শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬২৮ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতিবাংলাদেশ

বরিশাল-৫: সাদিক-ই হবেন নৌকার কান্ডারী, প্রত্যাশা তৃণমূল আওয়ামীলীগের

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৩, ৪:১১

শেয়ার করুনঃ
বরিশাল-৫: সাদিক-ই হবেন নৌকার কান্ডারী, প্রত্যাশা তৃণমূল আওয়ামীলীগের

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে বরিশালে জমে উঠেছে আওয়ামী লীগের মনোনয়ন রাজনীতি। বিশেষ করে বরিশাল সদর-৫ আসনে মনোনয়ন রাজনীতি ক্রমশই জটিল হচ্ছে। বিশেষ করে আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এ আসনে মনোনয়ন সংগ্রহ করার পরই জটির সমীকরণ আর নানামুখী গুঞ্জন শুরু হয় বরিশালে। যদিও শেষ পর্যন্ত নানক এ আসনে ফরম জমা দেননি বলে জানা গেছে। এ আসনের বর্তমান সাংসদ সাবেক সেনা সদস্য জাহিদ ফারুক শামীম, সদ্য বিদায়ী বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ছাড়াও আরো ৭ জন আওয়ামীলীগের মনোনয়ন জমা দিয়েছেন। তবে তৃণমূল রাজনীতিতে এগিয়ে থাকা সাদিক আব্দুল্লাহ নাকি মন্ত্রীর দায়িত্ব পালন করা জাহিদ ফারুক শামীমকে এ আসনে দল থেকে মনোনয়ন দিবে এ নিয়েই চলছে জোড় গুঞ্জন। অবশ্য গত পাঁচ বছরে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত বরিশাল সদর আসনে তৃণমূল আওয়ামীলীগকে সুসংগঠিত করার কারিগর সাদিককে এগিয়ে রাখছেন রাজনৈতিক বোদ্ধারা। তাদের মতে, কাজ করলে তার বিরুদ্ধে সমালোচনা উঠবে, আর কাজ না করলে তিনি হবেন ক্লিন ইমেজের অধিকারী।

তবে দল যাকে মনোনয়ন দিবেন তার পক্ষেই একাট্টা হয়ে জয় ছিনিয়ে আনতে কাজ করবেন সকল নেতাকর্মী এমনটা দাবি বরিশালের নেতাদের।

আরও

আমাদের যুব সমাজ কারও আধিপত্য সহ্য করবে না: জামায়াত আমির

আমাদের যুব সমাজ কারও আধিপত্য সহ্য করবে না: জামায়াত আমির

সূত্রমতে, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ২০১৮ সালে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পান মহানগর আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। তখণ বিভিন্ন মিডিয়ায় শিরোনাম হয়েছিল “তৃণমূলের জয়, নৌকার মাঝি সাদিক”। জানা যায়, দলীয় হাইকমান্ডের জড়িপে তৃণমূলের রাজনীতিতে জনপ্রিয়তায় এগিয়ে ছিলেন অপেক্ষাকৃত তরুন সাদিক আব্দুল্লাহ। আর দলীয় নীতি নির্ধারকরা এমনকি দলের সভাপতি প্রধানমন্ত্রীও তৃণমূলের পছন্দে থাকা সাদিক আব্দুল্লাহকেই বরিশাল সিটি মেয়র পদে মনোনীত করেছিলেন। আর নেতাকর্মীরাও প্রধানমন্ত্রীর আস্থা ও বিশ্বাসের মর্যাদা অক্ষুন্ন রেখে বিএনপির হেভিওয়েট প্রার্থী মজিবর রহমান সরোয়ারকে বিপুল ভোটে পরাজিত করে জয় ছিনিয়ে এনেছিল।

জানা যায়, বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র শওকত হোসেন হিরনের মৃত্যুর পর বরিশাল মহানগর আওয়ামীলীগের নেতা কর্মীরা এক প্রকার হতাশায় জর্জরিত হয়ে পরেছিলেন। তখন শওকত হোসেন হিরন বরিশাল মহানগর আওয়ামীলীগের সভাপতি হিসাবেও দায়িত্ব পালন করছিলেন। কিন্তু তার মৃত্যুর পর সঠিক দিক নির্দেশনা বা সর্বস্তরের নেতা কর্মীদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখার মতো তেমন কেউ ছিলনা। দলের সেই করুন অবস্থায় বরিশাল মহানগর আওয়ামীলীগের হাল ধরেন সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

বরিশাল-৫
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

বিবি সাওদা গ্রেপ্তার ঘটনায় উত্তাল সামাজিকমাধ্যম

বিবি সাওদা গ্রেপ্তার ঘটনায় উত্তাল সামাজিকমাধ্যম

পরবর্তিতে তাকে ঘীরে সকল নেতা কর্মীরা পুনরায় উজ্জীবিত হয়। নেতা কর্মীদের সাথে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর সার্বক্ষনিক যোগাযোগ এবং জনগনের সাথে তার নিবীড় সম্পৃক্ততা মানুষের মনে তাকে নিয়ে বরিশাল সিটির পরবর্তী নগরপিতা হিসাবে স্বপ্ন দেখায়। তিনি যখন দলের হাল ধরেন তখন বরিশাল মহানগর আওয়ামীলীগের কোন পূর্ণাঙ্গ কমিটি ছিলনা। পরবর্তিতে কমিটি হলে তিনি বরিশাল মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক নির্বাচিত হন।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

এরপর সিটি মেয়র ও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েই মাঠ গোছাতে শুরু করেন সাদিক আব্দুল্লাহ। নগরীর ৩০টি ওয়ার্ডে কমিটি গঠন করে মহানগর আওয়ামীলীগকে চাঙা করে তোলেন তিনি। তবে মেয়র পদে থাকাকালীন বিছিন্ন কিছু ঘটনায় বিতর্ক সৃষ্টি হয়। আর তার প্রতি জনপ্রিয়তায় ইর্শান্বিত হয়ে একটি পক্ষ উঠে-পড়ে লাগে। সর্বশেষ মেয়র নির্বাচনে ছিটকে যান তিনি। তবে তৃণমূল নেতাকর্মীদের হৃদয়ে ঠাঁই করে নেয়া সাদিক থেমে থাকেননি। দলের নেতাকর্মীদের নিয়ে দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যক্রম বেশ দক্ষতার সাথেই পালন করেন তিনি। সাম্প্রতিক সময়ে বরিশালে আওয়ামীলীগের কেন্দ্রীয় কর্মসূচিতে নেতাকর্মীদের উপস্থিতিই তার প্রমান। এমনকি বিরোধী জোটের হরতাল-অবরোধে নেতাকর্মীদের নিয়ে মাঠে রয়েছেন তিনি। অপরদিকে সংসদ নির্বাচনে দলের মনোনয়ন পাওয়ার জোর লবিং তদ্বিরে ব্যস্ত থাকতে দেখা গেছে অনেককে।

তৃণমূল আওয়ামীলীগের নেতাকর্মীরা জানান, ২০১৮ সালের মতোই দলীয় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারও তৃণমূলের চাওয়াকে প্রাধান্য দিয়ে তাদের নেতা সাদিক আব্দুল্লাহকে মনোনয়ন দিবেন। আর শেষ হাসি নৌকার বিজয় হবে।

এদিকে বরিশালের রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তীলে তীলে বরিশালের রাজনীতিতে ভীত গড়েছেন সাদিক। গত সংসদ নির্বাচনে দলের প্রার্থীকে বিজয়ী করতে অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। ভবিষ্যতের দিকটি বিবেচনা করলে কিংবা বরিশালে আওয়ামীলীগের দলীয় অবস্থান বিবেচনায় নিয়েই আসন্ন সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী মনোনীত করতে হবে। কেননা বিএনপি যদি শেষ মূহুর্তে নির্বাচনে অংশ নেয় তবে শক্ত প্রতিরোধ গড়া কিংবা বিজয় ছিনিয়ে আনার জন্য সাদিকের বিকল্প নেই।

বিচার বিশ্লেষন যা-ই হোক শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে কে হবেন বরিশালের মর্যাদাপূর্ণ এ আসনের (বরিশাল-৫) নৌকার কান্ডারী।

সর্বশেষ সংবাদ

ঢাকাসহ পাঁচ অঞ্চলে ঝড়ের সতর্কতা

ঢাকাসহ পাঁচ অঞ্চলে ঝড়ের সতর্কতা

জুলাই সনদ নিয়ে রাজনৈতিক উত্তাপ

জুলাই সনদ নিয়ে রাজনৈতিক উত্তাপ

খাগড়াছড়িতে সাংগ্রাই উৎসবে প্রাণের উচ্ছ্বাস

খাগড়াছড়িতে সাংগ্রাই উৎসবে প্রাণের উচ্ছ্বাস

গোয়ালন্দে মায়ের ওপর মাদকাসক্ত ছেলের হামলা

গোয়ালন্দে মায়ের ওপর মাদকাসক্ত ছেলের হামলা

জিলক্বদ মাসে ইবাদতের প্রস্তুতির বার্তা

জিলক্বদ মাসে ইবাদতের প্রস্তুতির বার্তা

জনপ্রিয় সংবাদ

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

এ সম্পর্কিত আরও পড়ুন

জুলাই সনদ নিয়ে রাজনৈতিক উত্তাপ

জুলাই সনদ নিয়ে রাজনৈতিক উত্তাপ

রাজধানীর তোপখানা রোডে এক আলোচনা সভায় নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী জুলাই সনদ নিয়ে কঠোর সমালোচনা করেছেন। তিনি দাবি করেন, এই সনদ ধর্ম, মানবতা এবং রাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে একটি রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহৃত হচ্ছে। বৃহস্পতিবার সকাল ১১টায় বিজয় মিলনায়তনে ‘একাত্তরকে মুছে দিতে কি জুলাই?’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন। তিনি বলেন, কিছু রাজনৈতিক জোট স্বাধীনতার মূল্যবোধের বিরুদ্ধে অবস্থান

জামায়াতকে পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী নাম রেখে সংসদে জামুকা আইন পাস

জামায়াতকে পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী নাম রেখে সংসদে জামুকা আইন পাস

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) আইন সংশোধনের বিল বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদে পাস হয়েছে। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর দেশীয় সহযোগীদের তালিকায় তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলাম ও নেজামে ইসলাম পার্টির নাম রাখার ধারাটি আইনে বহাল রাখা হয়েছে। বিলটি সংসদে উত্থাপন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। উত্থাপনের পর কণ্ঠভোটে বিল পাস হয়। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আপত্তি জানানো হয়। তবে

বিবি সাওদা গ্রেপ্তার ঘটনায় উত্তাল সামাজিকমাধ্যম

বিবি সাওদা গ্রেপ্তার ঘটনায় উত্তাল সামাজিকমাধ্যম

ভোলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদাকে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন রাজনৈতিক নেতা, ছাত্রনেতা ও আইনজীবীরা বিষয়টি নিয়ে প্রকাশ্যে মতামত দিয়েছেন। রোববার (৫ এপ্রিল) রাত আনুমানিক ১১টার দিকে নিজ বাসা থেকে ভোলা পৌরসভার মহিলা জামায়াত কর্মী বিবি সাওদাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন জেলা গোয়েন্দা পুলিশ তাকে আদালতে হাজির করে

মুক্তিযুদ্ধ অস্বীকারকারীদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

মুক্তিযুদ্ধ অস্বীকারকারীদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মো. বরকত উল্লাহ বুলু বলেছেন, যারা মুক্তিযুদ্ধ ও ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগ অস্বীকার করেন, তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করার সুযোগ এ দেশে দেওয়া যাবে না। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে নোয়াখালীর মাইজদী হাউজিং বালুর মাঠে আয়োজিত নোয়াখালী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধনী

সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইসলামী আন্দোলন: আসিফ মাহমুদ

সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইসলামী আন্দোলন: আসিফ মাহমুদ

চরমোনাই মাহফিলের দ্বিতীয় অধিবেশনে অংশ নিয়ে দেশের মানুষের মুক্তির আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের অবদানের প্রশংসা করেছেন ন্যাশনাল সিটিজেন্স পার্টি (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে আয়োজিত এই ধর্মীয় সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, চরমোনাই দরবার দীর্ঘদিন ধরে ইসলামের দাওয়াত, নৈতিক শিক্ষা ও আত্মশুদ্ধির বার্তা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। প্রায় শতবর্ষের ঐতিহ্যবাহী এই মাহফিল সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ