
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৩, ৩:১

সরকার পতনের চলমান আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে বিএনপি।
এ সময় ট্রেনে আগুন দেওয়ার বিষয়ে তিনি বলেন, সরকার নাশকতা করে হরতাল-অবরোধকারীদের ওপর দোষ চাপাচ্ছে। এ ঘটনার সঙ্গে রাষ্ট্রক্ষমতার সম্পর্ক রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতরা ‘মানবতার শত্রু’।
রিজভী বলেন, সরকার ডামি নির্বাচন করতে নানা কারসাজি করছে। সরকার আবারও একতরফা নির্বাচন করতে চাচ্ছে। নির্বাচন কমিশন, পুলিশ ও প্রশাসন এখন সরকারের ক্রীতদাস।

তিনি আরও অভিযোগ করেন, সরকার নির্বাচনে আসার দর-কষাকষি করতে বিএনপির নেতাদের কারাগারে নিয়েছে। সরকার মনে করছে, রাশিয়া আছে, ভারত আছে। রাশিয়া-ভারতের সমর্থনে সরকারের পোয়াবারো অবস্থা।
প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর মহাসমাবেশ পণ্ড ও নেতাকর্মীদের গ্রেপ্তার এবং সরকারের পদত্যাগের দাবিতে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। এরপর থেকে দফায় দফায় হরতাল-অবরোধ কর্মসূচি পালন করে যাচ্ছে দলটি।
এদিকে ফায়ার সার্ভিসের তথ্যমতে, ২৮ অক্টোবর থেকে ১৩ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত সারাদেশে মোট ২৭৮টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এরমধ্যে ২৭৪টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।
অগ্নিসংযোগকৃত যানবাহনের মধ্যে রয়েছে ১৭০টি বাস, ৪৫টি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ৮টি মোটরসাইকেল ও ২৮টি অন্যান্য গাড়ি।