শনিবার, ১১ এপ্রিল, ২০২৬২৮ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতিবাংলাদেশজাতীয় সংসদ নির্বাচন

দিনাজপুর-৬ আসনে নৌকা প্রতীকের মনোনয়ন জমা দিলেন শিবলী সাদিক

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৩, ২:৩৬

শেয়ার করুনঃ
দিনাজপুর-৬ আসনে নৌকা প্রতীকের মনোনয়ন জমা দিলেন শিবলী সাদিক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর -৬ (হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট) আসনে উৎসব মুখর পরিবেশে তৃতীয় বারের মতো মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শিবলী সাদিক এমপি।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর ১ টার দিকে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার এম এম আশিক রেজার কাছে মনোনয়নপত্র জমা দেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শিবলী সাদিক।

আরও

জামায়াতকে পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী নাম রেখে সংসদে জামুকা আইন পাস

জামায়াতকে পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী নাম রেখে সংসদে জামুকা আইন পাস

দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পর শিবলী সাদিক বলেন, আমি তৃতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলে, আমার নির্বাচনি এলাকার অসমাপ্ত কাজগুলো বঙ্গবন্ধু কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে সমাপ্ত করতে চাই ইনশাআল্লাহ! 

তিনিআরও বলেন, এবারের নির্বাচন কোন ব্যক্তির নির্বাচন নয়, এই নির্বাচন সংবিধান ও বাংলাদেশের অগ্রযাত্রা কে রক্ষা করা ও সন্ত্রাসকে দমন করা নির্বাচন। এই এলাকার গরীব, দুঃখী  অসহায় মেহনতি মানুষের যে আকাঙ্খা ও চাওয়া সেটি যেন জাতির জনকের কন্যা শেখ হাসিনার পক্ষ থেকে আপনাদের উপহার দিতে পারি। আপনারা সকলে দোয়া করবেন।

আরও

জামায়াতকে পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী নাম রেখে সংসদে জামুকা আইন পাস

জামায়াতকে পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী নাম রেখে সংসদে জামুকা আইন পাস
দিনাজপুর-৬
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এসময় হাকিমপুর উপজেলা আ'লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হারুন উর রশিদ হারুন, সহ-সভাপতি ও শিবলী সাদিক এর শশুর শাহেদ মল্লিক বাবু, সহ-সভাপতি সোহরাব হোসেন প্রতাপ, হাকিমপুর হিলি পৌর আ'লীগের সভাপতি ও মেয়র জামিল হোসেন চলন্ত, সাধারণ সম্পাদক নাসিম আহম্মেদ টুকু, বিরামপুর পৌর মেয়র ও আ'লীগ নেতা অধ্যাপক আক্কাস আলী, নবাবগঞ্জ উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মানিক, ঘোড়াঘাট পৌর আ'লীগের সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু প্রমুখ। এছাড়াও চার উপজেলার আ'লীগ, মহিলা আ'লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, ছাত্রলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ( হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট) দিনাজপুর- ৬ আসনে আ'লীগের দলীয় মনোনয়ন সংগ্রহকারী  স্বতন্ত্র প্রার্থী হিসাবে দুপুর ২ টায় ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার রফিকুল ইসলামের নিকট  মনোনয়ন পত্র জমা দিয়েছেন জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক এমপি ড. আজিজুল হক চৌধুরী।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

অপর দিকে দুপুর ১ টায় দিনাজপুর-৬ আসনে প্রথম বারের মতো নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার এম এম আশিক রেজার নিকট মনোনয়ন পত্র জমা দিয়েছেন জাতীয় পাটির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী ফিরোজ সুলতান আলম।

আজ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন দুপুরে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন এর নিকট মনোনয়ন জমা দেন দিনাজপুর-৬ আসনে বিরামপুর উপজেলা থেকে জাসদ (ইনু) মনোনীত প্রার্থী মোঃ শাহ আলম বিশ্বাস।

অন্য দিকে প্রথম বার দিনাজপুর-৬ আসন থেকে হাকিমপুর উপজেলার ব্যবসায়ী তৃণমূল বিএনপির প্রার্থী মোফাজ্জল হোসেন গতকাল মনোনয়ন পত্র সংগ্রহ করেন। আজ শেষ দিনে ৪ টা এক মিনিট হওয়ায় মনোনয়ন পত্র জমা দিতে পারলেন না তৃণমূল বিএনপির এমপি প্রার্থী মোফাজ্জল হোসেন।

এবিষয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার অমিত রায় বলেন, তৃণমূল বিএনপির মনোনীত প্রার্থী মোফাজ্জল হোসেন গতকাল দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেন। কিন্তু আজ শেষ দিনে নির্ধারিত সময়ে মনোনয়ন জমা দিতে ব্যর্থ হয়েছেন।

সার্বিক বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নং অফিসার এম এম আশিক রেজা বলেন, উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রার্থীরা মনোনয়ন সংগ্রহ করে জমা দিচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গোয়েন্দা সংস্থার লোকজন সার্বক্ষণিক নজর রাখছেন যাতে কোন অপ্রতিকর ঘটনা না ঘটে।

সর্বশেষ সংবাদ

ঢাকাসহ পাঁচ অঞ্চলে ঝড়ের সতর্কতা

ঢাকাসহ পাঁচ অঞ্চলে ঝড়ের সতর্কতা

জুলাই সনদ নিয়ে রাজনৈতিক উত্তাপ

জুলাই সনদ নিয়ে রাজনৈতিক উত্তাপ

খাগড়াছড়িতে সাংগ্রাই উৎসবে প্রাণের উচ্ছ্বাস

খাগড়াছড়িতে সাংগ্রাই উৎসবে প্রাণের উচ্ছ্বাস

গোয়ালন্দে মায়ের ওপর মাদকাসক্ত ছেলের হামলা

গোয়ালন্দে মায়ের ওপর মাদকাসক্ত ছেলের হামলা

জিলক্বদ মাসে ইবাদতের প্রস্তুতির বার্তা

জিলক্বদ মাসে ইবাদতের প্রস্তুতির বার্তা

জনপ্রিয় সংবাদ

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

এ সম্পর্কিত আরও পড়ুন

জুলাই সনদ নিয়ে রাজনৈতিক উত্তাপ

জুলাই সনদ নিয়ে রাজনৈতিক উত্তাপ

রাজধানীর তোপখানা রোডে এক আলোচনা সভায় নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী জুলাই সনদ নিয়ে কঠোর সমালোচনা করেছেন। তিনি দাবি করেন, এই সনদ ধর্ম, মানবতা এবং রাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে একটি রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহৃত হচ্ছে। বৃহস্পতিবার সকাল ১১টায় বিজয় মিলনায়তনে ‘একাত্তরকে মুছে দিতে কি জুলাই?’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন। তিনি বলেন, কিছু রাজনৈতিক জোট স্বাধীনতার মূল্যবোধের বিরুদ্ধে অবস্থান

জামায়াতকে পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী নাম রেখে সংসদে জামুকা আইন পাস

জামায়াতকে পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী নাম রেখে সংসদে জামুকা আইন পাস

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) আইন সংশোধনের বিল বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদে পাস হয়েছে। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর দেশীয় সহযোগীদের তালিকায় তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলাম ও নেজামে ইসলাম পার্টির নাম রাখার ধারাটি আইনে বহাল রাখা হয়েছে। বিলটি সংসদে উত্থাপন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। উত্থাপনের পর কণ্ঠভোটে বিল পাস হয়। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আপত্তি জানানো হয়। তবে

বিবি সাওদা গ্রেপ্তার ঘটনায় উত্তাল সামাজিকমাধ্যম

বিবি সাওদা গ্রেপ্তার ঘটনায় উত্তাল সামাজিকমাধ্যম

ভোলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদাকে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন রাজনৈতিক নেতা, ছাত্রনেতা ও আইনজীবীরা বিষয়টি নিয়ে প্রকাশ্যে মতামত দিয়েছেন। রোববার (৫ এপ্রিল) রাত আনুমানিক ১১টার দিকে নিজ বাসা থেকে ভোলা পৌরসভার মহিলা জামায়াত কর্মী বিবি সাওদাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন জেলা গোয়েন্দা পুলিশ তাকে আদালতে হাজির করে

মুক্তিযুদ্ধ অস্বীকারকারীদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

মুক্তিযুদ্ধ অস্বীকারকারীদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মো. বরকত উল্লাহ বুলু বলেছেন, যারা মুক্তিযুদ্ধ ও ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগ অস্বীকার করেন, তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করার সুযোগ এ দেশে দেওয়া যাবে না। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে নোয়াখালীর মাইজদী হাউজিং বালুর মাঠে আয়োজিত নোয়াখালী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধনী

সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইসলামী আন্দোলন: আসিফ মাহমুদ

সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইসলামী আন্দোলন: আসিফ মাহমুদ

চরমোনাই মাহফিলের দ্বিতীয় অধিবেশনে অংশ নিয়ে দেশের মানুষের মুক্তির আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের অবদানের প্রশংসা করেছেন ন্যাশনাল সিটিজেন্স পার্টি (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে আয়োজিত এই ধর্মীয় সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, চরমোনাই দরবার দীর্ঘদিন ধরে ইসলামের দাওয়াত, নৈতিক শিক্ষা ও আত্মশুদ্ধির বার্তা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। প্রায় শতবর্ষের ঐতিহ্যবাহী এই মাহফিল সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ