শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬২০ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতি

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ, ‘সংস্কারের আগে কোনো নির্বাচন নয়’

saiful islam
সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২ মে ২০২৫, ১৮:১৭

শেয়ার করুনঃ
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ, ‘সংস্কারের আগে কোনো নির্বাচন নয়’

রাজধানীর বায়তুল মোকাররম দক্ষিণ গেটে শুক্রবার বিকেলে বিক্ষোভে মুখর হয়ে ওঠে জাতীয় নাগরিক পার্টি—এনসিপি। আওয়ামী লীগকে ‘গণহত্যাকারী ও ফ্যাসিস্ট’ দল আখ্যা দিয়ে দলটির রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়। বিক্ষোভে অংশ নেওয়া নেতারা সরাসরি বলেন, শেখ হাসিনার সরকারের বিচার ও রাজনৈতিক সংস্কার সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।

বিক্ষোভে বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক তারিকুল ইসলাম। তিনি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে টালবাহানা চলছে, যা অত্যন্ত দুঃখজনক। জনগণ গত বছরের ৫ আগস্টই এই সিদ্ধান্ত দিয়ে দিয়েছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এখন আর কোনো আইনি ব্যাখ্যার প্রয়োজন নেই, প্রতিরোধ হবে জনগণের পক্ষ থেকে।

এনসিপির যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন বলেন, জনগণের বিজয়কে ধরে রাখতে হলে খুনি হাসিনার দল আওয়ামী লীগকে চিরতরে বিদায় দিতে হবে। তিনি অভিযোগ করেন, কিছু গোষ্ঠী দলটিকে পুনর্বাসনের ষড়যন্ত্রে লিপ্ত। তবে বাংলার মাটিতে সেই চেষ্টা সফল হবে না। অপর এক নেতা আশরাফ উদ্দীন মাহাদী দাবি করেন, শেখ হাসিনাকে দেশে এনে বিচারের আওতায় আনতে হবে, নতুবা শহিদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে।

আরও

স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জামায়াত আমিরের

স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জামায়াত আমিরের
বিক্ষোভে এনসিপির অন্যান্য নেতারাও কঠোর ভাষায় আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। আতিক মুজাহিদ বলেন, রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি। একই সুরে হুমায়রা নূর বলেন, আওয়ামী লীগ ১৫ বছর ধরে জনগণকে শোষণ করেছে ও ভোটাধিকার কেড়ে নিয়েছে, তাই এদের ওপর আর কোনো রাজনৈতিক সুযোগ দেওয়া যায় না।

মাহিন সরকার সমাবেশে সরকারের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সংস্কার সম্পন্ন না করে কোনো নির্বাচন আয়োজন করলে জনগণ মেনে নেবে না। তাহসীন রিয়াজ বলেন, আওয়ামী লীগের সমর্থক সাংবাদিকরাও ভবিষ্যতে জনগণের প্রতিরোধের লক্ষ্যবস্তুতে পরিণত হবেন। রফিকুল ইসলাম আইনী বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়াই হতে হবে প্রথম কাজ।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
আওয়ামী লীগএনসিপিগণহত্যারাজনৈতিক সংস্কারবাংলাদেশ নির্বাচন
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
এছাড়া আলী নাছের খান বলেন, বাংলাদেশে কারা রাজনীতি করবে তা ঠিক করার অধিকার শহিদ পরিবারের সদস্যদের আছে। মোস্তাক আহমেদ শিশির বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করার সিদ্ধান্ত জনগণ আগেই দিয়েছে, এখন কার্যকর করার সময়। সাইফুল্লাহ হায়দার জানান, বিচার ছাড়া আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের অনুমতি দেওয়া যাবে না।

সমাবেশে বক্তব্য রাখেন জুলাই গণঅভ্যুত্থানে শহিদ খালেদ সাইফুল্লাহর বাবা কামরুল হাসান। তিনি বলেন, তার ছেলেকে ৭০টি গুলি করে হত্যা করা হয়েছে এবং এখনো হত্যার বিচার হয়নি। এই সরকারের অধীনে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না, তিনি দৃঢ় ভাষায় ঘোষণা দেন।

আরও

গণভোট বাতিলে নির্বাচিত সংসদ ঝুঁকিতে পড়তে পারে: শিশির মনির

গণভোট বাতিলে নির্বাচিত সংসদ ঝুঁকিতে পড়তে পারে: শিশির মনির
সমাবেশের শেষভাগে যোগ দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও দলের জ্যেষ্ঠ নেতারা। বক্তব্যের ফাঁকে ফাঁকে নেতাকর্মীরা স্লোগানে মুখর করে তোলেন বায়তুল মোকাররম এলাকা। ‘এই মুহূর্তে দরকার, বিচার আর সংস্কার’, ‘আওয়ামী লীগ নো মোর’, ‘আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না’—এই ধরনের নানা স্লোগানে প্রতিবাদের ভাষা জানান দেন তারা। তাদের দাবি, সংস্কার আগে, তারপরই নির্বাচন হতে পারে—তাও আওয়ামী লীগবিহীন রাজনৈতিক পরিসরে।

সর্বশেষ সংবাদ

মুক্তিযুদ্ধ অস্বীকারকারীদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

মুক্তিযুদ্ধ অস্বীকারকারীদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

দৌলতদিয়ায় 'হাম' রোগ সচেতনতায় উঠান বৈঠক অনুষ্ঠিত

দৌলতদিয়ায় 'হাম' রোগ সচেতনতায় উঠান বৈঠক অনুষ্ঠিত

ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড!

ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড!

ঝিনাইদহে অবৈধ গাইড বাণিজ্য নিয়ে তুলকালাম, অর্ধকোটিতে রফা ব্যাংকে জমা ২৪ লাখ!

ঝিনাইদহে অবৈধ গাইড বাণিজ্য নিয়ে তুলকালাম, অর্ধকোটিতে রফা ব্যাংকে জমা ২৪ লাখ!

হরমুজ অনুমতি পেলেও বাতিল বাংলাদেশের পাঁচ জ্বালানি চালান

হরমুজ অনুমতি পেলেও বাতিল বাংলাদেশের পাঁচ জ্বালানি চালান

জনপ্রিয় সংবাদ

নাফ নদ থেকে ৩ নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

নাফ নদ থেকে ৩ নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

তেলের কৃত্রিম সংকট ও চোরাচালান রোধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

তেলের কৃত্রিম সংকট ও চোরাচালান রোধে ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

কিন্ডারগার্ডেন বৃত্তি পরীক্ষায় প্রথম হয়েছে মেধাবী শিক্ষার্থী জান্নাত

কিন্ডারগার্ডেন বৃত্তি পরীক্ষায় প্রথম হয়েছে মেধাবী শিক্ষার্থী জান্নাত

রাজাপুরে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, ভোগান্তিতে যাত্রীরা

রাজাপুরে ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ, ভোগান্তিতে যাত্রীরা

নবাবগঞ্জে উচ্ছেদ অভিযান: ২.২৪ একর বনভূমি উদ্ধার ও চারা রোপণ

নবাবগঞ্জে উচ্ছেদ অভিযান: ২.২৪ একর বনভূমি উদ্ধার ও চারা রোপণ

এ সম্পর্কিত আরও পড়ুন

মুক্তিযুদ্ধ অস্বীকারকারীদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

মুক্তিযুদ্ধ অস্বীকারকারীদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মো. বরকত উল্লাহ বুলু বলেছেন, যারা মুক্তিযুদ্ধ ও ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগ অস্বীকার করেন, তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করার সুযোগ এ দেশে দেওয়া যাবে না। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে নোয়াখালীর মাইজদী হাউজিং বালুর মাঠে আয়োজিত নোয়াখালী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধনী

সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইসলামী আন্দোলন: আসিফ মাহমুদ

সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইসলামী আন্দোলন: আসিফ মাহমুদ

চরমোনাই মাহফিলের দ্বিতীয় অধিবেশনে অংশ নিয়ে দেশের মানুষের মুক্তির আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের অবদানের প্রশংসা করেছেন ন্যাশনাল সিটিজেন্স পার্টি (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে আয়োজিত এই ধর্মীয় সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, চরমোনাই দরবার দীর্ঘদিন ধরে ইসলামের দাওয়াত, নৈতিক শিক্ষা ও আত্মশুদ্ধির বার্তা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। প্রায় শতবর্ষের ঐতিহ্যবাহী এই মাহফিল সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ

গণভোট বাতিলে নির্বাচিত সংসদ ঝুঁকিতে পড়তে পারে: শিশির মনির

গণভোট বাতিলে নির্বাচিত সংসদ ঝুঁকিতে পড়তে পারে: শিশির মনির

গণভোট বাতিল করা হলে নির্বাচিত জাতীয় সংসদ আইনগত হুমকির মুখে পড়তে পারে বলে মন্তব্য করেছেন শিশির মনির। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী। সোমবার (৩০ মার্চ) হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিদ্যমান আইনে স্বয়ংক্রিয়ভাবে গণভোট বাতিল করার কোনো সুযোগ নেই। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী যদি গণভোট অনুষ্ঠিত হয় এবং পরে তা বাতিল করা

স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জামায়াত আমিরের

স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জামায়াত আমিরের

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ডা. শফিকুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা। মঙ্গলবার (২৪ মার্চ) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। বিবৃতিতে তিনি বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীনতাকামী জনতা গণতন্ত্র, আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিরোধ গড়ে তুলেছিল। কিন্তু স্বাধীনতার ৫৫ বছর

শান্ত থাকার প্রতিশ্রুতি, ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

শান্ত থাকার প্রতিশ্রুতি, ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী তার বক্তব্য বা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন। বুধবার (১৮ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। পোস্টে তিনি লিখেছেন, “আমার কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আপনাদের দোয়া, ভালোবাসা ও পরামর্শ আমার পথচলার শক্তি।” তার