বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬১২ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতি

সুযোগের অপেক্ষায় ঘাপটি মেরে বসে আছে আওয়ামীলীগ: জি কে গউছ

এহসান বিন মুজাহির
এহসান বিন মুজাহির মৌলভীবাজার, জেলা প্রতিনিধি

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২১:৫২

শেয়ার করুনঃ
সুযোগের অপেক্ষায় ঘাপটি মেরে বসে আছে আওয়ামীলীগ: জি কে গউছ

কুলাউড়া উপজেলায় শনিবার অনুষ্ঠিত হয়েছে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল ও সম্মেলন। বৃষ্টিস্নাত দিনে সকাল থেকে দুপুর পর্যন্ত বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের উদ্বোধন জাতীয় ও দলীয় সংগীত, পায়রা উড়িয়ে করা দিয়ে করা হয়। সম্মেলনে জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ১৩টি ইউনিয়নের সভাপতি-সম্পাদকসহ স্থানীয় নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ রেদোয়ান খান সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মিফতাহ সিদ্দিকী। তিনি বক্তব্যে বলেছেন, বিগত ১৭ বছর তৃণমূল ও নেতাকর্মীরা আওয়ামী লীগের নির্যাতন, গুম, খুনের শিকার হয়েছেন। তিনি সকলকে সতর্ক থাকতে, ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ জি কে গউছ বলেন, আওয়ামী লীগ গত ১৬ বছরে বিএনপির উপর হামলা, মামলা, গুম ও খুন চালিয়েছে। কিন্তু বিএনপি নিশ্চিহ্ন হয়নি। মানুষের ভালোবাসা ছাড়া রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। তিনি বলেন, “আমাদেরকে জনগণের সঙ্গে যেতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে এবং শক্তিশালীভাবে লড়াই করতে হবে।”

আরও

গুলশানে শুরু হলো ত্রয়োদশ সংসদ প্রস্তুতি কর্মশালা

গুলশানে শুরু হলো ত্রয়োদশ সংসদ প্রস্তুতি কর্মশালা
বিশেষ অতিথি এম নাসের রহমান বলেন, ক্ষমতাশীল দলগুলো বিএনপিকে ঠেকানোর জন্য সবকিছু ব্যবহার করছে। তাই আগামী নির্বাচনে বিএনপিকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করতে হবে। প্রধান বক্তা মিফতাহ সিদ্দিকী উল্লেখ করেন, বিএনপি ক্ষমতায় এলে দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করেছে। তাই আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ থাকা অপরিহার্য।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
উল্লেখ্য, বিকেল আড়াইটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত দ্বিতীয় অধিবেশন অর্থাৎ কাউন্সিলে কুলাউড়া উপজেলার ১৩ ইউনিয়নের ৯৩৫ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। অনুষ্ঠান শেষে নেতা-কর্মীদের মধ্যে ছিলো ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।

কাউন্সিলের মাধ্যমে জেলা রাজনীতিতে নতুন নেতৃত্ব তৈরি হয়েছে, যা দলের তৃণমূলের মতামতের ভিত্তিতে গঠিত। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তৃণমূলের নেতাদের মূল্যায়ন করেন এবং নির্বাচনের জন্য মাঠে থাকা নেতা-কর্মীদের নেতৃত্বের দায়িত্ব দিয়েছেন।

বিএনপিদ্বি_বার্ষিক_কাউন্সিলকুলাউড়া
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

জনপ্রিয় সংবাদ

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

প্রত্যাশিত রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

ছয় লাখ মুসল্লিতে পূর্ণ শোলাকিয়ার ১৯৯তম ঈদ জামাত

ছয় লাখ মুসল্লিতে পূর্ণ শোলাকিয়ার ১৯৯তম ঈদ জামাত

ঈদের ভোরে তেহরানে বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

ঈদের ভোরে তেহরানে বিস্ফোরণ, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

এবার ভারত মহাসাগরে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

এবার ভারত মহাসাগরে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: আইনমন্ত্রী

সর্বশেষ সংবাদ

নৌকা-ই ভরসা, সেতুর অপেক্ষায় শালজোড়বাসীর জীবনযুদ্ধ

নৌকা-ই ভরসা, সেতুর অপেক্ষায় শালজোড়বাসীর জীবনযুদ্ধ

কইল একলা যাইবা না, এখন আমারে ছাইরা কেমনে চইলা গেলা?

কইল একলা যাইবা না, এখন আমারে ছাইরা কেমনে চইলা গেলা?

প্রকৃতি আর পাখির অনন্য স্বর্গরাজ্য মৌলভীবাজারের ‘বার্ড পার্ক’

প্রকৃতি আর পাখির অনন্য স্বর্গরাজ্য মৌলভীবাজারের ‘বার্ড পার্ক’

দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় নদীতে পড়ল যাত্রীবাহী বাস

দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় নদীতে পড়ল যাত্রীবাহী বাস

ঝালকাঠিতে হস্তান্তরের আগেই ধসে হেলে পড়েছে ৪২ লাখের ব্রিজ!

ঝালকাঠিতে হস্তান্তরের আগেই ধসে হেলে পড়েছে ৪২ লাখের ব্রিজ!

এ সম্পর্কিত আরও পড়ুন

স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জামায়াত আমিরের

স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জামায়াত আমিরের

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ডা. শফিকুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা। মঙ্গলবার (২৪ মার্চ) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। বিবৃতিতে তিনি বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীনতাকামী জনতা গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিরোধ গড়ে তুলেছিল। কিন্তু স্বাধীনতার ৫৫ বছর

শান্ত থাকার প্রতিশ্রুতি, ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

শান্ত থাকার প্রতিশ্রুতি, ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তার বক্তব্য বা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন। বুধবার (১৮ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। পোস্টে তিনি লিখেছেন, “আমার কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আপনাদের দোয়া, ভালোবাসা ও পরামর্শ আমার পথচলার শক্তি।” তার

আমাদের যুব সমাজ কারও আধিপত্য সহ্য করবে না: জামায়াত আমির

আমাদের যুব সমাজ কারও আধিপত্য সহ্য করবে না: জামায়াত আমির

জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমাদের ঘাড়ের ওপর আমরা কারও আধিপত্য মেনে নেব না। আমাদের যুব সমাজ একদম এটা সহ্য করবে না। তারা বুক উঁচু করে বাঁচতে চায় এবং বিশ্বের বুকে পরিচয় দিতে চায় আমি একজন গর্বিত বাংলাদেশি।” মঙ্গলবার (১৭ মার্চ) মিরপুরের আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে দুস্থদের মাঝে চীনের সহায়তায় ফুড প্যাক বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

সংসদে সমাধান না হলে রাজপথে নামার হুঁশিয়ারি

সংসদে সমাধান না হলে রাজপথে নামার হুঁশিয়ারি

সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে চলমান সংকটের সমাধান জাতীয় সংসদের ভেতরেই হোক—এমন প্রত্যাশা জানিয়েছে বিরোধী দল। তবে সংসদের ভেতরে এ সংকটের সমাধান না হলে আন্দোলনে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (১৫ মার্চ) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, সরকার

ডোপ টেস্ট করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃত্বে আসতে হবে- এমপি জামাল

ডোপ টেস্ট করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃত্বে আসতে হবে- এমপি জামাল

ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বলেছেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী রাজাপুর ও কাঁঠালিয়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের কমিটির বিভিন্ন পদে যারা আসতে চান তাদের ড্রাগ টেস্ট করতে হবে। তিনি বলেন, মাদকের বিষয়ে কোনো ছাড় থাকবে না এবং জিরো ট্রলারেন্স নীতি অনুসরণ করা হবে। রফিকুল ইসলাম জামাল সোমবার দুপুর ১২টায় জেলা প্রশাসনের আয়োজিত জেলা প্রশাসক কার্যালয়ের