বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬২০ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতিবাংলাদেশ

আত্মগোপন থেকে বেরিয়ে আসছেন বিএনপির নেতাকর্মীরা, আন্দোলনের নতুন কর্মপরিকল্পনা!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৪, ২:৪৬

শেয়ার করুনঃ
আত্মগোপন থেকে বেরিয়ে আসছেন বিএনপির নেতাকর্মীরা, আন্দোলনের নতুন কর্মপরিকল্পনা!

দীর্ঘ আড়াই মাস পর প্রাণ ফিরেছে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। আত্মগোপন থেকে বেরিয়ে আসছেন দলটির নেতাকর্মীরা। অনলাইনের বদলে দলের কার্যালয় থেকে তিনদিন ধরে প্রেস ব্রিফিং করা হচ্ছে। এবার কি দলটি তাদের চলমান আন্দোলনে কোনো ভিন্নতা আনবে?

জানা গেছে, একদফা দাবি আদায়ে আবারও নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের পরিকল্পনা অনুযায়ী, বাস্তবতার আলোকে ঠিক করা হচ্ছে এ কর্মসূচি।

আরও

এইচএসসি ফলাফলে প্রকৃত চিত্র প্রকাশের সাহস দেখিয়েছে সরকার: সারজিস আলম

এইচএসসি ফলাফলে প্রকৃত চিত্র প্রকাশের সাহস দেখিয়েছে সরকার: সারজিস আলম

তবে পুরনো অনেক মামলায় বহু নেতাকর্মী জেলে রয়েছেন। সঙ্গে যোগ হয়েছে আরও নতুন মামলা। গ্রেফতারি পরোয়ানাও রয়েছে অনেকের নামে। মামলা-হামলা আর জেল-সাজাসহ নানা প্রতিকূলতায় হতাশা আছে বিএনপির বিভিন্ন স্তরে।

এ অবস্থায় প্রশ্ন উঠেছে, ভোট বর্জনের আন্দোলন করে কী লাভ হয়েছে দলটির। যদিও নেতারা বলছেন, তাদের মধ্যে কোনো হতাশা নেই। গণতান্ত্রিক আন্দোলনে বিজয়ের পথেই রয়েছে বিএনপি।

আরও

আইনশৃঙ্খলা ও জ্বালানি বিপর্যয়ে দুই মন্ত্রীর পদত্যাগ চায় এনসিপি

আইনশৃঙ্খলা ও জ্বালানি বিপর্যয়ে দুই মন্ত্রীর পদত্যাগ চায় এনসিপি

গাজীপুর জেলা বিএনপির সহ-সভাপতি আ ন ম ইব্রাহিম খলিল বলেন, লাভ-ক্ষতির হিসেবে রাজনীতি হয় না। আমরা যেটি চাচ্ছি, তা হলো গণতন্ত্র পুনরুদ্ধার করা। সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দেয়া। মানুষ যাতে নিজের ভোট নিজে দিতে পারে সেই আন্দোলনই আমরা করছি।

বিএনপি
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

দলটির কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল বলেন, নির্বাচন আমাদের অনেক কিছু শিক্ষা দিয়ে গেছে। এই সরকারের ব্যর্থতা, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না সেটি আবারও প্রমাণ হয়েছে। এর মাধ্যমে খাঁটি নেতাকর্মীরা বেরিয়ে আসবে, যারা এই আন্দোলনকে আরও বেগবান করবে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ভোটের আগে হরতাল-অবরোধ আর অসহযোগের মতো কর্মসূচি দিলেও নির্বাচন প্রতিহত করতে পারেনি বিএনপি। যাদেরকে পরিস্থিতি বদলের সহায়ক শক্তি বলে ভাবছে বিএনপি, তারাও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। সবমিলিয়ে দলটিকে কি হতাশা গ্রাস করেছে?

এমন প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, আমরা হতাশা নই, নেতাকর্মীরাও হতাশ নয়। হতাশ হয়েছে সরকার। তারা নির্বাচন কমিশনের মাধ্যমে যে নির্বাচন করেছে জনগণ সে নির্বাচনে অংশ নেয়নি। সেজন্য তারা সবচেয়ে বেশি হতাশ।

এদিকে, বিএনপির অনেক নেতা বলেছেন, ২৮ অক্টোবরের পর পরিস্থিতি এতো জটিল হবে কিংবা সরকার এতটা হার্ডলাইনে যাবে তা বুঝতেই পারেননি তারা। রাজনৈতিক দল হিসেবে এটি বিএনপির ব্যর্থতা কি না, এমন আরেক প্রশ্নের জবাবে জয়নুল আবদিন ফারুক বলেন, আমাদের কোনো ব্যর্থতা নেই। সরকারের হাতে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে। সবকিছু তাদের হাতে। আমাদের ব্যর্থতা কোথায়? আমরা তো চেষ্টা করছি। জনগণ আমাদের সাথে আছে। গ্রেনেড, সাউন্ড গ্রেনেড, গুলি, টিয়ার গ্যাসের সামনে কে দাঁড়াতে পারে?

গত দুই মাসে দলটির ডাকা বিভিন্ন কর্মসূচি মূলত টেনে নিয়েছেন মাঠের নেতারা। তাদের দাবি, ঘরবাড়ি ছাড়া নেতাকর্মীরা ঘুমিয়েছেন মাঠ-ঘাটে, নয়তো বন্ধু-স্বজনের বাসায়। ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি আরও নানাভাবে ক্ষতিগ্রস্ত তারা।

এমন প্রেক্ষাপটের বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জনগণের আন্দোলন যদি আদর্শ ও ন্যায়ের হয়, গণতন্ত্রের পক্ষের হয়, সে আন্দোলন কখনও বৃথা যাবে না। সরকার চেষ্টা করেছিল বিএনপিকে ভাঙতে। কিন্তু ভাঙতে পারেননি। বিএনপির তৃণমূলের নেতাদের ভাগাতে পারেনি। এটাই তাদের পরাজয়। জনগণকে ভোটকেন্দ্রে নেয়া যায়নি। কাজেই বিএনপি বিজয়ের পথেই রয়েছে।

সর্বশেষ সংবাদ

চীনা প্রতিষ্ঠানের সঙ্গে বিনিয়োগ সমঝোতা, মোংলায় প্রধানমন্ত্রী

চীনা প্রতিষ্ঠানের সঙ্গে বিনিয়োগ সমঝোতা, মোংলায় প্রধানমন্ত্রী

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনায় গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনায় গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জনপ্রিয় সংবাদ

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

এ সম্পর্কিত আরও পড়ুন

আমির হামজার হলফনামায় অসংগতি, তদন্ত চেয়ে ইসিতে আবেদন

আমির হামজার হলফনামায় অসংগতি, তদন্ত চেয়ে ইসিতে আবেদন

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ আমির হামজার নির্বাচনী হলফনামা, আয়কর রিটার্ন ও আর্থিক তথ্যে একাধিক অসংগতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের কাছে লিখিত আবেদন করেছেন সাবেক ছাত্রদল নেতা মোঃ সিরাজুল ইসলাম। মঙ্গলবার (৩ নভেম্বর) জমা দেওয়া আবেদনে নগদ অর্থ, ব্যাংক জমা, জমি, স্ত্রীর সম্পদ, বাড়িভাড়া, গাড়ি, পারিবারিক

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসন-২৩-এ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী এলিজা জামান। মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বৈধ হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থিতা প্রত্যাহার না করায় তাকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নির্বাচন ব্যবস্থাপনা-২ অনুবিভাগের যুগ্মসচিব ও রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন

এইচএসসি ফলাফলে প্রকৃত চিত্র প্রকাশের সাহস দেখিয়েছে সরকার: সারজিস আলম

এইচএসসি ফলাফলে প্রকৃত চিত্র প্রকাশের সাহস দেখিয়েছে সরকার: সারজিস আলম

এইচএসসি পরীক্ষার এবারের ফলাফলে দেশের শিক্ষাব্যবস্থার প্রকৃত চিত্র উঠে এসেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম। ফলাফল প্রকাশে কোনো ধরনের রাখঢাক না করায় বিএনপি সরকারকে সাধুবাদ জানিয়েছেন তিনি। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় পত্রিকা ‘দৈনিক পঞ্চগড় খবর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। সারজিস আলম বলেন, গতবারের

গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, বিএনপিকে হুঁশিয়ারি জামায়াত আমিরের

গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, বিএনপিকে হুঁশিয়ারি জামায়াত আমিরের

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনগণের দেওয়া রায় বাস্তবায়নের দাবি জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ১২ ফেব্রুয়ারির গণভোটে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’-এর পক্ষে মত দিয়েছেন। জনগণের এই রায় বিএনপি সরকারকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। জাতির সঙ্গে কোনো ধরনের গাদ্দারি মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে ১১

আওয়ামী লীগের সঙ্গে আঁতাতের অভিযোগে দূরত্ব বাড়ছে বিএনপি-জামায়াতের

আওয়ামী লীগের সঙ্গে আঁতাতের অভিযোগে দূরত্ব বাড়ছে বিএনপি-জামায়াতের

বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিনের মিত্র বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে নতুন করে অবিশ্বাস ও রাজনৈতিক দূরত্ব তৈরি হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের গোপন আঁতাতের অভিযোগ তুলেছে বিএনপি। তবে জামায়াত এ অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে। চারদলীয় ও বিশ দলীয় জোটের মাধ্যমে দীর্ঘ সময় একসঙ্গে রাজনীতি করলেও বর্তমানে বিএনপি সরকারে এবং জামায়াত বিরোধী দলে রয়েছে। সম্প্রতি এক জনসভায় প্রধানমন্ত্রী