বুধবার, ১৫ জুলাই, ২০২৬১ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতিবাংলাদেশ

বরিশাল থেকে সংসদে যেতে চান একাধিক আ.লীগ নেত্রী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৫ ফেব্রুয়ারি ২০২৪, ২:৫৭

শেয়ার করুনঃ
বরিশাল থেকে সংসদে যেতে চান একাধিক আ.লীগ নেত্রী

আগামীকাল মঙ্গলবার দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন পেতে আগ্রহীদের মধ্যে ফরম বিক্রি করতে যাচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বরিশাল বিভাগের ছয়টি জেলায় আওয়ামী লীগ দলীয় একাধিক নারী নেত্রী এমপি হতে তৎপরতা চালাচ্ছেন। এদের মধ্যে রয়েছেন সংরক্ষিত আসনের কয়েকজন সাবেক এমপি, চারজন সাবেক এমপির স্ত্রী এবং একজন সিটি মেয়রের স্ত্রী। সর্বশেষ একাদশ সংসদেও সংরক্ষিত মহিলা আসনে এ বিভাগ থেকে সংসদ সদস্য (এমপি) হয়েছিলেন পাঁচজন। তবে এবারের সংসদে বিভাগের সংরক্ষিত মহিলা এমপি কতজন থাকবেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সূত্রমতে, ছয়টি সংসদীয় আসনের বিপরীতে সংরক্ষিত এমপি হন একজন। সে হিসাবে বরিশাল বিভাগে ২১ সংসদীয় আসনের বিপরীতে কমপক্ষে তিনজন এমপি হওয়ার সুযোগ রয়েছে। দখিনের এ বিভাগের রাজনীতির কেন্দ্রবিন্দু বরিশাল। একাদশ সংসদে বরিশাল জেলা থেকে সংরক্ষিত নারী এমপি ছিলেন সাবেক ছাত্রলীগ নেত্রী সৈয়দা রুবিনা আক্তার মীরা ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের পতœী লুৎফুন্নেছা খান। এবার মনোনয়নপ্রত্যাশীদের কেউ প্রকাশ্যে না আসলেও স্থানীয় আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে, বঙ্গবন্ধুর ভাগ্নে বরিশাল সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহর স্ত্রী লুনা আব্দুল্লাহ মনোনয়ন চাইবেন। সূত্রটি জানায়, গত বছর জুনে সিটি নির্বাচন এবং সদ্য অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারে লুনা আব্দুল্লাহ নিজস্ব ইমেজ তৈরির পাশাপাশি রাজনীতি অঙ্গনে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। জেলার সদ্য সাবেক এমপি রুবিনা আক্তার বলেন, গত পাঁচ বছরে তিনি দক্ষতা দেখিয়েছেন। সাধারণ আসনে মনোনয়ন চেয়ে পাননি। সংরক্ষিত আসনে দ্বিতীয়বারের মতো এমপি হওয়ার ব্যাপারে তিনি আশাবাদী। অপরদিকে গত ৭ জানুয়ারির নির্বাচনে দ্বৈত নাগরিকত্ব থাকার অভিযোগে মনোনয়ন বাতিল হওয়া বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ-হিজলা) আসনে নৌকার প্রার্থী আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ সংরক্ষিত আসনে এমপি হতে পারেন বলে অসমর্থিত একটি সূত্র জানিয়েছে। 

আরও

বেইজিংয়ে বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বেইজিংয়ে বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

জানা গেছে, বরগুনায় সাবেক দু’জন এমপির স্ত্রীসহ পাঁচজন সংরক্ষিত আসনে এমপি হতে তৎপরতা চালাচ্ছেন। তারা হলেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাধবী দেবনাথ, আমতলী আওয়ামী লীগের সহসভাপতি জাকিয়া এলিট, সংরক্ষিত সাবেক এমপি নাসিমা ফেরদৌসি, বরিশাল জেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি মেহেরুন নেছা সুমি ও হোসনে আরা রানী। মাধবী দেবনাথ ৭ জানুয়ারির নির্বাচনে নৌকা প্রতীকে পরাজিত বরগুনা-১ আসনের পাঁচবারের এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর স্ত্রী। মাধবী বলেন, দীর্ঘ ৪০ বছর যাবত দলের জন্য কাজ করে যাচ্ছি। আগে কখনও নিজের জন্য কিছু চাইনি। এবার চাইব। জাকিয়া এলিট বলেন, সংরক্ষিত আসনে এর আগে দুইবার মনোনয়ন চেয়ে পাইনি। দলের কাছে এখনও আমি আশাবাদী। এলিট বরগুনা-১ আসনের সাবেক এমপি প্রয়াত নিজাম উদ্দিন তালুকদারের স্ত্রী।

জাতীয় সংসদ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

একাদশ সংসদে দ্বীপজেলা ভোলার কোন নারী প্রতিনিধিত্ব ছিল না। দ্বাদশ সংসদে জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ শাফিয়া খাতুন ও জেলা পরিষদের প্যানেল মেয়র খাদিজা আক্তার স্বপ্না বেশ তৎপর। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

কারাগারে অসুস্থ সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, ঢামেকে স্থানান্তর

কারাগারে অসুস্থ সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি, ঢামেকে স্থানান্তর

একাদশ সংসদে পটুয়াখালীর সংরক্ষিত এমপি ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কাজী কানিজ সুলতানা হেলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, এবার তিনিসহ জেলা থেকে মনোনয়ন চাইবেন সাবেক ছাত্রলীগ নেত্রী ঢাকা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক তানজিদা খালেক তুলি। তিনি ১৯৮৯ সালে গলাচিপা সরকারি কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগের ভিপি প্রার্থী ছিলেন। এ ছাড়া গলাচিপার পুত্রবধূ গোপালগঞ্জের মেয়ে সেলিনা হোসাইনও মনোনয়নপ্রত্যাশী। তিনি পঁচাত্তর ট্র্যাজেডির পর কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মরহুম আ খ ম জাহাঙ্গীর হোসাইনের স্ত্রী। 

একাদশ সংসদে পিরোজপুরে মহিলা এমপি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই শেখ হাফিজুর রহমানের স্ত্রী শেখ অ্যানী রহমান। তিনি ২০২২ সালের ১১ অক্টোবর মারা যান। এবারের সংসদে পিরোজপুর থেকে সংরক্ষিত এমপি হতে চাইছেন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রোজিনা নাসরিন। এ ছাড়া পিরোজপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লায়লা পারভীনও মনোনয়ন চাইবেন। তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি এ কে এম আউয়ালের স্ত্রী।

সর্বশেষ সংবাদ

মেসির সেরা ম্যাচের ভবিষ্যদ্বাণী, জয় নিয়ে নীরব জ্যোতিষী

মেসির সেরা ম্যাচের ভবিষ্যদ্বাণী, জয় নিয়ে নীরব জ্যোতিষী

পরীক্ষা শেষে সড়কে শিক্ষার্থীরা, শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি

পরীক্ষা শেষে সড়কে শিক্ষার্থীরা, শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি

কুঞ্জবনের কাঁচা রাস্তা পাকাকরণে গ্রামবাসীর মানববন্ধন ও আল্টিমেটাম

কুঞ্জবনের কাঁচা রাস্তা পাকাকরণে গ্রামবাসীর মানববন্ধন ও আল্টিমেটাম

ইরানে পুনরায় নৌ অবরোধ জারি করল যুক্তরাষ্ট্র

ইরানে পুনরায় নৌ অবরোধ জারি করল যুক্তরাষ্ট্র

ধলাই নদীতে নিখোঁজের ৪ দিন পর ভেসে উঠল মাসুক মিয়ার মরদেহ

ধলাই নদীতে নিখোঁজের ৪ দিন পর ভেসে উঠল মাসুক মিয়ার মরদেহ

এ সম্পর্কিত আরও পড়ুন

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

বাংলাদেশের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার ভোর ৪টা ১৯ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিএনপির নেতা ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। অসুস্থতার কারণে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। তাঁর

এনসিপি জনসভায় হামলা রাজনীতির কালো অধ্যায় বললেন ইশরাক

এনসিপি জনসভায় হামলা রাজনীতির কালো অধ্যায় বললেন ইশরাক

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জনসভায় হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতা এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। একই সঙ্গে তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তির দাবি জানিয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে তিনটার পর নিজের ফেসবুক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান। ফেসবুক পোস্টে ইশরাক

সিঙ্গাপুর থেকে ফেরার পর হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান

সিঙ্গাপুর থেকে ফেরার পর হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান

চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফেরার কয়েকদিনের মধ্যেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খানকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের পরামর্শে আপাতত তার সঙ্গে সাক্ষাৎ সীমিত রাখা হয়েছে। বুধবার (১ জুলাই) বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, নজরুল ইসলাম খান গত ২৫ জুন সিঙ্গাপুর থেকে ঢাকায় ফেরেন। পরে মঙ্গলবার (৩০ জুন) তাকে বসুন্ধরা

খুচরা পয়সার সংকটের কারণে সিগারেটের দাম বেশি: আমির হামজা

খুচরা পয়সার সংকটের কারণে সিগারেটের দাম বেশি: আমির হামজা

খুচরা পয়সার সংকটের কারণে নিম্নমূল্যের সিগারেটের প্রকৃত দাম থেকে বেশি অর্থ পরিশোধ করতে হচ্ছে বলে জাতীয় সংসদে অভিযোগ তুলেছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামী দলীয় সংসদ সদস্য আমির হামজা। তিনি দাবি করেন, এই অতিরিক্ত অর্থ সরকারের রাজস্ব হিসেবে জমা হচ্ছে না। ফলে সরকার প্রতিবছর প্রায় ৫ হাজার কোটি টাকার সম্ভাব্য রাজস্ব হারাচ্ছে। সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর আলোচনায়

নীরব সময় পার করছেন বর্ষীয়ান রাজনীতিক ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, দোয়া কামনা

নীরব সময় পার করছেন বর্ষীয়ান রাজনীতিক ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, দোয়া কামনা

বাংলাদেশের রাজনীতির এক অভিজ্ঞ ও প্রবীণ ব্যক্তিত্ব, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বর্তমানে গুরুতর শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভুগতে থাকা এই প্রবীণ রাজনীতিকের শারীরিক অবস্থার অবনতির কারণে তিনি জনজীবন থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। রাজনৈতিক জীবনের দীর্ঘ পথচলায় ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া

জনপ্রিয় সংবাদ

শোকযাত্রা শেষে মাশহাদে সমাহিত হচ্ছেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা

শোকযাত্রা শেষে মাশহাদে সমাহিত হচ্ছেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক ঘাটতি নেই, বললেন প্রতিমন্ত্রী

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক ঘাটতি নেই, বললেন প্রতিমন্ত্রী

রেফারিং বিতর্কে থানায় অভিযোগ, ক্ষতিপূরণ চাইলেন নোয়াখালীর তরুণ

রেফারিং বিতর্কে থানায় অভিযোগ, ক্ষতিপূরণ চাইলেন নোয়াখালীর তরুণ

শিশু ইরা হত্যা মামলায় বাবু শেখের মৃত্যুদণ্ডাদেশ

শিশু ইরা হত্যা মামলায় বাবু শেখের মৃত্যুদণ্ডাদেশ

চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৯ লাখ মানুষ

চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৯ লাখ মানুষ