
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৮

কুমিল্লা-৮, শরিয়তপুর-২ ও পটুয়াখালী-১ আসনের কয়েকটি কেন্দ্রের ভোট স্থগিত চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে দলটির পক্ষ থেকে এ আবেদন করা হয়। সংশ্লিষ্ট আসনগুলোর নির্দিষ্ট কিছু কেন্দ্রে অনিয়মের অভিযোগ তুলে ভোট স্থগিতের দাবি জানানো হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
