শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬২ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতিজাতীয় সংসদ নির্বাচনবাংলাদেশ

শাহজাহান ওমরের সাথে নেই কোন দলের নেতাকর্মী !

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৩, ২২:৫০

শেয়ার করুনঃ
শাহজাহান ওমরের সাথে নেই কোন দলের নেতাকর্মী !

আওয়ামী লীগে যোগ দিয়ে ঘন্টা খানেকের মধ্যে ঝালকাঠি-১ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মেজর (অব.) শাহজাহান ওমর বীর উত্তম নৌকা প্রতীক পেয়ে  মনোনয়নপত্র দাখিল করলেও তার সাথে নেই স্থানীয় কোন বিএনপি নেতা এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা–কর্মীদের মধ্যে ওমরের যোগদান নিয়ে দেখা দিয়েছে বিভ্রান্তি। 

আরও

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় রাজাপুর বাঘরি এলাকায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে শাহজাহান ওমরকে প্রত্যাখানের ঘোষণা দেন দীর্ঘ দিনের ওস্তাদের (এলাকায় শাহজাহান ওমরকে সবাই ওস্তাদ বলে ডাকে) শিষ্য উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. নাসিম আকন। তিনি বলেন, আমরা তাকে অনেক বুঝিয়েছি, তিনি আমাদের কথা শোনেননি। আমরা তার সাথে নেই, যতদিন বেচে থাকবো বিএনপির সাথে থাকবো। তিনি অনেক বড় মানুষ, এখন আমরা ছোট মানুষরা মিলেমিশে বিএনপি করবো। 

নাসিম আকন আরও বলেন, শাহজাহান ওমর আওয়ামী লীগে যোগদানের ঘোষণার সাথে সাথে রাজাপুরে তার বাসভবনের কেয়ারটেকার ইদ্রিস বাইপাস মোড়ে বিএনপি অফিস থেকে সাইন বোর্ড খুলে ফেলেছে এবং আসবাবপত্র ফেলে দিয়েছে।  আমি একদিন সময় চেয়েছিলাম আসবাবপত্র সরিয়ে নেয়ার জন্য। কিন্তু কোন সময় দেয়া হয়নি।  শুনছি এখন এই অফিসে নৌকা প্রতীকের কাযর্ক্রম চালানো হবে।  

আরও

ধানমন্ডি ৩২ এ মিছিল শেষে সাংবাদিকের ওপর হামলা

ধানমন্ডি ৩২ এ মিছিল শেষে সাংবাদিকের ওপর হামলা
শাহজাহান ওমর
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

উল্লেখ্য ২০০৩ সালে জোট সরকারের আইন প্রতিমন্ত্রী থাকাকালে শাহজাহান ওমর নিজের কিছু জমি ও সড়কের পাশে রোডস এন্ড হাইওয়ের কিছু জমির ওপর বিশাল আকৃতির দোতলা ভবন তৈরি করে বিএনপি অফিস নির্মান করেন। ২০০৭ সালে জরুরি অবস্থা চলাকালে সেনাবাহিনী সরকারি জমির ওপর তৈরি করা অংশ ভেঙ্গে ফেলতে চাইলেও কোন শ্রমিক ওমর সাহেবের ভবন ভাঙার কাজে রাজি হয়নি।  

রাজাপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এএইচএম খায়রুল আলম সরফরাজ বলেন, আমাদের আসনে আগে যাকে নৌকা প্রতীকে মনোনয়ন দেয়া হয়েছিল সেই প্রার্থী বজলুল হক হারুন এমপির সাথে আমরা ছিলাম না, আমরা স্বতন্ত্র প্রার্থী করেছি মনিরুজ্জামান মনিরকে, আমরা এখন পর্যন্ত তার নির্বাচন করার ব্যাপারে অনড় আছি। তারপরও যদি আনুষ্ঠানিক প্রতীক বরাদ্দের পর কেন্দ্র থেকে আমাদের নির্দেশ দেয়া হয় তাহলে আমরা দলের সিদ্ধান্ত মেনে নেব। কিন্তু আমরা হারুনের নির্বাচন করবো না। তবে শাহজাহান ওমর আমাদের সাথে একটু কথা বলে যোগ দিলে ভালো হতো। তিনিও আমাদের কিছু বলেন নায়, দলও আমাদের কিছু জানায়নি। 

কেন্দ্রীয় আওয়ামী লীগ গত রোববার সারা দেশে দল মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করে। তখন ১২৫ রাজাপুর-কাঁঠালিয়া নিয়ে গঠিত ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে বর্তমান সংসদ সদস্য বজলুল হক হারুনের নাম ঘোষণা করা হয়। সেখানে হঠাৎ বিএনপি কেন্দ্রীয় সহসভাপতি পাচ বারের সাবেক এমপি ওমরের আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার খবর বিস্ময় তৈরি করেছে আওয়ামী লীগ ও বিএনপি নেতা–কর্মীদের মধ্যে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকে খান সাইফুল্লাহ পনির বলেন, বিএনপি নেতা শাহজাহান ওমরের নৌকার প্রার্থী হিসেবে নির্বাচন করার বিষয়ে কেন্দ্র থেকে আমাদের কাছে এখন পর্যন্ত কোন নির্দেশনা আসেনি আমরা ওনার যোগদানের খবর শুনেছি। 

শাহজাহান ওমরের প্রার্থিতা নিয়ে ঝালকাঠি -১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামীলীগের কেন্দ্রীয়   মুক্তিযোদ্ধা বিষয়ক উপ কমিটির সদস্য এম মনিরুজ্জামান মনির বলেন, শাহজাহান ওমরকে আওয়ামী লীগের দলীয় নেতা–কর্মীরা মেনে নেবেন না। তিনি রাজাপুর বিএনপি অফিসকে আওয়ামী লীগ অফিস বানানোর চেস্টা করছেন। গত

২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে সহিংসতার পর পুলিশ বিএনপির নেতা–কর্মীদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান শুরু করে। এর ধারাবাহিকতায় ৪ নভেম্বর রাতে শাহজাহান ওমরকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরদিন ঢাকার নিউমার্কেট থানার বাসে আগুন দেওয়ার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে আদালতে হাজির করা হয়। ওই মামলায় তিন দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয় বিএনপির ভাইস চেয়ারম্যান এই বীর উত্তম নেতাকে। প্রায় চার সপ্তাহ কারাবন্দী থাকার পর গত বুধবার দুপুরে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন পান শাহজাহান ওমর। সন্ধ্যার পরই  কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

এবিষয়ে পূর্বে আওয়ামী লীগের দলীয় নৌকা প্রতিকে মনোনয়ন পাওয়া বর্তমান সংসদ সদস্য বজলুল হক হারুনের সাথে যোগাযোগ করার জন্য তার ব্যবহারিত মুঠোফোনে একাধিকবার কল দিলেও তাকে পাওয়া যায়নি এবং তার ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে ক্ষুদে বার্তা পাঠানো হলেও তার কোন সারা পাওয়া যায়নি। তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারের ইউটিসি ভবনে এক সংবাদ সম্মেলনে এসে আওয়ামী লীগে যোগ দেওয়ার কথা জানান শাহজাহান ওমর। তিনি বলেন, ঝালকাঠি–১ আসনে তাঁকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। নৌকার প্রার্থী হিসেবে অনলাইনে মনোনয়নপত্র দাখিল করেছেন তিনি। এরপর তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত জানিয়ে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সর্বশেষ সংবাদ

বায়ুদূষণে প্রতিদিন ঝরছে ২৪২ প্রাণ, বাড়ছে অর্থনৈতিক ক্ষতি

বায়ুদূষণে প্রতিদিন ঝরছে ২৪২ প্রাণ, বাড়ছে অর্থনৈতিক ক্ষতি

উজানের ঢলে কাপ্তাই বাঁধের জলকপাট খুলছে শনিবার

উজানের ঢলে কাপ্তাই বাঁধের জলকপাট খুলছে শনিবার

মার্কিন ঘাঁটিতে প্রতিশোধমূলক হামলার দাবি, হরমুজে কড়া বার্তা তেহরানের

মার্কিন ঘাঁটিতে প্রতিশোধমূলক হামলার দাবি, হরমুজে কড়া বার্তা তেহরানের

ইরানে বড় জয়ের দাবি ট্রাম্পের, বাড়ছে সামরিক উত্তেজনা

ইরানে বড় জয়ের দাবি ট্রাম্পের, বাড়ছে সামরিক উত্তেজনা

জুমার দিনে আমল বাড়ানোর আহ্বান, রহমত ও ক্ষমার বার্তা

জুমার দিনে আমল বাড়ানোর আহ্বান, রহমত ও ক্ষমার বার্তা

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৯ লাখ মানুষ

চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৯ লাখ মানুষ

বন্যার্ত এগারো জেলায় চিকিৎসকদের ছুটি বাতিল

বন্যার্ত এগারো জেলায় চিকিৎসকদের ছুটি বাতিল

বাবার হত্যার প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির, জাতীয় ঐক্যের বার্তা

বাবার হত্যার প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির, জাতীয় ঐক্যের বার্তা

যমুনার প্রবল স্রোতে টাঙ্গাইলে বাড়ছে ভাঙন আতঙ্ক

যমুনার প্রবল স্রোতে টাঙ্গাইলে বাড়ছে ভাঙন আতঙ্ক

বন্যা দুর্যোগে চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা

বন্যা দুর্যোগে চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা

এ সম্পর্কিত আরও পড়ুন

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

বাংলাদেশের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার ভোর ৪টা ১৯ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিএনপির নেতা ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। অসুস্থতার কারণে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। তাঁর

এনসিপি জনসভায় হামলা রাজনীতির কালো অধ্যায় বললেন ইশরাক

এনসিপি জনসভায় হামলা রাজনীতির কালো অধ্যায় বললেন ইশরাক

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জনসভায় হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতা এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। একই সঙ্গে তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তির দাবি জানিয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে তিনটার পর নিজের ফেসবুক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান। ফেসবুক পোস্টে ইশরাক

সিঙ্গাপুর থেকে ফেরার পর হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান

সিঙ্গাপুর থেকে ফেরার পর হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান

চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফেরার কয়েকদিনের মধ্যেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খানকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের পরামর্শে আপাতত তার সঙ্গে সাক্ষাৎ সীমিত রাখা হয়েছে। বুধবার (১ জুলাই) বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, নজরুল ইসলাম খান গত ২৫ জুন সিঙ্গাপুর থেকে ঢাকায় ফেরেন। পরে মঙ্গলবার (৩০ জুন) তাকে বসুন্ধরা

খুচরা পয়সার সংকটের কারণে সিগারেটের দাম বেশি: আমির হামজা

খুচরা পয়সার সংকটের কারণে সিগারেটের দাম বেশি: আমির হামজা

খুচরা পয়সার সংকটের কারণে নিম্নমূল্যের সিগারেটের প্রকৃত দাম থেকে বেশি অর্থ পরিশোধ করতে হচ্ছে বলে জাতীয় সংসদে অভিযোগ তুলেছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামী দলীয় সংসদ সদস্য আমির হামজা। তিনি দাবি করেন, এই অতিরিক্ত অর্থ সরকারের রাজস্ব হিসেবে জমা হচ্ছে না। ফলে সরকার প্রতিবছর প্রায় ৫ হাজার কোটি টাকার সম্ভাব্য রাজস্ব হারাচ্ছে। সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর আলোচনায়

নীরব সময় পার করছেন বর্ষীয়ান রাজনীতিক ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, দোয়া কামনা

নীরব সময় পার করছেন বর্ষীয়ান রাজনীতিক ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, দোয়া কামনা

বাংলাদেশের রাজনীতির এক অভিজ্ঞ ও প্রবীণ ব্যক্তিত্ব, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বর্তমানে গুরুতর শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভুগতে থাকা এই প্রবীণ রাজনীতিকের শারীরিক অবস্থার অবনতির কারণে তিনি জনজীবন থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। রাজনৈতিক জীবনের দীর্ঘ পথচলায় ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া