 

এ ছাড়া আমাদের এ সংকটকালে ধৈর্য ও সহনশীলতা অবলম্বন করতে হবে। অবলম্বন করতে হবে তাকওয়া। সুদৃঢ় করতে হবে ইমানি শক্তি। মহান আল্লাহ বলেন, ‘আর যদি সেই জনপদের অধিবাসীরা ইমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, তবে আমি তাদের জন্য আকাশমন্ডলী ও পৃথিবীর কল্যাণ উন্মুক্ত করে দিতাম।’

লেখক : গবেষক, ইসলামিক রিসার্চ সেন্টার, বসুন্ধরা, ঢাকা।

জনপ্রিয় সংবাদ

এবার ইরানকে ভয়াবহ হামলার হুমকি ট্রাম্পের

এবার ইরানকে ভয়াবহ হামলার হুমকি ট্রাম্পের

নির্বাচনে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ থাকবে: মার্কিন রাষ্ট্রদূত

নির্বাচনে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ থাকবে: মার্কিন রাষ্ট্রদূত

প্রায় ২০০ ইইউ পর্যবেক্ষক আসছে বাংলাদেশে

প্রায় ২০০ ইইউ পর্যবেক্ষক আসছে বাংলাদেশে

নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা, পাচ্ছে বাংলাদেশ

নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা, পাচ্ছে বাংলাদেশ

নিউমুরিং টার্মিনাল নিয়ে রুল খারিজ হাইকোর্টে

নিউমুরিং টার্মিনাল নিয়ে রুল খারিজ হাইকোর্টে

সর্বশেষ সংবাদ

স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার ইচ্ছা নাসীরুদ্দীনের

স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার ইচ্ছা নাসীরুদ্দীনের

জামায়াতের আমির কটুক্তি করায় বানারীপাড়ায় কর্মজীবি নারীদের ঝাড়ু মিছিল

জামায়াতের আমির কটুক্তি করায় বানারীপাড়ায় কর্মজীবি নারীদের ঝাড়ু মিছিল

বড়লেখা সীমান্তে উচ্চ বিস্ফোরক ও ভারতীয় পাইপ গানসহ অবৈধ অস্ত্র উদ্ধার

বড়লেখা সীমান্তে উচ্চ বিস্ফোরক ও ভারতীয় পাইপ গানসহ অবৈধ অস্ত্র উদ্ধার

নোয়াখালীতে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

নোয়াখালীতে ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

গোয়ালন্দে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্নহত্যা

গোয়ালন্দে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্নহত্যা

এ সম্পর্কিত আরও পড়ুন

পবিত্র শবে বরাত আজ

পবিত্র শবে বরাত আজ

আজ মঙ্গলবার দিবসের আলোকরেখা পশ্চিমে মিলিয়ে যাওয়ার পরই শুরু হবে অনেক মুসলমানের কাছে পরম কাঙ্ক্ষিত মহিমাময় রজনি—শবে বরাত। পাপ থেকে সর্বান্তকরণে ক্ষমা প্রার্থনা করে নিষ্কৃতি লাভের অপার সৌভাগ্যের রাত। শবে বরাত পালন নিয়ে আলেম-ওলামাদের মধ্যে দুস্তর মতভেদ বিদ্যমান। পালনের বিপক্ষের পাল্লা দিনে দিনে ভারী হচ্ছে। ইবনে মাজাহ ও বাইহাকীর একটি দুর্বল হাদিসে উল্লেখ আছে, হজরত আলি ইবনে আবি তালেব (রা.)

শবে বরাতের তাৎপর্য: আল্লামা মুফতী মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী (রহ.)

শবে বরাতের তাৎপর্য: আল্লামা মুফতী মুজাহিদ উদ্দীন চৌধুরী দুবাগী (রহ.)

যাদের ধারণা রয়েছে যে, শবে বরাত এবং পনেরই শা’বান রাতের কোন অস্তিত্ব, কোন হাকিকত, ফযিলত এবং কোনরূপ বিশেষত্ব নেই, তারা যেন শবে বরাতের গুরুত্ব ও ফযিলত সম্পর্কে সিহাসিত্তার বিশ্বস্ত কিতাব জামে তিরমিযির ২য় খণ্ড ৭৩৯নং হাদিস খুলে দেখেন। তাদের জন্য উচিৎ হল এ সম্পর্কে জানা, হাদিসের কিতাবসমূহ খুলে দেখা এবং অজ্ঞতা বশতঃ মিথ্যা ফতওয়াবাজী করার পূর্বে এ বিষয়ে সঠিক জ্ঞান

দৈনন্দিন জীবনে ইসলামের পথনির্দেশনা

দৈনন্দিন জীবনে ইসলামের পথনির্দেশনা

বর্তমান ব্যস্ত ও প্রতিযোগিতামূলক জীবনে মানুষ নানা দুশ্চিন্তা ও অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন কাটাচ্ছে। এই বাস্তবতায় ইসলাম মানুষের জন্য শান্তি, শৃঙ্খলা ও ভারসাম্যপূর্ণ জীবনব্যবস্থার দিকনির্দেশনা দেয়, যা কেবল ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। ইসলাম মানুষকে সৎ পথে চলার আহ্বান জানায় এবং অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে শেখায়। পবিত্র কুরআনে বারবার ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সত্যের পক্ষে অবিচল থাকার নির্দেশ

মৃত ব্যক্তির জন্য করণীয় কিছু আমল

মৃত ব্যক্তির জন্য করণীয় কিছু আমল

জীবিত আত্মীয়-স্বজন কিংবা কাছের মানুষের জন্য তাদের কিছু করণীয় রয়েছে, তেমনি মৃতদের জন্যও অনেক কিছু করার আছে। কেননা হাদিস শরিফে মৃত আত্মীয়দের জন্য কিছু আমল করার নির্দেশনা পাওয়া যায়। যেগুলোর মাধ্যমে মহান আল্লাহ চাইলে তাদের ক্ষমা করে দিতে পারেন। তাদের মর্যাদা বৃদ্ধি করতে পারেন। এবং তাদের সওয়াবের পাল্লা ভারী করে দিতে পারেন। নিম্নে এমনই কিছু আমল তুলে ধরা হলো— দোয়া :

রমজান ১৪৪৭ হিজরির সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

রমজান ১৪৪৭ হিজরির সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ

চাঁদ দেখা সাপেক্ষে এবার পবিত্র রমজান মাস শুরু হবে আগামী ১৯ বা ২০ ফেব্রুয়ারি। ঢাকার জন্য প্রথম রমজান ১৯ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে এবং সেই অনুযায়ী ইসলামিক ফাউন্ডেশন ঢাকার সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে। [https://enews71.com/storage/yExHHDzg5nkRWSrzMls0gWAgerjZt5oeBPvfBhFp.webp]রমজানের কেলেন্ডার [https://enews71.com/storage/yExHHDzg5nkRWSrzMls0gWAgerjZt5oeBPvfBhFp.webp]মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশন জানায়, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবের নেতৃত্বে দেশের শীর্ষ মুফতি ও আলেমরা সেহরি ও ইফতারের সময়সূচি চূড়ান্ত করেছেন। ১৯ ফেব্রুয়ারি ঢাকায়