শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬২৭ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতিবাংলাদেশ

তৃণমূল বিএনপির কার্যালয়ে সাধারণ মানুষের ঢল

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৩, ১:৪৮

শেয়ার করুনঃ
তৃণমূল বিএনপির কার্যালয়ে সাধারণ মানুষের ঢল

তৃণমূল বিএনপির চেয়ারপারসন সমশের মবিন চৌধুরী বলেছেন, বাংলাদেশের জনগণ যে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ একটা নির্বাচনে অংশ নিতে চায় তারই প্রতিফলন ঘটেছে। আজ তৃণমূল বিএনপির কার্যালয় সাধারণ মানুষের ঢল নেমেছে।

আজ বুধবার রাজধানীর পল্টনে মেহরাব প্লাজায় তৃণমূল বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সমশের মবিন।

আরও

সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইসলামী আন্দোলন: আসিফ মাহমুদ

সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইসলামী আন্দোলন: আসিফ মাহমুদ

তিনি বলেন, ‘আগামী ৭ জানুয়ারির যে নির্বাচনে তৃণমূল বিএনপি অংশ নিচ্ছে, আমি বিশ্বাস করছি সেই নির্বাচনে জনগণ সঠিক রায় দেবে।

গণতন্ত্রের পক্ষে রায় দেবে। সুশাসন ও সুষ্ঠু রাজনীতির পক্ষে ভোট দেবে। সহিংসতার বিরুদ্ধে জনগণ রায় দেবে। এটাই আমাদের প্রত্যাশা। আমরা চাই জনগণ যাতে সঠিকভাবে ভোট দিতে পারে এবং সেই ভোটের সঠিক গণনা হয়।’

আরও

বিবি সাওদা গ্রেপ্তার ঘটনায় উত্তাল সামাজিকমাধ্যম

বিবি সাওদা গ্রেপ্তার ঘটনায় উত্তাল সামাজিকমাধ্যম

তিনি আরো বলেন, ‘পরিবর্তন বা বিবর্তন তো রাতারাতি হয় না। তৃণমূল বিএনপির ওপর জনগণের এই সাড়া পরিবর্তনের একটি প্রক্রিয়া। প্রক্রিয়ার মাধ্যমে আমরা তৃণমূল বিএনপিকে এগিয়ে নিয়ে যাব।

তৃণমূল বিএনপি
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

আমাদের চেষ্টা হচ্ছে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম থেকে যারা রাজনীতি বিমুখ হয়ে গেছে, আস্থা হারিয়ে ফেলছে তারা যেন তৃণমূল বিএনপির ওপর নির্ভর করে রাজধানীতে আবার আস্থা ফিরে পায়।’

মনোনয়ন বিতরণের বিষয়ে সমশের মবিন চৌধুরী বলেন, ‘তৃণমূল বিএনপির মনোনয়ন বিতরণ ও জমাদানের যে তিন দিনের কর্মসূচি আমরা হাতে নিয়েছিলাম তা আগামীকালও অব্যাহত থাকবে। কারণ বাংলাদেশের জনগণ থেকে আমরা অসাধারণ সাড়া পেয়েছি। আমরা নির্বাচন কমিশনের ঘোষিত তফসিলের সময়সীমা মাথায় রেখে এগোচ্ছি। আমরা কালকের মধ্যে প্রক্রিয়া শেষ করে ফেলব।

তারপর আমরা যাচাই-বাছাই করব। পরে আমরা আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করব।’

প্রার্থীর যোগ্যাতা কিভাবে নির্ধারণ করা হবে জানতে চাইলে তিনি বলেন, ‘প্রার্থীর যোগ্যতা নির্ধারণ করা আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। কারণ একটা আসনের জন্য একাধিক প্রার্থী যোগ্য হতে পারেন। তার পরও আমরা বস্তুনিষ্ঠভাবে প্রার্থীদের যোগ্যতা পরীক্ষা-নিরীক্ষা করব। আমরা বিশ্বাস করি, আমরা যাঁকে নমিনেশন দেব তাঁর পক্ষে সব প্রার্থী কাজ করবেন। তাহলেই তাঁরা দলের পক্ষে কাজ করতে পারবেন।’

জোটের সঙ্গে আসন বিন্নাস নিয়ে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে সমশের মবিন বলেন, ‘কোনো জোটের সঙ্গে আমাদের বিস্তারিত আলোচনা হয়নি। তবে তারা যেহেতু জোটে আসছে, অবশ্যই আমরা তাদেরকে সেভাবে মূল্যায়ন করব। আমরা সেখানে তাদের যোগ্যতা ও নির্বাচনে জয় হওয়ার দক্ষতার পরীক্ষা-নিরীক্ষা করব। এখন আমাদের সবার জন্য সময় একটা বিরাট প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে। আমরা নির্বাচন কমিশনের সব সময়কে মাথায় রেখেই কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছি।’

সর্বশেষ সংবাদ

জিলক্বদ মাসে ইবাদতের প্রস্তুতির বার্তা

জিলক্বদ মাসে ইবাদতের প্রস্তুতির বার্তা

জাতীয় সংসদে আরও ১০ বিল পাস

জাতীয় সংসদে আরও ১০ বিল পাস

সিন্ডিকেটে জিম্মি ভোজ্যতেলের বাজার-১২ টাকা বৃদ্ধি

সিন্ডিকেটে জিম্মি ভোজ্যতেলের বাজার-১২ টাকা বৃদ্ধি

জামায়াতকে পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী নাম রেখে সংসদে জামুকা আইন পাস

জামায়াতকে পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী নাম রেখে সংসদে জামুকা আইন পাস

হরমুজে ক্রিপ্টো ও ইউয়ানে টোল আদায় শুরু করেছে ইরান

হরমুজে ক্রিপ্টো ও ইউয়ানে টোল আদায় শুরু করেছে ইরান

জনপ্রিয় সংবাদ

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বিয়ের আশ্বাসে সম্পর্ক, প্রতারণার অভিযোগে হাকিমপুরে প্রাণিসম্পদ কর্মকর্তা আটক

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বরিশালে ছদ্মবেশে এলপিজি ক্রেতা এনএসআই, অত:পর ...

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচলে অচলাবস্থা

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

অভিনেত্রী সুভাষিণীর রহস্যজনক মৃত্যু, চাঞ্চল্য

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

উলিপুরে নরমাল ডেলিভারিতে ৩ সন্তানের জন্ম!

এ সম্পর্কিত আরও পড়ুন

জামায়াতকে পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী নাম রেখে সংসদে জামুকা আইন পাস

জামায়াতকে পাকিস্তানি বাহিনীর দেশীয় সহযোগী নাম রেখে সংসদে জামুকা আইন পাস

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) আইন সংশোধনের বিল বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদে পাস হয়েছে। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর দেশীয় সহযোগীদের তালিকায় তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলাম ও নেজামে ইসলাম পার্টির নাম রাখার ধারাটি আইনে বহাল রাখা হয়েছে। বিলটি সংসদে উত্থাপন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। উত্থাপনের পর কণ্ঠভোটে বিল পাস হয়। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আপত্তি জানানো হয়। তবে

বিবি সাওদা গ্রেপ্তার ঘটনায় উত্তাল সামাজিকমাধ্যম

বিবি সাওদা গ্রেপ্তার ঘটনায় উত্তাল সামাজিকমাধ্যম

ভোলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী কর্মী বিবি সাওদাকে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন রাজনৈতিক নেতা, ছাত্রনেতা ও আইনজীবীরা বিষয়টি নিয়ে প্রকাশ্যে মতামত দিয়েছেন। রোববার (৫ এপ্রিল) রাত আনুমানিক ১১টার দিকে নিজ বাসা থেকে ভোলা পৌরসভার মহিলা জামায়াত কর্মী বিবি সাওদাকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন জেলা গোয়েন্দা পুলিশ তাকে আদালতে হাজির করে

মুক্তিযুদ্ধ অস্বীকারকারীদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

মুক্তিযুদ্ধ অস্বীকারকারীদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মো. বরকত উল্লাহ বুলু বলেছেন, যারা মুক্তিযুদ্ধ ও ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগ অস্বীকার করেন, তাদের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করার সুযোগ এ দেশে দেওয়া যাবে না। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে নোয়াখালীর মাইজদী হাউজিং বালুর মাঠে আয়োজিত নোয়াখালী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধনী

সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইসলামী আন্দোলন: আসিফ মাহমুদ

সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইসলামী আন্দোলন: আসিফ মাহমুদ

চরমোনাই মাহফিলের দ্বিতীয় অধিবেশনে অংশ নিয়ে দেশের মানুষের মুক্তির আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের অবদানের প্রশংসা করেছেন ন্যাশনাল সিটিজেন্স পার্টি (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে আয়োজিত এই ধর্মীয় সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, চরমোনাই দরবার দীর্ঘদিন ধরে ইসলামের দাওয়াত, নৈতিক শিক্ষা ও আত্মশুদ্ধির বার্তা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। প্রায় শতবর্ষের ঐতিহ্যবাহী এই মাহফিল সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ

গণভোট বাতিলে নির্বাচিত সংসদ ঝুঁকিতে পড়তে পারে: শিশির মনির

গণভোট বাতিলে নির্বাচিত সংসদ ঝুঁকিতে পড়তে পারে: শিশির মনির

গণভোট বাতিল করা হলে নির্বাচিত জাতীয় সংসদ আইনগত হুমকির মুখে পড়তে পারে বলে মন্তব্য করেছেন শিশির মনির। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী। সোমবার (৩০ মার্চ) হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিদ্যমান আইনে স্বয়ংক্রিয়ভাবে গণভোট বাতিল করার কোনো সুযোগ নেই। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী যদি গণভোট অনুষ্ঠিত হয় এবং পরে তা বাতিল করা