সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬৮ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রবাস জীবন

দেশের কথা ভেবে চীন ত্যাগ করছি না (ভিডিও)

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২০, ১৬:৪৭

শেয়ার করুনঃ
দেশের কথা ভেবে চীন ত্যাগ করছি না (ভিডিও)

চীনে ছড়িয়ে পড়া করোনাভাইরাস নিয়ে উদ্বিগ্ন গোটা বিশ্ব। চীনে মারাত্মক রূপ ধারণ করেছে এই ভাইরাস। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এই ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৬ জনে। আর আক্রান্ত হয়েছেন ৪ হাজারের বেশি নাগরিক। এমন পরিস্থিতে সেখানে অবস্থান করা বাংলাদেশিরা দেশে ফিরতে উদগ্রিব। 

তবে দেশের কথা ভেবে আপাতত দেশে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন চীনের ইয়াননান প্রদেশের কুনমিং সিটিতে অবস্থান করা বাংলাদেশি শিক্ষার্থী বর্ণ সিদ্দিকী। এক ভিডিও বার্তায় সেখানকার বর্তমান অবস্থা তুলে ধরেছেন তিনি। 

তিনি বলেছেন, এই মুর্হূতে দেশের স্বার্থে আমি আমার মাতৃভূমিতে যাবো না। চীনে আমরা শিক্ষার্থী ছাড়াও আরও হাজার হাজার বাংলাদেশি আছেন। আমরা জানি না এই রোগটা কার কাছে চলে এসেছে। এই রোগটার একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, এটি শরীরে আসার পর থেকে ১৪ দিন অবস্থান করবে এবং কোনো লক্ষণও প্রকাশ করবে না। এখন আমরা যারা এখানে আছি তারা যদি দেশে ফিরে যাই তাহলে নিজের অজান্তেই কারো না কারো সাথে এই ভাইরাস দেশে চলে যেতে পারে। তাই দেশের সার্থে এখন চীনে থাকাই ভালো।  

আরও

সৌদি অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মরদেহ দেশে

সৌদি অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মরদেহ দেশে

বর্ণ সিদ্দিকী বলেন, ‘আমি এই মুর্হূতে বাংলাদেশে যেতে চাই না। সেখানে গিয়ে আমার যদি খারাপ অবস্থা হয়, তবে তো আমার পরিবারের মধ্যেও এসব ছড়াবে। এটা ভাইরাস জনিত রোগ। কারো সাথে থাকলেই এই রোগের বিস্তার ঘটবে। আমার বাবা-মা যতই বলুক। আমি সেখানে যাবো না।’

ভিডিওতে চীনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, করোনাভাইরাস নিয়ে গোটা চীনেই আতঙ্ক বিরাজ করছে। তবে এ বিষয়ে গণমাধ্যমে তেমন খবর আসছে না। আমি আমার চাইনিজ বন্ধুদের মাধ্যমে জানতে পেরেছি, চীনে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা অনেক বেশি যা বহির্বিশ্বের গণমাধ্যমে তেমন খবর প্রকাশ পাচ্ছে না। চীন সরকার চাচ্ছে না যে এই ভাইরাসটার কারণে অন্যরা উদগ্রিব হোক।  

তিনি বলেন, ইতিমধ্যে এই ভাইরাসের প্রভাব চীনের অর্থনীতিতেও পড়েছে। আমি ইতিমধ্যে অনেকগুলো বাজার ঘুরেছি, আগে এসব বাজারে শাক-সবজির কোন ঘাটতি না থাকলেও এখন কোনো কাঁচা তরকারি পাওয়া যাচ্ছে না। যা পেয়েছি তা শুষ্ক খাবার। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
প্রবাস জীবন
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

এদিকে চীনের উহান শহরে প্রায় তিনশ’রও বেশি বাংলাদেশি শিক্ষার্থী আটকা পড়েছে বলে জানা গেছে। এরা সবাই উহান শহরে নিজেদের কক্ষে প্রায় বন্দী অবস্থায় রয়েছেন। তবে উহান শহরে থাকা বিদেশি নাগরিকদের আগামী দুই সপ্তাহের মধ্যে ছাড়বে না চীন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

আরও

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, আগে জানত না কনস্যুলেট

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, আগে জানত না কনস্যুলেট

অন্যদিকে চীনের উহান নগরী থেকে ছড়ানো করোনা ভাইরাসের বিস্তারে প্রাণে বাঁচতে যেসব বাংলাদেশি দেশে ফিরতে চান তাদের আরও ১৪ দিন অপেক্ষা করতে হবে। সোমবার (২৭ জানুয়ারি) স্থানীয় সময় দুপুরে বেইজিংয়ে বিভিন্ন দেশের কূটনীতিকদের ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য জানান।

ইনিউজ ৭১/এম.আর  

জনপ্রিয় সংবাদ

মিরপুর মডেল থানায় ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

মিরপুর মডেল থানায় ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন

সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল হলেন হেমায়েত উদ্দিন

সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল হলেন হেমায়েত উদ্দিন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

রূপপুরের প্রথম ইউনিট থেকে আজ গ্রিডে যুক্ত হচ্ছে বিদ্যুৎ

রূপপুরের প্রথম ইউনিট থেকে আজ গ্রিডে যুক্ত হচ্ছে বিদ্যুৎ

সর্বশেষ সংবাদ

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

শ্রমিক আন্দোলন ও ঋণের চাপে পোশাকশিল্পে বাড়ছে অনিশ্চয়তা

শ্রমিক আন্দোলন ও ঋণের চাপে পোশাকশিল্পে বাড়ছে অনিশ্চয়তা

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় দুই প্রাণ ঝরল, গরুরও মৃত্যু

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় দুই প্রাণ ঝরল, গরুরও মৃত্যু

এ সম্পর্কিত আরও পড়ুন

গ্রিস যাওয়ার স্বপ্নে ভূমধ্যসাগরে মৃত্যুঝুঁকি, মিশরে বন্দি ৬৫ বাংলাদেশি

গ্রিস যাওয়ার স্বপ্নে ভূমধ্যসাগরে মৃত্যুঝুঁকি, মিশরে বন্দি ৬৫ বাংলাদেশি

উন্নত জীবনের স্বপ্ন নিয়ে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে প্রায় ২৪ ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়াই করেছেন ৬৫ বাংলাদেশি। জ্বালানি শেষ হয়ে নৌকায় পানি ঢুকতে শুরু করলে তাদের জীবন চরম ঝুঁকিতে পড়ে। পরে ‘ইয়াং মিং’ নামের একটি বাণিজ্যিক জাহাজ তাদের উদ্ধার করে মিশরের দামিয়াত বন্দরে নিয়ে যায়। বর্তমানে উদ্ধার হওয়া বাংলাদেশিরা দামিয়াত কারাগারে আটক রয়েছেন। সোমবার (৯ নভেম্বর) কায়রোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের এক

সৌদির মরুপথে মর্মান্তিক দুর্ঘটনা, একই পরিবারের চারজনসহ নিহত সাত

সৌদির মরুপথে মর্মান্তিক দুর্ঘটনা, একই পরিবারের চারজনসহ নিহত সাত

সৌদি আরবের মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় বাংলাদেশি। হতাহত ব্যক্তিদের সবার গ্রামের বাড়ি কক্সবাজার জেলায়। জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল থেকে শনিবার (৭ নভেম্বর) রাতে ঢাকায় পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে আল-হিমনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কনস্যুলেটের

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

মালয়েশিয়ায় অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে আটক ৪৫ বাংলাদেশিসহ ৯ দেশের মোট ১৮২ নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। ২০২৬ সালের অক্টোবরের শেষ সপ্তাহে জোহর রাজ্যের পেকান নেনাস অভিবাসন আটককেন্দ্র থেকে তাদের প্রত্যাবাসন করা হয়। মালয়েশিয়ার অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে ইন্দোনেশিয়ার ৮৫ জন, বাংলাদেশের ৪৫, মিয়ানমারের ২৫, পাকিস্তানের ১৫, ভারতের ৩, থাইল্যান্ডের ৩, কম্বোডিয়ার ৩,

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, আগে জানত না কনস্যুলেট

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, আগে জানত না কনস্যুলেট

সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে একটি গোপনীয় প্রতিবেদন পাঠিয়েছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া নজরুল ইসলাম আব্দুল বশির ও সুইটি আক্তার ২০২৩ সালের আগস্ট থেকে পৃথক অভিযোগে কারাবন্দী থাকলেও কনস্যুলেটের কাছে থাকা বন্দীতালিকায় তাঁদের কারও মৃত্যুদণ্ডের তথ্য ছিল না। গত রোববার (১৮ অক্টোবর) কনস্যুলেটের শ্রম উইং থেকে

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ও আহত বাংলাদেশিদের পরিচয় মিলেছে

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ও আহত বাংলাদেশিদের পরিচয় মিলেছে

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৪ বাংলাদেশি। তাঁদের মধ্যে ১১ জন প্রবাসী শ্রমিক এবং ১৩ জন ওমরাহযাত্রী। আহতদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত ব্যক্তিরা হলেন বগুড়ার শাহজাহানপুরের মো. শাহেদ আহম্মদ এবং কুমিল্লার নাঙ্গলকোটের মো. নাসরুল্লাহ বদরপুরি। শাহেদ ছুটি কাটিয়ে