
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:২৩

কারামুক্ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ। তিনি শনিবার বিকালে রাজধানী শ্যামলীর বাংলাদেশ স্পেশাললাইজড হাসপাতালে যান। সেখানে গ্যাসস্ট্রোলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শামসুল আরেফিনকে দেখালে প্রয়োজনীয় চিকিৎসাপত্র দিয়েছেন। চিকিৎসকের পরামর্শে গুলশানের বাসায় তার সিকিৎসা চলবে।

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন জানান, কারাবন্দি অবস্থায় মহাসচিব অসুস্থ ছিলেন। তার ওজন প্রায় ৬ কেজি কমে গেছে এবং বিভিন্ন উপসর্গ দেখা দিয়েছিল। তিনি স্পেশালাইজড হাসপাতালে গিয়েছিলেন। এখন তার শারীরিক অবস্থা ভালো। বাসা থেকে তার চিকিৎসা চলছে। বৃহস্পতিবার একটি পরীক্ষার জন্য একই হাসপাতালে আবার যেতে হবে।