
প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৯

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সোমবার (২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম ও কক্সবাজার সফরে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এদিন চট্টগ্রাম ও কক্সবাজার জেলার পাঁচটি পৃথক স্থানে আয়োজিত সমাবেশে তিনি বক্তব্য দেবেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

