মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬১১ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ধর্ম

মসজিদে উঁচু স্বরে কথা বলার বিধান কী?

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ মে ২০২১, ৯:৩৩

শেয়ার করুনঃ
মসজিদে উঁচু স্বরে কথা বলার বিধান কী?

মসজিদ আল্লাহর ঘর। ইবাদতের জন্য নির্ধারিত স্থান। কথা যত গুরুত্বপূর্ণই হোক না কেন, মসজিদে নামাজের সময় উচ্চ আওয়াজে কথাবার্তা বলা যাবে না। কুরআন সুন্নাহর নির্দেশনাও এমনই। মসজিদে উচ্চস্বরে কথা প্রসঙ্গে রয়েছে কুরআন-সুন্নাহর দিক-নির্দেশনা।

মসজিদে ইমামের সালাম ফেরানোর পর অনেকেই ওঠে দাঁড়িয়ে যান। অনেকে বাইরে বের হওয়ার জন্য চেষ্টা করেন। আবার পেছনে অনেকে ছুটে যাওয়া নামাজ সম্পন্ন করতে দাঁড়িয়ে যান। এ সময় উচ্চস্বরে কথা বললে, নামাজরত ব্যক্তিদের সুরা-ক্বেরাত পড়তে অসুবিধা হয়। নামাজে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যা মারাত্মক অন্যায় কাজ। এ প্রসঙ্গে হাদিসের এক বর্ণনায় এসেছে-

আরও

সবর ও তাওয়াক্কুলে মুমিনের শক্তি

সবর ও তাওয়াক্কুলে মুমিনের শক্তি

হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু একবার দেখলেন- দুই জন লোক (মদিনার) মসজিদে নববিতে উঁচু আওয়াজে কথা বলছেন। তিনি বললেন- তোমরা কোন্ জায়গার লোক? তারা বললো- আমরা তায়েফের অধিবাসী।

হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন- তোমরা যদি মদিনার অধিবাসী হতে, তাহলে আমি বেত দিয়ে তোমাদের আঘাত করতাম! কেন তোমরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মসজিদে উঁচু স্বরে কথা বলছ? (বুখারি)

আরও

পিতামাতার অবাধ্যতায় দুনিয়া-আখিরাতে কঠিন পরিণতি

পিতামাতার অবাধ্যতায় দুনিয়া-আখিরাতে কঠিন পরিণতি

মসজিদউঁচুস্বরকথা
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

মসজিদে উচ্চস্বরে কথা বললে, অন্য যারা ইবাদত-বন্দেগি করে কিংবা নামাজ পড়ে তাদের ইবাদত-বন্দেগি ও নামাজে ব্যঘাত সৃষ্টি হয়। নামাজরত ব্যক্তিরা উচ্চ আওয়াজ শোনার কারণে ঠিকভাবে সুরা-কেরাত পড়তে পারে না। নামাজে বিঘ্ন ঘটে। এটি মারাত্মক অন্যায়। তাই এ কারণেই মসজিদে উচ্চ আওয়াজে কথাবার্তা বলা নিষেধ।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

হজরত আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহুর মধ্যকার মতবিরোধে তাদের কণ্ঠস্বর উঁচু হয়েগিয়েছিল। যা ঘটেছিল বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে মসজিদে নববিতে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কুরআনের আয়াত নাজিল করলেন এভাবে-

‘হে ঈমানদারগণ! তোমরা নবির কণ্ঠস্বরের ওপর নিজেদের কণ্ঠস্বর উঁচু করো না। এবং নিজেদের মধ্যে যেভাবে উচ্চস্বরে কথা বলো, তাঁর সাথে তেমন উচ্চস্বরে কথা বলো না। কারণ এতে তোমাদের কর্মফল বিনষ্ট হয়ে যাবে অথচ তোমরা বুঝতেই পারবে না।’ (সুরা হুজরাত : আয়াত ২)

এ আয়াত নাজিলের পর মসজিদে নববিতে হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু প্রয়োজন হলে বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে এত আস্তে কথা বলতেন যে, দ্বিতীয় বার জিজ্ঞাসা না করা হলে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তা শুনতে পেতেন না! (বুখারি)দুনিয়ার সব মসজিদ যদিও মসজিদে নববি বা নবির মসজিদ নয়, তথাপিও মসজিদের আদব রক্ষায় উচ্চ আওয়াজে কথা না বলাই উত্তম। যাতে কারো ইবাদতের ক্ষতি না হয়।

সুতরাং মুমিন মুসলমানের উচিত, হাদিসের নির্দেশনা অনুযায়ী যখন মানুষ মসজিদে নামাজ পড়ে তখন উচ্চ স্বরে কথা না বলা। নামাজের সময় মসজিদে কথা বলা নিষিদ্ধ হওয়াই জরুরি। ফলে নামাজরত ব্যক্তি নির্বিঘ্নে নিজেদের ইবাদত-বন্দেগিতে নিয়োজিত করতে পারে। শব্দহীন পরিবেশে একান্ত মনোযোগের সঙ্গে নামাজ আদায় করতে পারে।আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে মসজিদে উচ্চ স্বরে কথা বলা থেকে বিরত থাকার তাওফিক দান করুন। কুরআন-সুন্নাহর ওপর যথাযথ আমল করার তাওফিক দান করুন। আমিন।

জনপ্রিয় সংবাদ

সংশোধিত ৭০ অনুচ্ছেদে হবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন

সংশোধিত ৭০ অনুচ্ছেদে হবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন

রুহুল কবীর রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

রুহুল কবীর রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

মির্জা ফখরুল দেশের ২৩তম রাষ্ট্রপতি

মির্জা ফখরুল দেশের ২৩তম রাষ্ট্রপতি

ফুল দিয়ে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন তারেক রহমানের

ফুল দিয়ে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন তারেক রহমানের

পরকীয়ার অভিযোগে সালিস, প্রকাশ্যে নারীকে জুতাপেটার ভিডিও

পরকীয়ার অভিযোগে সালিস, প্রকাশ্যে নারীকে জুতাপেটার ভিডিও

এ সম্পর্কিত আরও পড়ুন

ক্ষমাশীল হতে বলেছে কোরআন ও হাদিস

ক্ষমাশীল হতে বলেছে কোরআন ও হাদিস

মানুষের জীবনে ভুল, মতবিরোধ ও মনোমালিন্য স্বাভাবিক বিষয়। তবে ইসলাম মানুষকে প্রতিশোধের পরিবর্তে ক্ষমা, ধৈর্য ও উদারতার শিক্ষা দিয়েছে। কোরআন ও হাদিসে অন্যকে ক্ষমা করার মর্যাদা এবং এর মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরা হয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, ‘যারা রাগ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে, আল্লাহ তাদের ভালোবাসেন।’ এই আয়াত একজন মুমিনকে রাগের মুহূর্তেও নিজেকে নিয়ন্ত্রণ করার

মহানবী (সা.)-এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি

মহানবী (সা.)-এর সার্বজনীন আদর্শ ও চারিত্রিক গুণাবলি

ব্যক্তি, গোষ্ঠী, সম্প্রদায়, জাতি ও ধর্মের সীমারেখা পেরিয়ে গোটা মানবজাতির জন্য কল্যাণ, শান্তি ও উত্তম আদর্শ নিয়ে আগমন করেছেন মহানবী হযরত মুহাম্মদ (সা.)। তিনি ছিলেন ‘রাহমাতুল্লিল আলামিন’—সমগ্র বিশ্বজগতের জন্য রহমত। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ; তার জন্য, যে আল্লাহ ও পরকাল প্রত্যাশা করে এবং আল্লাহকে অধিক স্মরণ করে।’ (সূরা আল-আহযাব: ২১) মহানবী

পিতামাতার অবাধ্যতায় দুনিয়া-আখিরাতে কঠিন পরিণতি

পিতামাতার অবাধ্যতায় দুনিয়া-আখিরাতে কঠিন পরিণতি

ইসলামে পিতামাতার মর্যাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহর ইবাদতের নির্দেশের পরই বহু ক্ষেত্রে পিতামাতার সঙ্গে সদ্ব্যবহারের কথা বলা হয়েছে। তাই তাদের অবহেলা, অসম্মান কিংবা কষ্ট দেওয়া একজন মুসলিমের জন্য গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত। পিতামাতার প্রতি দায়িত্ব পালনের বিষয়ে কোরআন ও হাদিসে রয়েছে সুস্পষ্ট নির্দেশনা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, পিতামাতার একজন বা উভয়ে বার্ধক্যে উপনীত হলে তাদের প্রতি ‘উফ’ শব্দটিও বলা যাবে না

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন

নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা’দ” হযরত মুহাম্মাদ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন এক নবী যাঁকে আল্লাহ তা’য়ালা ‘বিশ্বনবী’ করেছেন । তিনি সারা বিশ্বের সকল মানুষদের জন্য রহমত স্বরুপ । এর আগের নবীগণকে আল্লাহ নির্দিষ্ট জাতি, সম্প্রদায় বা ভূ-খন্ডের জন্য নবী বা ঈশ্বরের দূত করেন কিন্তু মুহাম্মাদ (সা.) কে সারা বিশ্বের সকল মানুষ এবং জ্বীন সম্প্রদায়ের নবী করা

ইসলামে মুমিন বান্দার পরিচয়

ইসলামে মুমিন বান্দার পরিচয়

ইসলামে মুমিন বান্দার পরিচয় শুধু মুখে ঈমানের দাবি নয়; বরং বিশ্বাস, আমল, চরিত্র ও মানুষের সঙ্গে আচরণের মাধ্যমে তার ঈমানের প্রকাশ ঘটে। পবিত্র কোরআন ও হাদিসে মুমিনের বিভিন্ন গুণাবলি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। মুমিন ব্যক্তি আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখেন এবং তাঁর সঙ্গে কাউকে শরিক করেন না। তিনি নামাজ প্রতিষ্ঠা করেন, আল্লাহর দেওয়া সম্পদ থেকে দান করেন এবং আল্লাহ ও তাঁর

সর্বশেষ সংবাদ

হিলি বন্দরে একদিন আমদানি-রপ্তানি বন্ধ

হিলি বন্দরে একদিন আমদানি-রপ্তানি বন্ধ

চার খুনের পর রংপুর পুলিশ কমিশনার বদল, পুলিশের বড় রদবদল

চার খুনের পর রংপুর পুলিশ কমিশনার বদল, পুলিশের বড় রদবদল

প্রতারণা মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার

প্রতারণা মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে সার কান্ডে প্রকৃত ঘটনা আঁড়ালে, একতরফা তদন্ত প্রতিবেদন দাখিল

ভূরুঙ্গামারীতে সার কান্ডে প্রকৃত ঘটনা আঁড়ালে, একতরফা তদন্ত প্রতিবেদন দাখিল

লবণাক্ত পানি শোধনে ফিজিবিলিটি স্টাডির নির্দেশ প্রধানমন্ত্রীর

লবণাক্ত পানি শোধনে ফিজিবিলিটি স্টাডির নির্দেশ প্রধানমন্ত্রীর