সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬১ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতি

সোহরাওয়ার্দীতে জামায়াতের সমাবেশে সাত দফা বাস্তবায়নের ডাক

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১৫:৬

শেয়ার করুনঃ
সোহরাওয়ার্দীতে জামায়াতের সমাবেশে সাত দফা বাস্তবায়নের ডাক

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ শুরু হয়েছে সাত দফা দাবিকে সামনে রেখে। শনিবার দুপুর ২টায় কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় সমাবেশের মূল আনুষ্ঠানিকতা। এর আগে সকাল ৯টা ৪০ মিনিটে সাইফুল্লাহ মানসুরের উপস্থাপনায় সাইমুম শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশের প্রথম পর্ব।

সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা ও দেশের নানা প্রান্ত থেকে মিছিল ও যানবাহনে করে আগত নেতাকর্মীদের ভিড়ে সোহরাওয়ার্দী উদ্যান ও তার আশপাশ জনসমুদ্রে পরিণত হয়। অনেকেই দলীয় প্রতীক দাঁড়িপাল্লা সম্বলিত ব্যানার, ফেস্টুন, টি-শার্ট ও পাঞ্জাবি পরে সমাবেশস্থলে উপস্থিত হন। দীর্ঘদিন পর রাজধানীর কেন্দ্রস্থলে এমন বড় পরিসরে রাজনৈতিক জমায়েতে সাধারণ মানুষেরও কৌতূহল ছিল চোখে পড়ার মতো।

দলটির দাবি, দেশের স্বাধীনতার পর এই প্রথমবারের মতো তারা এককভাবে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ আয়োজন করছে। এই সমাবেশ ঘিরে দলীয় নেতারা বলছেন, ৭ দফা বাস্তবায়নের লক্ষ্যে এটি একটি ঐতিহাসিক পদক্ষেপ। সমাবেশের অন্যতম প্রধান দাবি হলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য রাজনৈতিক দলসমূহের জন্য সমান সুযোগ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।

আরও

জামায়াতকে পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী নাম রেখে সংসদে জামুকা আইন পাস

জামায়াতকে পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী নাম রেখে সংসদে জামুকা আইন পাস

অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে—সব গণহত্যার বিচার, মৌলিক সংস্কার, ঐতিহাসিক জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং সংখ্যানুপাতিক ভোট ব্যবস্থায় জাতীয় নির্বাচন আয়োজন।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

সমাবেশে উপস্থিত নেতৃবৃন্দ জানান, এই সমাবেশ শুধু একটি দলীয় কর্মসূচি নয় বরং গণতান্ত্রিক অধিকার ও মানুষের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার দাবির একটি মঞ্চ। যারা বিশ্বাস করেন রাজনৈতিক অঙ্গনে ন্যায়বিচার, জবাবদিহিতা ও নির্বাচনী স্বচ্ছতা ফিরিয়ে আনা দরকার, তাদের সবার পক্ষেই এই সমাবেশ গুরুত্বপূর্ণ।

প্রচণ্ড গরম ও ভিড় উপেক্ষা করে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে সমাবেশস্থলে অবস্থান করছেন। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং স্বেচ্ছাসেবকরা আগতদের সুশৃঙ্খলভাবে পরিচালনা করছেন। পুরো উদ্যানজুড়ে দলের পতাকা, ব্যানার, স্লোগান ও গান ছড়িয়ে পড়েছে আন্দোলনমুখর আবহে।

জামায়াত জাতীয় সমাবেশসোহরাওয়ার্দী উদ্যান গণজমায়েতসাত দফা দাবি
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

জামায়াত মনে করছে, এই সমাবেশের মাধ্যমে তারা জনগণের হৃদয়ে স্থান করে নিতে পারবে এবং সরকারকে ৭ দফা দাবিতে সাড়া দিতে বাধ্য করবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই কর্মসূচি দেশের ভবিষ্যৎ রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াবে।

আরও

তৃণমূলে হতাশা, দেশে ফেরার আহ্বান বড় নেতাদের

তৃণমূলে হতাশা, দেশে ফেরার আহ্বান বড় নেতাদের

সর্বশেষ সংবাদ

মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিলে একযোগে সকল সদস্যর পদত্যাগ

মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিলে একযোগে সকল সদস্যর পদত্যাগ

গোয়ালন্দে কৃষক কার্ড বিতরণে সকল প্রস্তুতি সম্পন্ন

গোয়ালন্দে কৃষক কার্ড বিতরণে সকল প্রস্তুতি সম্পন্ন

নববর্ষে গণতন্ত্র, সংস্কৃতি ও উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর

নববর্ষে গণতন্ত্র, সংস্কৃতি ও উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর

বিএনপির সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ এনসিপি এমপি হাসনাতের

বিএনপির সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ এনসিপি এমপি হাসনাতের

হিলিতে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

হিলিতে জালনোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

জনপ্রিয় সংবাদ

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

১৮ এপ্রিল শুরু হচ্ছে পবিত্র হজ ফ্লাইট: সংসদে ধর্মমন্ত্রী

এ সম্পর্কিত আরও পড়ুন

বিএনপির সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ এনসিপি এমপি হাসনাতের

বিএনপির সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ এনসিপি এমপি হাসনাতের

সংসদে সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে সরকার যা ইচ্ছা তাই করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। রোববার (১২ এপ্রিল) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রায় ৫২ মিনিটের লাইভে এসে তিনি এসব মন্তব্য করেন। লাইভে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, বর্তমান সংসদীয় কার্যক্রম দেশের জন্য ইতিবাচক বার্তা দিচ্ছে না। তার দাবি, আইন প্রণয়ন

সংসদে ‘ফ্যাসিবাদের ছায়া’ ফিরে এসেছে—ডা. শফিকুর রহমান

সংসদে ‘ফ্যাসিবাদের ছায়া’ ফিরে এসেছে—ডা. শফিকুর রহমান

জাতীয় সংসদে আবারও ফ্যাসিবাদের কালো ছায়া ফিরে এসেছে বলে অভিযোগ করেছেন ডা. শফিকুর রহমান। সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর আইডিইবি ভবনর মুক্তিযোদ্ধা হলে অনুষ্ঠিত ‘গণভোটের রায় বাস্তবায়ন’ শীর্ষক জাতীয় সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। ১১ দলীয় ঐক্যের আয়োজিত এ সেমিনারে জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান সংসদীয় পরিস্থিতি দেশের গণতান্ত্রিক কাঠামোর জন্য উদ্বেগজনক। তার

তৃণমূলে হতাশা, দেশে ফেরার আহ্বান বড় নেতাদের

তৃণমূলে হতাশা, দেশে ফেরার আহ্বান বড় নেতাদের

ক্ষমতা হারানোর পর কঠিন সংকটে পড়েছে আওয়ামী লীগ, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়েছে তৃণমূলের নেতা-কর্মীদের ওপর। মাঠপর্যায়ে এখন হতাশা, অনিশ্চয়তা ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ স্পষ্ট হয়ে উঠেছে। দলটির অনেক তৃণমূল নেতা মনে করছেন, বিদেশে অবস্থান করে দল পরিচালনা করা আর সম্ভব নয়। তাদের মতে, সংগঠনকে টিকিয়ে রাখতে হলে শীর্ষ নেতাদের ঝুঁকি নিয়েই দেশে ফিরে আসা প্রয়োজন। ঢাকার বাইরে এক উপজেলার একজন

জুলাই সনদ নিয়ে রাজনৈতিক উত্তাপ

জুলাই সনদ নিয়ে রাজনৈতিক উত্তাপ

রাজধানীর তোপখানা রোডে এক আলোচনা সভায় নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী জুলাই সনদ নিয়ে কঠোর সমালোচনা করেছেন। তিনি দাবি করেন, এই সনদ ধর্ম, মানবতা এবং রাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে একটি রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহৃত হচ্ছে। বৃহস্পতিবার সকাল ১১টায় বিজয় মিলনায়তনে ‘একাত্তরকে মুছে দিতে কি জুলাই?’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন। তিনি বলেন, কিছু রাজনৈতিক জোট স্বাধীনতার মূল্যবোধের বিরুদ্ধে অবস্থান

জামায়াতকে পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী নাম রেখে সংসদে জামুকা আইন পাস

জামায়াতকে পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী নাম রেখে সংসদে জামুকা আইন পাস

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) আইন সংশোধনের বিল বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদে পাস হয়েছে। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর দেশীয় সহযোগীদের তালিকায় তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলাম ও নেজামে ইসলাম পার্টির নাম রাখার ধারাটি আইনে বহাল রাখা হয়েছে। বিলটি সংসদে উত্থাপন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। উত্থাপনের পর কণ্ঠভোটে বিল পাস হয়। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আপত্তি জানানো হয়। তবে