
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৩, ৪:১২

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে "ডামি নির্বাচন" আখ্যা দিয়ে তা বর্জন করে অসহযোগ আন্দোলনে জনমত তৈরি করার লক্ষ্যে কুমিল্লার দেবীদ্বারে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের লিফলেট বিতরণ।
শুক্রবার(২১ডিসেম্বর) বিকেলে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ.এফ.এম তারেক মুন্সীর নেতৃত্বে উপজেলার জাফরগঞ্জ বাজারে শ্রমজীবী মানুষ, ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহনে চলাচলরত লোকজনের মাঝে তারা ওই লিফলেট বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, দেবীদ্বার উপজেলা বিএনপি সভাপতি মো.গিয়াস উদ্দিন, সদস্য সচিব কাজী মাসুদ হাসান, পৌর বিএনপির সভাপতি ভিপি মাহফুজ, পৌর যুবদল সভাপতি শাহ-জামান, সদস্য সচিব মফিজুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
দেবীদ্বার উপজেলা বিএনপি সদস্য সচিব কাজী মাসুদ হাসান জানান, আগামী ৭ তারিখ অবৈধ হাসিনা সরকারের তামাশার এই ডামি নির্বাচন বর্জন করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অন্যথায় অসহযোগ আন্দোলন গড়ে তোলতে দেবীদ্বারের জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।