
প্রকাশ: ৯ এপ্রিল ২০২৬, ২১:৪০

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) আইন সংশোধনের বিল বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদে পাস হয়েছে। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর দেশীয় সহযোগীদের তালিকায় তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলাম ও নেজামে ইসলাম পার্টির নাম রাখার ধারাটি আইনে বহাল রাখা হয়েছে।
